Advocate Bhai ।। অ্যাডভোকেট ভাই

Advocate Bhai ।। অ্যাডভোকেট ভাই Legal Aid Support All kinds Legal Support

23/10/2022

চেকের মামলায় আজকের আপডেটঃ

১. বাদির আবেদনে তিনি কিসের বিনিময়ে তার চেক প্রাপ্ত হয়েছেন (consideration) তার বিস্তারিত বিবরণ না থাকলে কোন আদালত চেকের মামলা আমলে নিবেন না।

২. চেকের মামলার বিচারে আসামীর দায় প্রমানের ক্ষেত্রে দেওয়ানি মোকদ্দমা প্রমানের মান্দন্ডের মতোই "standard of burden of proof" বিবেচনায় রাখতে হবে।

আজকের রায়ঃ মাননীয় বিচারপতি মোঃ আশরাফুল কামাল।

জামিন দেওয়ার এখতিয়ার রয়েছে ম্যাজিস্ট্রেট কোর্টের। বৃহত্তর বেঞ্চের রায় [2019] ALR (HCD) Online 42 পেজে প্রকাশ হয়েছে।অর্থ ...
18/10/2022

জামিন দেওয়ার এখতিয়ার রয়েছে ম্যাজিস্ট্রেট কোর্টের। বৃহত্তর বেঞ্চের রায় [2019] ALR (HCD) Online 42 পেজে প্রকাশ হয়েছে।
অর্থ পাঁচারের মামলায় এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম. ওয়াহিদুল হক ও কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালকে ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া জামিন বহাল রেখেছে হাইকোর্ট। তবে বিশেষ আইনের মামলায় জামিন দেওয়ার ক্ষেত্রে কিছু পর্যবেক্ষণ দিয়েছে আদালত।
এ সংক্রান্ত রায়ে বলা হয়েছে, বিশেষ আইনে দায়েরকৃত মামলার এজাহার, বাদী-বিবাদী পক্ষের বক্তব্য এবং সংশ্লিষ্ট আইন ও বিধিসূমহ যথাযথভাবে পর্যালোচনা করে জামিন আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে সঠিকভাবে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কারণ এ ধরনের মামলার সঙ্গে অর্থ পাঁচারের মত গুরুতর দুর্নীতির অভিযোগ থাকে। আদালত বলেন, ম্যাজিস্ট্রেট কোর্টের এখতিয়ার রয়েছে জামিন দেওয়ার। তবে এক্ষেত্রে মামলার গুনাগুন দেখে অত্যন্ত সতর্কভাবে জামিন দিতে হবে। ওই দুই কর্মকর্তার জামিন বাতিল প্রশ্নে জারিকৃত রুল নিষ্পত্তি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ রায় দেয়। এ রায়ের সঙ্গে একমত পোষণ করেন বেঞ্চের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম।
তিনি দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, বিশেষ আইনের মামলায় বিচার পূর্ব এবং বিচার পরবর্তী অবস্থায় আসামিরা কোন আদালতে জামিন চাইবে সে বিষয়ে আইনে সুনিদ্দিষ্ট নির্দেশনা থাকা উচিত। এটা থাকলে আসামির জামিন চাওয়া ও মঞ্জুরের ক্ষেত্রে আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন উত্থাপিত হবে না। এজন্য আপনাদের উচিত বিশেষ আইন প্রণয়নকালে আদালতের এই মনোভাব সরকারকে অবহিত করা।
এদিকে, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল রুল যথাযথ ঘোষণা ব্যাংকের ওই দুই কর্মকর্তার জামিন বাতিল করে দেন। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধি, মানি লন্ড্রারিং আইন ও ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট ল’ অ্যাক্ট এক সঙ্গে পর্যালোচনা করলে এটা পরিস্কার যে ম্যাজিস্ট্রেট আদালত এখতিয়ার বর্হিভূতভাবে ওই জামিন দিয়েছে।
আশরাফুল কামাল বলেন, দুর্নীতি অর্থনীতি ও সমাজ ব্যবস্থাকে আজ কুড়ে কুড়ে খাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষ সোচ্চার। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সার্বভৌম সংসদও বেশকিছু আইন প্রণয়ন করেছে। তাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারকে যেমন কঠোর হতে হবে, তেমনি আদালতকেও সতর্ক থাকতে হবে। এই সতর্কবার্তা দিতে হবে যে, সবাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে এবং সবাই মিলে দুর্নীতিকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে।
এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা পাচারের অভিযেগে দুদকের করা মামলায় ওয়াহিদুল হক ও আবু হেনা মোস্তাফা কামালকে জামিন দেয়। ওই জামিন কেন বাতিল করা হবে না এই মর্মে রুল জারি করে হাইকোর্ট। ওই রুল নিষ্পত্তির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।
[2019] ALR (HCD) Online 42

মালিকানা হিস্যা বের করার নিয়ম
08/10/2022

মালিকানা হিস্যা বের করার নিয়ম

দণ্ডিতদের-জামিনে-অপরাধের-গভীরতা-বিবেচনা-করতে-হবে
25/09/2022

দণ্ডিতদের-জামিনে-অপরাধের-গভীরতা-বিবেচনা-করতে-হবে

অপরাধের গভীরতা বিবেচনা না করেই শুধু বয়স ও শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে দণ্ডিত অপরাধীকে জামিন দেওয়ার স....

আদালত  আদালত  খেলা!!
06/09/2022

আদালত আদালত খেলা!!

চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে জেলে পাঠানো সংবিধানের পরিপন্থী বলে হাইকোর্টের পর্যবেক্ষণ ও এ সংক্রান্ত রায় স.....

06/09/2022

রিমান্ড’-এ থাকাবস্থায় আসামিদের জিজ্ঞাসাবাদে পুলিশি আচরণ সম্পর্কে ২০০৩ সালে সুপ্রিম কোর্ট নিম্নবর্ণিত চারটি দিকনির্দেশনা প্রদান করেছেন

(ক) কাঁচের দেয়াল সম্পন্ন একটি কক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে।
(খ) জিজ্ঞাসাবাদের আগে ও পরে অভিযুক্তদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
(গ) প্রতিবার রিমান্ডের মেয়াদ তিন দিনের বেশি হবে না।
(ঘ) কাঁচের দেয়াল নির্মাণ না হওয়া পর্যন্ত আসামির আইনজীবি ও আত্মীয়স্বজনদের সামনে জিজ্ঞাসাবাদ করতে হবে।

১৯৯৮ সালে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড ট্রাস্টসহ কয়েকটি মানবাধিকার সংস্থা রিমান্ড প্রশ্নে হাইকোর্টে একটি রিট দায়ের করে। এটি করা হয় সন্দেহজনক গ্রেফতার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা এবং রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারার অপব্যবহার চ্যালেঞ্জ করে। ২০০৩ সালের ২৭শে এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ ঐ দু’টি ইস্যুতে প্রচলিত আইন সংশোধনের নির্দেশ দেয়। এই নির্দেশনা আপিল বিভাগ স্থগিত করেনি। হাইকোর্টের নির্দেশনায় বলা হয়,

১। আটকাদেশ (ডিটেনশন) দেয়ার জন্য পুলিশ কাউকে ৫৪ ধারায় গ্রেফতার করতে পারবে না।
২। কাউকে গ্রেফতার দেখানোর সময় পুলিশ তার পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে।
৩। গ্রেফতারের কারণ একটি পৃথক নথিতে পুলিশকে লিখতে হবে।
৪। গ্রেফতারকৃতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলে তার কারণ লিখে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ডাক্তারি সনদ আনবে পুলিশ।
৫। গ্রেফতারের তিন ঘণ্টার মধ্যে গ্রেফতারের কারণ জানাতে হবে পুলিশকে।
৬। বাসা বা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো স্থান থেকে যদি কাউকে আটক করা হয় তাহলে আটক ব্যক্তির নিকট আত্মীয়কে এক ঘণ্টার মধ্যে টেলিফোন বা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে বিষয়টি জানাতে হবে।
৭। আটক ব্যক্তিকে তার পছন্দসই আইনজীবী ও নিকটাত্মীয়ের সঙ্গে পরামর্শ করতে দিতে হবে।
৮। জিজ্ঞাসাবাদের (রিমান্ড) প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে কারাগারের কাঁচনির্মিত বিশেষ কক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে। কক্ষের বাইরে তার আইনজীবী ও নিকটাত্মীয় থাকতে পারবেন।
৯। কারাগারে জিজ্ঞাসাবাদে প্রয়োজনীয় তথ্য পাওয়া না গেলে তদন্তকারী কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে সর্বোচ্চ তিনদিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। তবে এক্ষেত্রে উপযুক্ত কারণ থাকতে হবে।
১০। জিজ্ঞাসাবাদের আগে ও পরে ঐ ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করতে হবে।
১১। পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠলে ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড গঠন করবেন। বোর্ড যদি বলে, ঐ ব্যক্তির ওপর নির্যাতন করা হয়েছে তাহলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাকে দ-বিধির ৩৩০ ধারায় অভিযুক্ত করা হবে।
১২। পুলিশ হেফাজতে বা কারাগারে গ্রেফতারকৃত ব্যক্তি মারা গেলে সঙ্গে সঙ্গে নিকটস্থ ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে।
১৩। পুলিশ বা কারা হেফাজতে কেউ মারা গেলে ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে তা তদন্তের ব্যবস্থা করবেন। মৃত ব্যক্তির ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তে বা তদন্তে যদি মনে হয়, ঐ ব্যক্তি কারা বা পুলিশ হেফাজতে মারা গেছে তাহলে ম্যাজিস্ট্রেট মৃত ব্যক্তির আত্মীয়ের অভিযোগের প্রেক্ষিতে তা তদন্তের নির্দেশ দিবেন।

এই ১৩ দফাই হলো রিমান্ডের ব্যাপারে হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা। এসব নির্দেশনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চ্যালেঞ্জ হয়নি, অথবা আপিল বিভাগ এসব নির্দেশনা বাতিল বা সংশোধন করেনি।

কোন আইনে নেই, কেউ কাউকে নির্যাতন করতে পারে । অপমান করতে পারে না । প্রমান করতে পারলে এসব শাস্তিযোগ্য অপরাধ।

কিন্তু আমরা দেখি এর বিপরীতটা।

Jubaer Ahmed Sakib is with Kawser Ahmed.· সপ্তাহের শেষ কার্যদিবস। দিনটি কাটলো সাফল্যের আনন্দে। মহামান্য হাইকোর্ট বিভাগে ...
01/09/2022

Jubaer Ahmed Sakib is with Kawser Ahmed.·
সপ্তাহের শেষ কার্যদিবস। দিনটি কাটলো সাফল্যের আনন্দে।
মহামান্য হাইকোর্ট বিভাগে একটি জটিল ও গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করলাম আমরা দুজনে।
মামলার পটভূমি:
আমাদের মক্কেলের বিরুদ্ধে অন্যের বাড়ির উঠানে মাটি খুঁড়ে অস্ত্র (পিস্তল) পুঁতে রাখার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় বিচারিক আদালত আমাদের মক্কেলের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ক ধারায় (যেখানে বর্ণিত শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড) অভিযোগ গঠন করে আদেশ প্রদান করেন। আমরা বিচারিক আদালতের উক্ত আদেশকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৬১ক ধারার অধীনে একটি ফৌজদারি বিবিধ মামলা দায়ের করি।
মোশন শুনানি:
আজ মহামান্য হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চে উক্ত মামলার মোশন শুনানি অনুষ্ঠিত হয়। মোশন শুনানিতে অংশগ্রহণ করেন আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব Kawser Ahmed। মোশন শুনানিকালে ভাইয়া নিম্নোক্ত আইনী যুক্তিসমূহ তুলে ধরেন:
(১) অস্ত্র আইনের ১৯ক ধারায় অভিযোগ গঠনের ক্ষেত্রে বিচারিক আদালতকে এই মর্মে সন্তুষ্ট হতে হবে যে অভিযুক্ত ব্যক্তি নালিশি অস্ত্র (Arms) দখল (Control and Possession) করে।
(২) অস্ত্র আইনের ১৯ ধারায় বর্ণিত অপরাধ সংগঠনের অত্যাবশ্যকীয় উপাদান (Elements of Crime) উক্ত অস্ত্রের উপর অভিযুক্ত ব্যক্তির Control এবং Possession।
(৩) উক্ত মামলার প্রাথমিক তথ্য বিবরণী (FIR), তদন্ত প্রতিবেদন (Charge Sheet), অধিকতর তদন্ত প্রতিবেদন (Supplementary Charge Sheet), সহ-অভিযুক্তর (Co-accused) ১৬৪ ধারার জবানবন্দি (Exculpatory in nature) বিশ্লেষণ করে তিনি দেখাতে সক্ষম হন যে আমাদের মক্কেলের Possession ও Control থেকে নালিশি অস্ত্র পাওয়া যায় নি। কাজেই আমাদের মক্কেলের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ক ধারায় অভিযোগ গঠন করার কোন আইনগত সূযোগ নেই।
আদেশ:
মোশন শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট বিভাগ আমাদের মক্কেলের পক্ষে রুল জারি করেন।

আইনের সক্ষমতা সম্পর্কে সবার অবগত হওয়া উচিৎ
31/08/2022

আইনের সক্ষমতা সম্পর্কে সবার অবগত হওয়া উচিৎ

রাজধানীর আজিমপুরে অবস্থিত ১৮ তলা কনকর্ড ভবনটি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার কাছে হস্তান্তর করা হয়েছে...

https://www.banglatribune.com/others/760328/%E0%A6%9A%E0%A7%87%E0%A6%95-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%85%E0%A6%A8%E0...
30/08/2022

https://www.banglatribune.com/others/760328/%E0%A6%9A%E0%A7%87%E0%A6%95-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%85%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%93-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B

চেক ডিজঅনারের মামলায় কোনও ব্যক্তিকে জেলে পাঠানো সংবিধানের ৩২ অনুচ্ছেদের পরিপন্থি বলে রায়ে পর্যবেক্ষণ দিয়েছেন হ...

https://www.sublimelegalbd.com/2021/08/society-sublime-legal.html
11/08/2022

https://www.sublimelegalbd.com/2021/08/society-sublime-legal.html

Society,সোসাইটি,ফাউন্ডেশন,সংগঠন,সমিতি,society registration, সোসাইটি নিবন্ধন, ট্রাস্ট, Voluntary association, সোসাইটি গঠন, এনজিও নিবন্ধন, sublimelegal

https://www.sublimelegalbd.com/2021/02/blog-post.html
11/08/2022

https://www.sublimelegalbd.com/2021/02/blog-post.html

সম্পত্তির উত্তরাধিকার, কন্যা সন্তান, কন্যা সন্তান থাকলে সম্পত্তির উত্তরাধিকার , চাচাতো ভাইয়েরা কি সম্পত্তি পাবে,...

Address

#Judge Court Chamber: 31, Court House Street, Agarbatti Goli, Choudhary Villa, Room No:306 (3rd Floor), Kotwali
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Bhai ।। অ্যাডভোকেট ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category