Daily Law Exam-Bar Council & BJS Exam Preparation

Daily Law Exam-Bar Council & BJS Exam Preparation We prepare Law students for the Bar Council and BJS exam with right guidance and Daily Quiz.

24/08/2025

আইন শিখুন সহজভাবে।

30/10/2024
28/10/2024
22/10/2024
ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা:উদ্দেশ্য:১৪৫ ধারার উদ্দেশ্য হচ্ছে পানি ও ভূমির দখল নিয়ে সৃষ্ট বিরোধ, যা শান্তি ভঙ্গের কারণ হ...
27/04/2024

ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা:
উদ্দেশ্য:
১৪৫ ধারার উদ্দেশ্য হচ্ছে পানি ও ভূমির দখল নিয়ে সৃষ্ট বিরোধ, যা শান্তি ভঙ্গের কারণ হতে পারে তা প্রতিরোধ করা।
যে প্রয়োগ করতে পারে:
১৪৫(১) ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা এই ব্যাপারে সরকারের দ্বারা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪৫ ধারা প্রয়োগ করতে পারে। সুতরাং জেলা ম্যাজিস্ট্রেট ছাড়াও ফৌ:কা: এর ১২(১) ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪৫ ধারা প্রয়োগ করতে পারে। সেই হিসাবে থানা নির্বাহী কর্মকর্তা যাদের ৮.৮.৮৩ ইং তারিখের JAIV/204/83-640 নং প্রজ্ঞাপন দ্বারা স্ব-স্ব থানার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তারাও ১৪৫ ধারা প্রয়োগ করতে পারবে।
উপাদান:
১৪৫ ধারার উপাদন ৩টি।যথা:
১) একটি বিরোধ
২) বিরোধটি পানি বা ভূমির দখল বিষয়ক
৩) বিরোধটি শান্তি ভঙ্গের কারণ হতে পারে
বিষয়বস্তু:
১৪৫ ধারার বিষয়বস্তু হচ্ছে “জমি” বা “পানি”। “জমি” শব্দটি বলতে সাধারণত স্থাবর সম্পত্তি যেমন ফসলি জমি, মন্দির, বাজার, ইমারত, মৎস্য খামার ইত্যাদি বুঝায়। এমন কি জমিতে উৎপাদিত যে কোন বস্তু যেমন ফসল “জমি” শব্দটির অর্ন্তভুক্ত হবে। খনি ও খনি হতে উত্তোলনকৃত খনিজ এবং খনিতে কাজ করার অধিকার সম্পর্কিত বিরোধ ১৪৫ ধারার বিষয়বস্তু।

ধারা ৪। সংরক্ষণ বা সেভিংসযদি না এই আইনের কোথাও অন্যরূপে সুস্পষ্টভাবে বিধিবদ্ধ থাকে তবে এই আইনের কোন কিছুকেই এই রূপ গণ্য ...
20/04/2024

ধারা ৪। সংরক্ষণ বা সেভিংস
যদি না এই আইনের কোথাও অন্যরূপে সুস্পষ্টভাবে বিধিবদ্ধ থাকে তবে এই আইনের কোন কিছুকেই এই রূপ গণ্য করা হবে না যাতে-
(ক) চুক্তি না এমন কোন মতৈক্যের ব্যপারে প্রতিকারের কোন অধিকার প্রদান করা হয়;
(খ) কোন ব্যক্তিকে কোন প্রতিকারের অধিকার থেকে বঞ্চিত করা হয়, শুধু সুনির্দিষ্ট কার্য সম্পাদন ছাড়া, যা কোন চুক্তির অধীন সে পেতে পারে;
অথবা
(গ) দলিলসমূহের উপর ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনের প্রয়োগকে প্রভাবিত করা হয়।
***ব্যাখ্যা:
“সেভিং ক্লজ” হচ্ছে এমন একটি ক্লজ যা যুক্ত করা হয় কোন কিছুকে সেই আইনের ক্রিয়াকলাপ থেকে বাদ দেবার জন্য অথবা এটা বলার জন্য যে একটি অংশ বাতিল হলেও বাকি অংশগুলো গ্রহণযোগ্য থাকবে।
চুক্তির ক্ষেত্রে সেভিং ক্লজ হচ্ছে এমন একটি কনট্রাকচুয়াল ক্লজ যা ঘোষণা করে চুক্তির একটি অংশ বাতিল হলেও অবশিষ্ট অংশগুলি কার্যকর থাকবে।
যেমন চুক্তি আইনের ৭৩ ধারা বলে চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিগ্রস্থ পক্ষ ক্ষতিপূরণ দাবী করতে পারে। অপর দিকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৯ ধারায় বলা হয়েছে চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিগ্রস্থ পক্ষ চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের সাথে ন্যায় বিচারের স্বার্থে ক্ষতিপূরণও পেতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪ ধারার ক ও খ উপধারা এটা নিশ্চিত করে যে চুক্তির কোন পক্ষ যদি অন্যকোন আইনের অধীন প্রতিকার পেয়ে থাকে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন কিছু সেই প্রতিকারকে বারিত করবে না।
৪ ধারার আরো একটি সেভিং ক্লজ হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন যদি কোন প্রতিকার প্রদান করা হয় এবং তা যদি রেজিস্ট্রেশন আইন ১৯০৮ এর সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেই প্রতিকার অবৈধ হবে এবং তার বলবৎ যোগ্য হবে না।

***প্রিয় শিক্ষার্থীগণ আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আপনাদের জন্য আমরা একটি অনলাইন পরীক্ষা ব্যাচ শুরু করেছি। যে ব্যাচে প্রতি সপ্তাহে অ্যাডভোকেট তালিকা ভুক্তির এবং বিজেএস পরীক্ষার সিলেবাসের উপর একটি করে, ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা ব্যাচে ভর্তি হতে নিম্নে প্রদত্ত Whats app নম্বরে যোগাযোগ করুন।
01311-479473
ধন্যবাদ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Law Exam-Bar Council & BJS Exam Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category