18/06/2026
জীবন্ব অপ্রত্যাশিতভাবে অনেক কিছুই ঘটে, বিবাহ পরবর্তী জটিলতাও এধরনের একটি সমস্যা যার প্রভাব ও জটিলতা আগে থেকে সতর্ক থাকলে এড়ানো সম্ভব।
সম্পর্কে জটিলতা তৈরি হলে মানুষ আইনজীবীর কাছে যায়, কিন্তু বিবাহের আগেই আইনজীবীর কাছে আসলে হয়তো পরে কোনদিন আসা লাগতো না বা আসলেও সহজে আইনি সুরক্ষা পেতে পারতেন।
তাই বিবাহের পূর্বে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ।
📌 কেন আইনজীবীর পরামর্শ গুরুত্বপূর্ণ?
১. অধিকার ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা
বৈবাহিক জীবনে আপনার আইনগত অধিকার, দায়িত্ব এবং সুরক্ষা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।
২. প্রতারণা ও ঝুঁকি থেকে সুরক্ষা
পাত্র/পাত্রী সম্পর্কে প্রাথমিক তথ্য যাচাই এবং পারিবারিক ও আর্থিক বিষয়গুলো বুঝতে সহায়তা করে।
৩. বৈবাহিক চুক্তি (প্রয়োজন অনুযায়ী)
দেনমোহর, সম্পত্তি, ভরণপোষণ এবং ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে স্পষ্ট চুক্তির মাধ্যমে সম্ভাব্য বিরোধ এড়ানো যায়।
৪. পারিবারিক জটিলতা প্রতিরোধ
শ্বশুরবাড়ি, সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয়গুলো আগেই পরিষ্কার করা সম্ভব হয়।
৫. বিবাহ বিচ্ছেদে আইনগত সুরক্ষা
ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি হলে নিজের অধিকার ও নিরাপত্তা রক্ষা সহজ হয়।
৬. ভুল স্বাক্ষর বা সিদ্ধান্ত এড়ানো
না বুঝে কোনো কাগজে স্বাক্ষর করার কারণে ভবিষ্যৎ আইনি জটিলতা এড়ানো যায়।
৭. সম্পর্ককে স্থিতিশীল ও দায়িত্বশীল করা
আইনগত সচেতনতা একটি সম্পর্ককে আরও পরিপক্ব ও স্থায়ী করে তোলে।
৮. সচেতন সিদ্ধান্ত, নিরাপদ ভবিষ্যৎ
আইনের আলোকে নেওয়া সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত নয়, পরিবারের ভবিষ্যতকেও নিরাপদ করে।
সমস্যা তৈরি হলে সমাধান সবসময় সহজ হয় না।
আগে থেকেই পরামর্শ নিলে জীবন হয় অনেক বেশি নিরাপদ ও সহজ।
জনসচেতনতায়:
Aftab Hamid
LL.B (Hons), LL.M. (1st Class), PGD in LIS
Advocate
(All Bangladeshi Courts and tribunals except Higher Courts )
Member: Dhaka Bar Association
01745-688837