12/10/2026
#ব্যবসায়িক_প্রয়োজনে_স্ত্রীর_কাছে_টাকা_চাওয়া_যৌতুক_নয় : রায় হাইকোর্ট।
হাইকোর্ট রায় দিয়েছেন যে, বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া আইনগতভাবে 'যৌতুক' হিসেবে গণ্য হবে না।
বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ ২১ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন।
#হাইকোর্টের_পর্যবেক্ষণ:
• নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২(ঞ) ধারা অনুযায়ী, বিয়ের শর্ত বা বিবেচনা হিসেবে টাকা দাবি করাকে যৌতুক বলা হয়।
• শুধু স্বামীর টাকা চাওয়া যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় স্বয়ংক্রিয়ভাবে অপরাধ নয়।
• ব্যবসার প্রয়োজনে টাকা চাওয়াকে যৌতুক বলার সুযোগ নেই এবং এই মামলাটিকে 'সাজানো ও ভিত্তিহীন' আখ্যা দিয়ে হাইকোর্ট আসামিকে খালাস দিয়েছেন।