21/08/2026
আয়কর আইন অনুযায়ী, স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের নির্দিষ্ট সময়সীমা রয়েছে।
প্রথম সময়সীমা হলো—১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে, প্রদেয় করের ওপর ৫ শতাংশ অথবা ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ কর প্রণোদনা পাওয়া যাবে।
অর্থাৎ, সময়মতো রিটার্ন দাখিল করলে আপনি শুধু আপনার কর সংক্রান্ত দায়িত্বই পালন করছেন না, বরং আইন অনুযায়ী নির্ধারিত কর প্রণোদনাও পাওয়ার সুযোগ থাকছে।
এরপর রয়েছে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কাল।
এই সময়ে রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা পাওয়া যাবে না এবং কোনো অতিরিক্ত করও প্রযোজ্য হবে না।
তবে ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল করলে সেটি বিলম্বিত রিটার্ন হিসেবে বিবেচিত হবে।
এক্ষেত্রে প্রদেয় করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।
আর যদি ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করা হয়, তাহলে প্রদেয় করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।
তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে আপনি কর প্রণোদনা পাওয়ার সুযোগ পাচ্ছেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আইনটি ভালোভাবে বুঝুন। প্রয়োজন হলে একজন অভিজ্ঞ আয়কর আাইনজীবী সঙ্গে পরামর্শ করুন।
আমাদের (LEGAL ASTHA) সেবা সমূহ পেতে যোগাযোগ করুন :
আয়কর আইনজীবী
Md. Masum Billah
𝐂𝐚𝐥𝐥 & 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩: 01935-769736
𝗘𝗺𝗮𝗶𝗹: [email protected]
[email protected]
3/4-A, Sabbir Tower Lift-6, Room no-803, Purana Paltan, Dhaka.
#আইনজীবী
#বাংলাদেশ