Sohel Law & Jurists

Sohel Law & Jurists Discuss with us about your legal problems �

08/07/2026

কোন একদিন নক্ষত্রভরা আকাশের দিকে তাকিয়ে একটি স্বপ্ন বুনেছিলাম। ভেবেছিলাম, ভালোবাসা হয়তো একদিন ঠিকই এসে দাঁড়াবে আমার দুয়ারে—যেমন অকৃত্রিম ভালোবাসায় তাঁর বাংলাকে হৃদয়ে ধারণ করেছিলেন, তেমনি আমিও নিঃশব্দে তোমাকে ভালোবেসেছিলাম।

প্রতিটি সুখ-সুপ্রভাতে অপেক্ষায় থাকতাম—হয়তো আজ তুমি আসবে, হাতে থাকবে একটি লাল গোলাপ, আর চোখে থাকবে সারাজীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি। কিন্তু তুমি আসোনি। তুমি রয়ে গেলে সেই দূর নীল দিগন্তের মতো—দেখা যায়, অনুভব করা যায়, অথচ ছুঁয়ে দেখা যায় না।

আজ বুঝি, তোমাকে ভালোবেসে ফেলাটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। সেই অপরাধের আগুনেই প্রতিদিন একটু একটু করে পুড়ে অঙ্গার হয়ে বেঁচে আছি। আর তুমি? তুমি তোমার ভালো থাকার অঙ্ক কষে নিয়েছো। হয়তো জীবন চলার জন্য ভালোবাসার চেয়ে টাকাকেই বেশি প্রয়োজন ছিল—সিদ্ধান্তটা তাই খুব হিসেব করেই নিয়েছো।

তবুও কোনো অভিযোগ নেই। কারণ, কিছু মানুষ আমাদের জীবনে থেকে যাওয়ার জন্য আসে না; তারা আসে ভালোবাসার সংজ্ঞা বদলে দিয়ে চলে যাওয়ার জন্য।

তুমি সবই বুঝো—আমি তা মানি। শুধু যতটুকু বোঝো না, ঠিক ততটুকুই আমি... আর সেই না-বোঝা অংশটুকুতেই আজও আমার সমস্ত ভালোবাসা, সমস্ত অপেক্ষা, আর সমস্ত না-পাওয়ার ইতিহাস নিঃশব্দে বেঁচে আছে।

Address

6-7 Court House Street, Dhaka Bar Association Building, Room No/817
Dhaka
1100

Telephone

+8801921935978

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohel Law & Jurists posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohel Law & Jurists:

Shortcuts

Share