Advocate Seraj Pramanik

Advocate Seraj Pramanik Adv. Bangladesh Supreme Court
Youtube:LAW TIPS BD
Legal Asking & Solution
Dainikinternational.com
(2)

28/04/2026

চেক মামলায় ফেঁসে গেছেন? সাফাই সাক্ষীই হতে পারে আপনার মুক্তির পথ! ⚖️ অনেকেই মনে করেন চেকে স্বাক্ষর থাকলে আর বাঁচার উপায় নেই। কিন্তু সঠিক 'সাফাই সাক্ষী' বা DW দিয়ে প্রমাণ করা সম্ভব যে আপনি নির্দোষ। বিশেষ করে বাদীর সাথে যদি কোনো টাকা-পয়সার লেনদেন না থাকে, তবে সাফাই সাক্ষীর জবানবন্দিই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। কিভাবে সাফাই সাক্ষী দিয়ে নির্দোষিতা প্রমাণ করবেন? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। #আইনীপরামর্শ #চেক_মামলা #সাফাই_সাক্ষী

27/04/2026

চেকের মামলায় লিগ্যাল নোটিশ পাঠানোর সময় চলে যাচ্ছে না তো? 💸⚖️ অনেকেই জানেন না যে চেক ডিজঅনার হওয়ার কত দিনের মধ্যে নোটিশ পাঠাতে হয় কিংবা শেষ দিন সরকারি ছুটি হলে কী করতে হয়। এই ভিডিওতে সংক্ষেপে জেনে নিন চেকের মামলার গুরুত্বপূর্ণ সময়-সীমা এবং 'জেনারেল ক্লজেজ অ্যাক্ট' কী বলে। আইন জানুন, নিজের অধিকার রক্ষা করুন

26/04/2026

"আদালতের নিষেধাজ্ঞা বা ইনজাংশন কি কেউ অমান্য করছে? সাবধান! আদালতের আদেশ অমান্য করলে জেল ও সম্পত্তি ক্রোক—উভয়ই হতে পারে। আজকের ভিডিওতে জানুন ইনজাংশন ভায়োলেশন হলে আপনার আইনী অধিকার কী।" #নিষেধাজ্ঞা #আইনীপরামর্শ #দেওয়ানী_মামলা ৃ্ঙ্খলা #আইনজীবী

22/04/2026

তালাকের পর মিথ্যা যৌতুক মামলা? জেনে নিন বাঁচার উপায়! ⚖️ সাংসারিক ঝগড়া বা তালাকের নোটিশ পাওয়ার পর অনেক সময় প্রতিহিংসাবশত মিথ্যা যৌতুকের মামলা করা হয়। কিন্তু আইন কি বলে?বউ বাপের বাড়ি চলে গেছে? তালাকের নোটিশ পেলেই কি যৌতুক মামলার হুমকি দিচ্ছে?
মনে রাখবেন, ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৬ ধারা অনুযায়ী, কেউ মিথ্যা মামলা করলে তার নিজেরও কিন্তু জেল-জরিমানা হতে পারে! #মিথ্যা_মামলা #আইনী_পরামর্শ #যৌতুক_নিরোধ_আইন # ায়তা #যৌতুক #সচেতনতা #বাংলাদেশী_আইন

21/04/2026

"আপনার সম্পত্তি কি কাউকে হেবা বা দান করতে চান? হেবা করার সঠিক নিয়ম এবং কারা এই দান করতে পারেন—সব কিছু জানুন এই ১ মিনিটের ভিডিওতে! আইনের সঠিক তথ্য জানুন, সচেতন থাকুন। ⚖️✨" #হেবা_দলিল #আইনি_পরামর্শ #ভূমি_সেবা ানুন #সম্পত্তি_দান ায়তা

দৈনিক সংবাদ। উপ-সম্পাদকীয়। পড়তে পারেন।
20/04/2026

দৈনিক সংবাদ। উপ-সম্পাদকীয়। পড়তে পারেন।

বিশ্বয়ানের যুগে প্রতারণার ধরণ পাল্টেছে। চাকরি দেয়ার নামে প্রতারণা, বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা, জমি নিয়ে প্র...

20/04/2026

মাদক মামলায় আসামী কেন খালাস পায়? জানুন আইনি রহস্য! ⚖️মাদক মামলায় গ্রেফতার হলেই কি সাজা নিশ্চিত? মোটেই না। অনেক সময় আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় বা তদন্তের দুর্বলতায় আসামী খালাস পেয়ে যায়। কিন্তু এর পেছনে মূল কারণগুলো কী? জব্দকৃত মালামাল নিয়ে মাতামাতি আর আইনের ফাঁকফোকর—সব মিলিয়ে আসলে কী ঘটছে বিচার প্রক্রিয়ায়?আইনের অপপ্রয়োগ আর তদন্তের ত্রুটি নিয়ে আজকের বিশেষ আলোচনা। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন। #মাদক_মামলা #আইনি_পরামর্শ ালত #মাদক_দ্রব্য_নিয়ন্ত্রণ_আইন #খালাস #আইনজীবী #সচেতনতা

19/04/2026

ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপ নিয়ে চিন্তিত? আর নয় দুশ্চিন্তা! ✅
জরিপ চলাকালীন আপনার কাছে কোন কোন কাগজপত্র থাকা বাধ্যতামূলক এবং আমিন বা সার্ভেয়ারের কাছে কী কী তথ্য প্রদান করবেন, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জমির সঠিক রেকর্ড নিশ্চিত করতে ভিডিওটি সেভ করে রাখুন। #বিডিএস_জরিপ #ডিজিটাল_সার্ভে #ভূমি_আইন #জমির_কাগজপত্র #সচেতনতা #আইনি_পরামর্শ #জমিজমা #রিলস

18/04/2026

চেকের মামলায় জেল খাটলেই কি টাকা মকুব? মোটেও না! অনেকের ধারণা জেল খাটলে আর টাকা দিতে হবে না, যা একটি মস্ত বড় ভুল। উচ্চ আদালতের ২২ ALR (Vol-2) ১০৯ সিদ্ধান্ত কী বলছে? সাজা ভোগের পরেও টাকা আদায়ের পথ কীভাবে খোলা থাকে, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইন জানুন, সচেতন থাকুন। #আইনসেবা #চেকেরমামলা

17/04/2026

খতিয়ানে ভুল? কোর্টে দৌড়ানোর দিন শেষ! 🚫⚖️

জমির দাগ, খতিয়ান, মৌজা বা টাইপিংয়ে কোনো ভুল হয়েছে? এখন আর বছরের পর বছর আদালতে ঘুরতে হবে না। ভূমি মন্ত্রণালয়ের নতুন গেজেট অনুযায়ী, এই ধরণের 'ক্ল্যারিক্যাল মিসটেক' এখন সরাসরি এসি ল্যান্ড (AC Land) মহোদয় সংশোধন করতে পারেন। 📄✅
সাশ্রয় করুন সময় এবং অর্থ। সঠিক নিয়ম জানুন, অযথা দালালের খপ্পরে পড়বেন না। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন! #এসি_ল্যান্ড #ভূমি_সেবা #জমির_আইন #আইনী_পরামর্শ #

কখন এবং কী কারণে আইনজীবী সনদ বাতিল হতে পারেঃ বিচার স্বাধীনতার মহানায়ক মাজদার হোসেনের সনদ স্থগিত!এডভোকেট সিরাজ প্রামাণিকআ...
17/04/2026

কখন এবং কী কারণে আইনজীবী সনদ বাতিল হতে পারেঃ বিচার স্বাধীনতার মহানায়ক মাজদার হোসেনের সনদ স্থগিত!
এডভোকেট সিরাজ প্রামাণিক

আইন পেশা কেবল একটি জীবিকা নয়, এটি একটি মহান সেবা। কিন্তু কোনো আইনজীবী যদি পেশাগত নীতিমালার বাইরে গিয়ে কোনো কাজ করেন, তবে বাংলাদেশ বার কাউন্সিল তার সনদ স্থগিত বা বাতিল করার পূর্ণ ক্ষমতা রাখে।

মক্কেলের সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত সাবেক জেলা ও দায়রা জজ মাসদার হোসেনের ‘আইনজীবী সনদ’ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এর আগ পর্যন্ত বিচার বিভাগ পৃথককরণ মামলার বাদী হিসেবে সুপরিচিত মাসদার হোসেন আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন উচ্চ আদালতে। সেই সুবাদে এক মক্কেলের কাছ থেকে ১ কোটি ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিনিময়ে তিনি তার মক্কেলের কোনো কাজ করেননি। ফলে ভুক্তভোগী ওই বিচারপ্রার্থীকে আরও ৪২ লাখ টাকার বেশি খেসারত গুনতে হয়েছে।

উল্লেখ্য, মাসদার হোসেন বিচার বিভাগের স্বাধীনতার জন্য দীর্ঘদিন লড়াই করেছেন। ১৯৯৫ সালে তিনি বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন। তখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্করণ সংক্রান্ত মামলাটি তিনি ও তার সহকর্মী বিচারকেরা দায়ের করেছিলেন। যেটি ‘মাসদার হোসেন মামলা’ নামে পরিচিতি পায়।

বাংলাদেশ বার কাউন্সিল হলো দেশের সব আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা। এটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা। ১৯৭২ সালে এটি গঠিত।

এ সংস্থাটি আইনজীবীদের সনদ দেয়। পেশাগত নৈতিকতা নির্ধারণ করে। অভিযোগ পেলে তদন্ত করে শাস্তি দেয়। অর্থাৎ, আইনজীবীদের লাইসেন্স দেওয়া ও বাতিল করার একমাত্র কর্তৃপক্ষ এটিই। সনদ ছাড়া কেউ আইন পেশা চালাতে পারেন না।

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর আর্টিকেল ৩২ স্পষ্ট বলেছে “যদি কোনো আইনজীবী পেশাগত অসদাচরণ বা অন্য কোনো অসদাচরণে দোষী সাব্যস্ত হন, তাহলে বার কাউন্সিল তাকে তিরস্কার, সাময়িক স্থগিত বা স্থায়ী বাতিল করতে পারে।”

যেকোনো আদালত বা সাধারণ মানুষ একজন আইনজীবীর বিরুদ্ধে এ অভিযোগ করতে পারেন। বার কাউন্সিল প্রাথমিক তদন্ত করে। প্রাথমিক সত্যতা পেলে সাময়িক স্থগিত করে এবং কারণ দর্শানোর নোটিশ দেয়। ট্রাইব্যুনাল ৩ সদস্যের তদন্ত করে সিদ্ধান্ত নেয়। তদন্ত চলাকালে ওই আইনজীবী সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য বার কাউন্সিলে আবেদন করতে পারবেন। বার কাউন্সিল আবেদন না রাখলে এবং সনদ স্থগিতের সিদ্ধান্ত বহাল রাখলে তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারেন। ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে হাইকোর্টে আপিলের সুযোগ রয়েছে।

যে কাজসমূহ একজন আইনজীবীর পেশাগত অসদাচরণ হিসেবে গণ্য হতে পারে, তার মধ্যে অন্যতম-

১। মক্কেলের টাকা আত্মসাৎ অর্থাৎ মামলার টাকা নিয়ে ফেরত না দেওয়া বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা ইত্যাদি
২। জাল-মিথ্যা তথ্য দিয়ে সনদ নেওয়া যেমন চাকরি চ্যুতির তথ্য লুকানো, জাল সার্টিফিকেট দাখিল করা ইত্যাদি
৩। ঘুষ বা দুর্নীতি অর্থাৎ বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টা ইত্যাদি
৪। আদালতের প্রতি অসম্মান বা মিথ্যা তথ্য দেওয়া ইত্যাদি
৫। মক্কেলের সাথে বিশ্বাসঘাতকতা অর্থাৎ মামলার গোপন তথ্য ফাঁস করা, স্বার্থের সংঘাত লুকানো ইত্যাদি
৬। ফৌজদারি অপরাধে দ-িত হওয়া অর্থাৎ মানসম্মানহানিকর অপরাধ ইত্যাদি
৭। পেশাগত দায়িত্ব পালনে গুরুতর অবহেলা ইত্যাদি।

উপরোক্ত কারণসমূহের যেকোন একটি প্রমাণিত হলে সনদ সমায়িক স্থগিত নয়, অনেক ক্ষেত্রে স্থায়ী বাতিলও হতে পারে।
কারণ, আইনজীবী হলেন ন্যায়বিচারের অংশীদার। তাঁদের অসদাচরণে সাধারণ মানুষের ক্ষতি হয়, আদালতের বিশ্বাস নষ্ট হয়। বার কাউন্সিলের এই ক্ষমতা আছে বলেই পেশাটা স্বচ্ছ ও বিশ্বস্ত থাকে।

“সঠিক আইনজীবী বেছে নিন, ন্যায়বিচার নিশ্চিত করুন। অসদাচরণ দেখলে চুপ করে থাকবেন না!”

লেখক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আইনগ্রন্থ প্রণেতা ও আইন গবেষক। মোবাইলঃ ০১৭১৬৮৫৬৭২৮, ই-মেইল:[email protected]

16/04/2026

বিদেশে রাজনৈতিক আশ্রয় বা এসাইলাম (Asylum) নিতে চান? কিন্তু সঠিক নিয়ম বা প্রসেস জানেন না? 🌍✈️একটি শক্তিশালী এসাইলাম কেস তৈরি করতে কী কী ডকুমেন্টস লাগে, দেশ থেকে কোন কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং আইনি জটিলতাগুলো কীভাবে মোকাবিলা করবেন—সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। সঠিক তথ্য জানুন, নিরাপদ থাকুন।
📌 আজকের ভিডিওতে থাকছে: আবেদন করার সঠিক পদ্ধতি প্রয়োজনীয় লিগ্যাল ডকুমেন্টস লিস্ট।
মামলা-মোকদ্দমার প্রমাণ দেখানোর উপায়।
কারা আপনাকে এই কাজে সাহায্য করতে পারে।সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। 🤝 #বিদেশেআশ্রয় #রাজনৈতিক_আশ্রয় #ইমিগ্রেশন #আইনি_পরামর্শ

Address

5018 Annex Bar Bhaban, Supreme Court, Chamber Address: Prestige House, Ist Floor, In Front Of Chittagong Hotel, Segun Bagicha. Mobile: 01716856728
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Seraj Pramanik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Seraj Pramanik:

Share