Advocate Ziaur Rahman Chowdhury Rubel

Advocate Ziaur Rahman Chowdhury Rubel Advocate, Bangladesh Supreme Court. Chairman, Bangladesh Legal Aid Service Society (BLASS).

21/11/2022

গ্রামীণ ফোন লিঃ এমডির বিরুদ্ধে কোম্পানির সুবিধাবঞ্চিত ৫৯ ড্রাইভার আজ২১ নভেম্বর ২০২২ ঢাকার ২য় শ্রম আদালতে পৃথক পৃথক ৫৯ টি মামলা দায়ের করেন।প্রায় ২০ বছরের অধিক কাল ১২০০ এর অধিক ড্রাইভার জিপি তে কর্মরত থেকে অবশেষে তাদের সঠিক পাওনাদী না দিয়ে তাদের জিপি কোম্পানি থেকে ছাটাই করে দেয়া হয়। প্রাথমিক ভাবে তাদের থেকে ৫৯ জন ড্রাইভার অদ্য ঢাকার ২য় শ্রম আদালতে এ মামলা দায়ের করেন। পর্যায় ক্রমে সুবিধা বঞ্চিত প্রায় সকল ভুক্তভোগী ড্রাইভারগণ পৃথক পৃথক ভাবে জিপি কোম্পানির এমডির বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে আইনজীবী কে জানিয়েছেন। ড্রাইভারদের পক্ষের নিয়োজিত বিজ্ঞ আইনজীবী হিসাবে ছিলাম আমি
মোঃ জিয়াউর রহমান চৌধুরী রুবেল,
এডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

24/10/2022

যেভাবে নেবেন ঘুর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি ঃ
‌‌‌‌‌‌‌‌>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি যাতে কম হয়, সেজন্য আগে থেকেই প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নিয়ে রাখতে হবে।
বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টার দিকে পটুয়াখালী ও বরগুনায় আঘাত হানতে পারে সিত্রাং। এরই মধ্যে ঘূর্ণিঝড়টি সাইক্লোনে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এমতাবস্থায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি যাতে কম হয়, সেজন্য আগে থেকেই প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নিয়ে রাখতে হবে,
ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি
গ্রামাঞ্চলের ক্ষেত্রেঃ
******************
১। ঘর তৈরির সময় খেয়াল রাখুন যেন তা মাটি থেকে যথাসম্ভব উঁচু স্থানে হয়। মজবুত ভিত্তির ওপর লোহার বা কাঠের পিলার এবং ফ্রেম দিন। অতঃপর তা ছাউনি দিয়ে ঢেকে দিন। ছাউনিতে টিন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হোন কারণ ঝড়ের সময় টিন উড়ে মানুষ ও গবাদিপশু আহত করতে পারে। এ ক্ষেত্রে ০.৫ মিলিমিটার পুরুত্ববিশিষ্ট টিন ও জেহুক ব্যবহার করতে পারেন।

২। ঝড়ের কথা মাথায় রেখেই বাড়ির আঙ্গিনায় নারকেল, কলা, বাঁশ, তাল, কড়ইসহ অন্যান্য শক্ত গাছপালা লাগান।

৩। জেলে নৌকা, লঞ্চ ও ট্রলারসহ সকল জলযানগুলোতে রেডিও রাখুন। নদী বা সাগরে থাকার পুরোটা সময় আবহাওয়ার পূর্বাভাস শোনার অভ্যাস করুন।
৪। ঘূর্ণিঝড়ের সিজনে বাড়িতে কয়েক দিন মজুদ করে রাখা যায় এরকম শুকনো খাবার যেমন মুড়ি, চিড়া, বিস্কুট ইত্যাদি রাখবেন।
৫। ঘূর্ণিঝড়ের সময় কোন এলাকার মানুষ কোন আশ্রয়কেন্দ্রে যাবে, গবাদিপশু কোথায় থাকবে, সব কিছু আগে থেকে ঠিক করে রাখুন। কাছে এবং দূরে যথা সম্ভব সব সুরক্ষিত জায়গাগুলো সবাই আগেই চিনে রাখুন।
৬। সম্ভব হলে সব সময় কিছু প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম যেমন ব্যান্ডেজ, ডেটল প্রভৃতি সঙ্গে রাখুন।
৭। আশ্রয়কেন্দ্রে বা অন্য আশ্রয়ে যাওয়ার সময় কী কী জিনিস সঙ্গে নিবেন আর কী কী জিনিস মাটিতে পুঁতে রাখবেন, তা আগে থেকেই ঠিক করে রাখুন। অতি প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী যেমন- চাল, ডাল, দেশলাই, শুকনো কাঠ, পানি ফিটকিরি, চিনি, নিয়মিত ব্যবহৃত ওষুধ, বইপত্র, ব্যান্ডেজ, তুলা, ওরস্যালাইন, দলিলপত্র, টাকা-পয়সা ইত্যাদি পানি নিরোধক পলিথিন ব্যাগে ভরে মাটিতে পুঁতে রেখে যেতে পারেন।
৮। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার ঘরগুলোর অবস্থা একবার পরীক্ষা করে নিন। আরও মজবুত করার জন্য মাটিতে খুঁটি পুঁতে দড়ি দিয়ে ঘরের বিভিন্ন অংশ বেঁধে রাখতে পারেন।
৯। পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে সিপিপির (সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম) স্বেচ্ছাসেবকদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।
১০। বাড়ি ছাড়ার পূর্বে অবশ্যই আগুন নিভিয়ে যাবেন।
১১। টিউবওয়েলের মাথা খুলে নিন। অতঃপর সেই খোলা অংশ পলিথিন দিয়ে ভালোভাবে আটকে রাখুন যাতে টিউবওয়েলের মধ্যে ময়লা ঢুকতে না পারে।
১২। বৃষ্টির পানি বিশুদ্ধ ও খাওয়ার উপযোগী। তাই ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টির পানি ধরে রাখার জন্য আগে থেকেই ব্যবস্থা করে রাখুন। মাটির বড় হাঁড়িতে বা ড্রামে পানি রেখে তার মুখ ভালোভাবে আটকিয়ে দিন, যেন পোকা-মাকড় বা ময়লা-আবর্জনা ঢুকতে না পারে।
১৩|পাওয়ার ব্যাংক, চার্জার লাইট, টর্চ লাইট ফুল চার্জ দিয়ে রাখুন।
শহরাঞ্চলের ক্ষেত্রেঃ
******************
১। অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি ও রেডিওতে ঘূর্ণিঝড়ের খবর পেয়ে আতঙ্কিত না হয়ে শান্ত থেকে নির্দেশনা শুনুন এবং সে অনুযায়ী কাজ করুন।
২। আপনার পাওয়ার ব্যাংক, চার্জার লাইট, টর্চ লাইট ফুল চার্জ দিয়ে রাখুন। মোমবাতি এবং লাইটার সঙ্গে রাখুন।
৩। আপনার বাসা যদি টিনশেড হয় বা আপনি যদি নিচতলায় থাকেন তাহলে গুরুত্বপূর্ণ কাগজপত্র পানিরোধক বাক্সে টেপ এবং পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখুন। মেঝেতে অবশ্যই মাল্টিপ্লাগ রাখবেন না।
৪। নিরাপত্তার জন্য শহর জুড়ে গ্যাস, বিদ্যুৎ, পানি, ফোন নেটওয়ার্ক বন্ধ থাকতে পারে। রাস্তা বন্ধ থাকতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার সংগ্রহে রাখুন।
৫। রেলিংয়ের ওপর ফুলের টব, সানশেডে থাকা এসির বাইরের যন্ত্র, কনস্ট্রাকশন এর জিনিস নিরাপদ স্থানে রাখুন। আপনার বাসার পাশে নির্মাণাধীন ভবন থাকলে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
ঘূর্ণিঝড় সময়কালীন সাবধানতা

গ্রামাঞ্চলের ক্ষেত্রেঃ
******************
১। অস্থিরভাবে দৌড়াদৌড়ি না করে যতো দ্রুত সম্ভব কাছাকাছি কোনো সুরক্ষিত স্থানে আশ্রয় নিন।
২। ভাঙা বৈদ্যুতিক খুঁটি, ছিঁড়ে পড়ে থাকা তার ও আশেপাশের জলাবদ্ধতা এড়িয়ে চলুন।
শহরাঞ্চলের ক্ষেত্রে
১। ভারী বর্ষণের দরুন রাস্তায় জলাবদ্ধতার কারণে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। তাই রাস্তাঘাটে চলাফেরার সময় এ ব্যাপারে সাবধান থাকুন।
২। প্রচুর বজ্রপাতের কারণে ঘরের বৈদ্যুতিক আসবাব নষ্ট হয়ে যেতে পারে। তাই সেগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন। পাশাপাশি গ্যাসের চাবিও বন্ধ করে নিবেন।
৩। দরজা জানালা বন্ধ রাখুন যেন বাইরে থেকে ময়লা বা ভারী কোনো কিছু উড়ে এসে আঘাত করতে না পারে।
৪। মোবাইল ফোনে কথা বলে নেটওয়ার্ক ব্যস্ত না রেখে সরাসরি এসএমএস ব্যবহার করে পরস্পরের খোঁজ নেওয়ার চেষ্টা করুন।
৫। মোবাইল ফোনে ডেটা কানেকশন চালু রেখে কোনো অ্যাপ চালানো থেকে বিরত থাকুন। কেননা, এতে ব্যাটারি দ্রুত শেষ হয়। খবর শুনতে হলে ফোনে বিল্ট-ইন রেডিওতে শুনতে পারেন।
৬। রাস্তাঘাটে চলাচলের সময় বৈদ্যুতিক খুঁটি ও তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এছাড়াও ঝড় বাতাসে উপড়ে যাওয়া গাছ, এবং বাতাসে উড়ে আসতে পারে এমন যে কোনো বস্তুর ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। তবে এ সময় নিজ নিজ নিরাপদ বাসস্থানে থাকাই উত্তম।
৭। রাস্তায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে গেলে শপিংমল, মসজিদ, স্কুল বা যেকোনো দালানে এ আশ্রয় নিন।
ঘূর্ণিঝড় পরবর্তী করণীয়

গ্রামাঞ্চলের ক্ষেত্রেঃ
*****************
১। যারা শক্ত-সমর্থ আছেন তারা সবাই একত্রিত হয়ে রাস্তাঘাটের ওপর উপড়ে পড়া গাছপালা সরিয়ে ফেলার চেষ্টা করুন। এতে সাহায্যকারী দল সহজে ঘটনাস্থলে পৌঁছাতে পারবে।
২। নিজের শক্তি ও সামর্থ্য অনুযায়ী বিপর্যস্ত মানুষকে বাড়ি ফিরতে সাহায্য করুন। সম্ভব হলে নিজের গ্রামে অন্যদের থাকার সুযোগ করে দিন। এনজিও বা সরকারি সাহায্যের অপেক্ষায় বসে থাকবেন না।
৩। অতি দ্রুত উদ্ধার দল নিয়ে বিভিন্ন স্থানে আটকে পড়া লোকদের উদ্ধার করুন।
৪। কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত বাড়িতে প্রবেশ করবেন না। ভাঙা বাড়ি মেরামতের ক্ষেত্রেও সতর্ক থাকবেন।
৫। ভেঙে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটি, ছেড়া তার এবং তৎসংলগ্ন জলাবদ্ধতা এড়িয়ে চলুন।
৬। নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী ও অসুস্থ লোকদের নিকট ত্রাণ ঠিকমতো পৌছাচ্ছে কিনা সেটা নিশ্চিত করুন।
৭। পুকুরের বা নদীর পানি সরাসরি না খেয়ে ফুটিয়ে পান করুন। বৃষ্টির জমানো পানি পান করুন।
৮। কম সময়ে উৎপাদনশীল ধান ও শাক-সবজির জন্য জমি প্রস্তুত করুন, বীজ সংগ্রহ করুন। অতঃপর চাষাবাদ শুরু করুন, যেন যথাসম্ভব দ্রুত ফসল ঘরে আসে।
শহরাঞ্চলের ক্ষেত্রে
১। প্রত্যন্ত অঞ্চলগুলোর মতো এখানেও কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত বাড়ির ভেতর ঢুকবেন না। পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করে ভাঙা বাড়ি মেরামতের ব্যবস্থা করবেন।
২। গ্রামের তুলনায় শহরে বৈদ্যুতিক খুঁটি ও তারের পরিমাণ বেশি। তাই ঝড়ের পরে বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া বৈদ্যুতিক খুঁটি, ছেঁড়া তার পড়ে থাকতে পারে। এগুলোর ব্যাপারে সাবধানে থাকবেন।
ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি নেওয়ার পরেও অধিকাংশ ক্ষেত্রে বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে ক্ষয়ক্ষতিগুলো সেই অর্থে পুষিয়ে ওঠা সম্ভব হয়ে উঠে না। এজন্য সরকারি কর্মসূচীগুলোর পাশাপাশি শহরের সচ্ছল মহলগুলোকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র ত্রাণ বিতরণের পরিবর্তে বিপর্যস্ত মানুষগুলোর জন্য পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে ক্ষতিগ্রস্তদের ঘূর্ণিঝড়ের পরে একদম শূন্য থেকে শুরু করতে হবে না।
জনস্বার্থে প্রচারেঃ
এডভোকেট জিয়াউর রহমান চৌধুরী রুবেল
নির্বাহী পরিচালক
আদর্শ কাজের সন্ধানে( আকাস)
বাংলাদেশ

20/10/2022
19/10/2022

সিভিল, ক্রিমিনাল, ইনকাম ট্যাক্স ভ্যাট কপিরাইট রিট,মেরিন,ফ্যামিলি কোর্ট, শ্রম আইন ও ভূমি সংক্রান্ত সহ সকল ধরনের আইনি সেবা প্রদান করা হয়।

এ্যাডভোকেট জিয়াউর রহমান চৌধুরী
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

Address

Day Shift: #House No:20, Koilash Ghosh Lane, PMA Sattar Villa, Kotwali Dhaka. (Coronation Associates), , Evening Shift:Room No : 522, 4th Floor Bangladesh Shishu Kalyanparishodh Bhabon22/1, Topkhana R
Dhaka
1100

Telephone

+8801711286349

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Ziaur Rahman Chowdhury Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Ziaur Rahman Chowdhury Rubel:

Share