Marriage and divorce lawyer in dhaka bd

Marriage and divorce lawyer in dhaka bd Marriage and Divorce lawyer Dhaka bd work with family law from more than 10 years and have solved more then 3000+ issue.

we are experts on divorce & separation, child adoption, special marriage, court marriage (all religions) hindu marriage registration,

'অবাধ্য স্ত্রীকে স্বামী ভরণপোষণ দিতে বাধ্য নয়'-হাইকোর্ট[ 14 DLR,Page-465]
17/07/2026

'অবাধ্য স্ত্রীকে স্বামী ভরণপোষণ দিতে বাধ্য নয়'-হাইকোর্ট
[ 14 DLR,Page-465]

কোর্ট ম্যারেজ করার নিয়ম, কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে ২০২৬বাংলাদেশে অনেকেই প্রেমের সম্পর্ক, পারিবারিক জটিলতা অথবা দ্রু...
16/07/2026

কোর্ট ম্যারেজ করার নিয়ম, কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে ২০২৬
বাংলাদেশে অনেকেই প্রেমের সম্পর্ক, পারিবারিক জটিলতা অথবা দ্রুত আইনি সুরক্ষার জন্য "কোর্ট ম্যারেজ" সম্পর্কে জানতে চান। বিশেষ করে অনেকে জানতে চান, কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে এবং কোর্ট ম্যারেজ করার নিয়ম কি।
তবে প্রথমেই জানা প্রয়োজন যে, বাংলাদেশের আইনে আলাদা কোনো "কোর্ট ম্যারেজ আইন" নেই। আমরা সামাজিক ভাবে যেটাকে কোর্ট ম্যারেজ বলি, সেটি মূলত একটি হলফনামা বা অঙ্গীকারনামা। বৈধ বিবাহের জন্য সংশ্লিষ্ট ধর্মীয় এবং প্রচলিত আইন অনুযায়ী বিবাহ নিবন্ধন করা বাধ্যতামূলক।
কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে ২০২৬
২০২৬ সালে কোর্ট ম্যারেজ করতে নিম্নলিখিত কাগজপত্র লাগে:
• উভয় পক্ষের বয়স এবং পরিচয় নিশ্চিত করতে পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে।
• কোর্ট ম্যারেজের কাগজে ব্যবহারের জন্য উভয়ের দুই কপি করে পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
• মুসলিম এবং খ্রিষ্টানদের কোর্ট ম্যারেজের জন্য্ নিজ ধর্মের ২ জন পুরুষ সাক্ষী এবং হিন্দু কোর্ট ম্যারেজের জন্য্ ৪ জন হিন্দু সাক্ষী লাগবে।
• উভয় পক্ষে বা এক পক্ষ ডিভর্স বা তালাক প্রাপ্ত হলে ডিভোর্স সার্টিফিকেট বা তালাকনামা লাগবে।
• যদি একজন বিদেশী নাগরিক হয় তাহলে পাসপোর্ট, ভিসা এবং অবিবাহিত সনদ লাগবে।
কোর্ট ম্যারেজ করার নিয়ম
যেহেতু কোর্ট ম্যারেজ বলতে আলাদা কোন আইন নেই, সুতারাং কোর্ট ম্যারেজ বা হলফনামার পাশাপাশি তিনটি বিষয় সম্পূর্ণ করলে বিবাহ বিষয় আর কখনো কোথাও যেতে হবে না।
1. যার যার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিয়ে
2. কোর্ট ম্যারেজ বা বিবাহের হলফনামা
3. ম্যারেজ রেজিস্ট্রেশন
মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন আইন ১৯৬১ ও ১৯৭৪, খ্রিষ্টান ম্যারেজ রেজিস্ট্রেশন আইন ১৮৭২, হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন আইন ২০১২, স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রেশন আইন ১৮৭২।
সমাজে প্রচলিত কোর্ট ম্যারেজ এবং সতর্কতা
অনেকে অনেক ভাবে বুঝাবে কিন্তু নিচের কোন একটা বিষয় অমান্য করলে বিবাহ আইনসম্মত হবে না এবং ভবিষ্যতে বড় ধরণের ঝামেলায় পরবেন।
• রেজিস্ট্রেশন ছাড়া শুধু কোর্ট ম্যারেজ / হলফনামা / নোটারি পাবলিক / স্ট্র্যাম্পে বিবাহ হয় না
• ছেলের বয়স ২১ এবং মেয়ের বয়স ১৮ না হলে বিবাহ কোন ভাবেই হবে না।
• অনলাইনে বা দেশের বাইরে থেকে বিবাহ করলেই প্রতারিত হবেন, বিবাহ হবে না।
• মেয়েদের ডিভোর্সের পর ৯০ দিন অতিবাহিত হবার আগে বিবাহ করলে সেই বিবাহ হবে না।
বাস্তব অভিজ্ঞতা
একজন ক্লাইন্ট আমাদের চেম্বারে এসে বললেন, সে ২০১৯ সালে তথাকথিত কোর্ট ম্যারেজ করেছিলেন। এখন যে অফিসে চাকরি করে, সেই অফিসে স্ত্রী ও বাচ্চার চিকিৎসা ভাতার জন্য আবেদন করবে, তাই ম্যারেজ সার্টিফিকেট লাগবে।
যেহেতু বাচ্চা আছে, সেহেতু বর্তমানে রেজিস্ট্রেশন করলে দেখা যাবে বিবাহ রেজিস্ট্রেশনের আগেই বাচ্চার জন্ম হয়েছে!
শেষ পর্যন্ত আমরা ২০১৯ সালে বিবাহ দেখিয়ে, বর্তমান তারিখে রেজিস্ট্রেশন করে সার্টিফিকেট দিয়েছি। যেহেতু এটি দেশের অভ্যন্তরীণ বিষয় ছিল, তাই বিষয়টি সাধারণভাবেই সমাধান হয়েছে। কিন্তু এটি যদি ভিসা বা এম্বাসির কাজ হতো, তাহলে এই সার্টিফিকেট গ্রহনযোগ্য হত না।
বিবাহ জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট সুতরাং সময়, খরচ বা যে কোন কারণে শর্টকাট না খুঁজে আইন মেনে রেজিস্ট্রি করে নিন। মাত্র কয়েক ঘণ্টায় রেজিস্ট্রি ম্যারেজ করা যায়, যার খরচ রেজিস্টার এবং ধর্ম ভেদে ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
Website: https://h1.nu/1tMyy
#কোর্ট_ম্যারেজ #কোর্ট_ম্যারেজ_করতে_কি_কি_লাগে #কোর্ট_ম্যারেজ_করার_নিয়ম

16/07/2026

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না: হাইকোর্ট

কোর্ট ম্যারেজের আইনি প্রক্রিয়া, মুসলিম কোর্ট ম্যারেজ খরচ ২০২৬আমাদেরকে অনেকেই ফোন দিয়ে মুসলিম কোর্ট ম্যারেজ খরচ ২০২৬, কোর...
10/07/2026

কোর্ট ম্যারেজের আইনি প্রক্রিয়া, মুসলিম কোর্ট ম্যারেজ খরচ ২০২৬

আমাদেরকে অনেকেই ফোন দিয়ে মুসলিম কোর্ট ম্যারেজ খরচ ২০২৬, কোর্ট ম্যারেজের নিয়ম এবং বৈধতা সম্পর্কে জানতে চান। কিন্তু তার আগে কোর্ট ম্যারেজের সঠিক আইনি প্রক্রিয়া জানা দরকার।

শুধু কর্ট ম্যারেজ বা বিবাহের হলোফনামা খরচ কম কিন্তু আইন অনুযায়ী এই বিবাহের বৈধতা নেই। আইন মেনে, ম্যারেজ রেজিষ্ট্রেশন করলে খরচ একটু বারবে, কিন্তু শতভাগ বৈধতা পাবেন।

কোর্ট ম্যারেজের আইনি প্রক্রিয়া
মুসলিমদের বিয়ে হয় ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী এবং ১৯৭৪ আইন অনুযায়ী বিয়ে রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।

সরকার অনুমোদিত রেজিষ্টার দ্বারা বিয়ে রেজিস্ট্রেশন করতে হয় । শুধুমাত্র স্ট্র্যাম্পে নোটারী করে বিবাহ করলে সে বিবাহের কোন আইনগত বৈধতা থাকে না।

সুতারাং আমরা তিনটি স্টেপে কোর্ট ম্যারেজ সম্পূর্ণ করে দেই
১। বিবাহের হলফনামা (কোর্ট ম্যারেজ)
২। ম্যারেজ রেজিষ্ট্রেশন (কাজী রেজিষ্ট্রি)
৩। ইসলামী রীতিনীতি অনুযায়ী মাওলানা দ্বারা বিবাহ

এই তিন স্টেপ ফ্লো করে বিবাহ করলে বাংলাদেশের প্রচলিত আইন এবং মুসলিম আইন অনুযায়ী পূর্ণাঙ্গ বিবাহ হয়। বিবাহ বিষয় আর কোন প্রকার ঝামেলা বা জটিলতা থাকে না।

মুসলিম কোর্ট ম্যারেজ খরচ ২০২৬
কোর্ট ম্যারেজ বিবাহের হলফনামা খরচ নির্ভর করে স্ট্র্যাম্প, নোটারী খরচ, আইনজীবীর পেশাগত ফি ইত্যাদির উপর এবং রেজিষ্ট্রেশন ফি নির্ভর করে দেনমোহরের পরিমণের উপর।

কোর্ট ম্যারেজ রেজিস্ট্রেশন সরকারি বিবাহ নিবন্ধন ফি প্রতি লাখে ১৪০০ টাকা, ৫ লাখ টাকার পর এই ফি প্রতি লাখে ১০০ টাকা।

দুই লাখ টাকা দেনমোহর হলে ১৪০০*২ = ২৮০০,
তিন লাখ টাকা কাবিন রেজিস্ট্রেশন ফি ১৪০০*৩ = ৪২০০,
চার লাখ টাকায় সরকারি বিবাহ নিবন্ধন ফি ১৪০০*৪= ৫৬০০
পাঁচ লাখ টাকা দেনমোহর হলে সরকারি ফি ১৪০০*৫=৭ হাজার টাকা,
কিন্তু ছয় লাখ টাকা দেনমোহর হলে ১৪০০*৫=৭ হাজার এবং ৬ষ্ঠ লাখে ১ শত টাকা।
একটা বৈধ কোর্ট ম্যারেজের খরচ দেনমোহর এর উপর ভিত্তি করে ৫০০০ থেকে ১৫০০০ হাজার টাকা হয়ে থাকে। আপনার বিবাহের দেনমোহর কতো টাকা হবে আমাদের জানালে টোটাল খরচ বলে দেবো।

যেসকল বিষয় অনুসরণ করা হয়
ছেলে বয়স ২১ এবং মেয়ের বয়স ১৮ নিশ্চিত করা।
জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই।
উভয় পক্ষের স্বেচ্ছায় বিবাহে সম্মতির বিষয়টি নিশ্চিত করা।
বিবাহের হলফনামা প্রস্তুত এবং নোটারী করা।
ইসলামী বিধান অনুযায়ী নিকাহ সম্পন্ন করা।
সরকার অনুমোদিত নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে কাবিন নিবন্ধন।

কোর্ট ম্যারেজ করতে কী কী কাগজপত্র লাগে?
বর ও কনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা পাসপোর্ট (যেকোন একটা))
দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
দুই জন পুরুষ সাক্ষী
তালাকপ্রাপ্ত বা বিধবা হলে প্রয়োজনীয় প্রমাণপত্র (তালাকনামা)
বিদেশি নাগরিক হলে সংশ্লিষ্ট অতিরিক্ত কাগজপত্র

সতর্কতা
বিবাহ একটি গুরুত্বপূর্ণ দেওয়ানী চুক্তি ও আইনি সম্পর্ক। রেজিস্ট্রেশন ছাড়া শর্টকাট পদ্ধতি অনুসরণ করলে ভবিষ্যতে জানতে পারেন যে, আপনার বিবাহটি বাংলাদেশের আইন অনুযায়ী বৈধভাবে সম্পন্ন হয়নি। তাই সাময়িক সুবিধার জন্য শর্টকাট পদ্ধতি অনুসরণ না করে, যথাযথ রেজিস্ট্রেশনসহ বিবাহ সম্পন্ন করুন।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

কোর্ট ম্যারেজ কি বাংলাদেশে বৈধ?
হ্যাঁ, তবে বৈধতা নির্ভর করে আইন অনুযায়ী বিবাহ সম্পন্ন ও নিবন্ধনের ওপর। শুধুমাত্র হলফনামা করলেই বৈধ বিবাহ হয় না।

কোর্ট ম্যারেজ খরচ ২০২৬ কত?
এটি নির্দিষ্ট নয়। কাবিন রেজিস্ট্রেশন ফি, দেনমোহর, প্রয়োজনীয় আইনি ডকুমেন্ট এবং আইনজীবীর ফি অনুযায়ী মোট খরচ নির্ধারিত হয়। একটা আইনসম্মত কোর্ট ম্যারেজের খরচ দেনমোহর এর উপর ভিত্তি করে ৫০০০ থেকে ১৫০০০ হাজার টাকা হয়ে থাকে।
Website: https://rb.gy/32kfcf
#কোর্ট_ম্যারেজ #মুসলিম_কোর্ট_ম্যারেজ #মুসলিম_কোর্ট_খরচ

Address

House No – 18, Khaleda Villa 3rd Floor, Nasir Uddin Sarder Lane. Roy Shaheb Bazar, Sutrapur.
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 19:30
Tuesday 09:00 - 19:30
Wednesday 09:00 - 19:30
Thursday 09:00 - 19:30
Friday 09:00 - 19:30
Saturday 09:00 - 19:30
Sunday 09:00 - 19:30

Telephone

+8801924119184

Alerts

Be the first to know and let us send you an email when Marriage and divorce lawyer in dhaka bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share