04/04/2026
খতিয়ান, পর্চা, নামজারি, জমাখারিজ--যেভাবে আগে কেউ বলেনি, একদম সহজভাবে। 📑🏠
জমি আছে, কিন্তু এই শব্দগুলো শুনলেই কি মাথা ঘোরে? 🤔 ভয় পাবেন না, আজ সব কনফিউশন দূর হয়ে যাবে। নিচের ৩ টি পয়েন্ট একটু মন দিয়ে পড়ুন:
১. খতিয়ান ও পর্চা (আসলে তফাৎ কী?🤔)
অনেকে মনে করেন এই দুটো আলাদা জিনিস। আসলে তা নয়।
• খতিয়ান: সোজা ভাবে বললে, সরকারের কাছে একটা বড় খাতা বা লিস্ট থাকে (বর্তমানে অনলাইনে), যেখানে লেখা থাকে—কোন জমির মালিক কে। ওই আসল লিস্টটাই হলো খতিয়ান। 📘
• পর্চা: সরকারের ওই আসল খাতা থেকে আপনার জমির তথ্যটুকু যখন আপনি হাতে পান (অনলাইন বা অফিস থেকে), সেটাই হলো আপনার পর্চা।
সোজা কথায়: সরকারের আসল রেকর্ড হলো 'খতিয়ান', আর আপনার হাতে থাকা ওই রেকর্ডের কপিটা হলো 'পর্চা' যার মধ্যে আপনার জমির বিস্তারিত (মালিক, অবস্থান, সরকারি নথি ইত্যাদি) সব তথ্য থাকে।
২. নামজারি (Mutation)
জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর সরকারি ওই লিস্টে আগের মালিকের নাম কেটে আপনার নাম বসানোই হলো নামজারি। এটি না করলে আপনি জমির পূর্ণাঙ্গ মালিক হিসেবে রেকর্ডভুক্ত হবেন না। 🖊️
৩. জমাখারিজ (আলাদা হওয়া)
নামজারি করতে গেলেই এই শব্দটি শুনবেন। এর মানে হলো—বড় একটি খতিয়ান থেকে আপনার কেনা অংশটুকু বা ওয়ারিশ সূত্রে পাওয়া অংশটুকা আলাদা করে নিজের নামে 'পৃথক নতুন খতিয়ান' বা হিসাব খোলা। এতে আপনি অন্যের ঝামেলা থেকে পুরোপুরি মুক্ত ও স্বয়ংসম্পূর্ণ হয়ে যান।
সত্যিই অনেক সহজ, তাই না?
________________________________________
🔗 পুরো প্রক্রিয়াটি এক পলকে:
খতিয়ান, নামজারি, পর্চা, জমাখারিজ ইত্যাদি দিয়ে কী লাভ বা কেন প্রয়োজন?
-জমির বিস্তারিত তথ্য থাকে, বর্তমান মালিকানা পাকাপোক্ত হয়, ভূমি উন্নয়ন করা প্রদান এবং কেনাবেচা ঝামেলামুক্ত হয়। ব্যাস, আপনি এখন নিশ্চিন্ত!
এগুলো কোন অফিস থেকে করতে হয় এবং পুরো প্রক্রিয়া জানতে সাথে থাকুন ইনশাআল্লাহ।
💬 কোনো প্রশ্ন থাকলে কমেন্ট জানান!
#খতিয়ান #নামজারি #জমাখারিজ #দাগনম্বর #ভূমিবিদ্যালয় #সচেতন_মালিক ূমি_শিক্ষা