Rahman & Mijan Associates

Rahman & Mijan Associates Vat, Tax, Company Law Consultant

30/06/2025

Zero Tax Return দাখিল কি এবং এই প্রসঙ্গে কিছু কথা।

একজন স্বাভাবিক ব্যক্তি করদাতার প্রথম ট্যাক্স রিটার্ন (First Tax Return) অথবা শূন্য ট্যাক্স রিটার্ন (Zero Tax Return) দাখিল করার সময় আইন অনুযায়ী রিটার্ন দাখিল করার সময় সকল হিসাব নিকাশ করার পর যদি ট্যাক্স আসে তাহলেই শুধুমাত্র সরকারকে ট্যাক্স দিতে হবে। আর যদি আইন অনুযায়ী রিটার্ন দাখিল করার সময় ট্যাক্স না আসে তাহলে সরকারকে ট্যাক্স দিতে হবে না, আর এই বিষয়টাকেই আমরা শূন্য ট্যাক্স রিটার্ন (Zero Tax Return) বলি।

কিন্তুু (Zero Tax Return) দিতে গিয়ে নিচের উল্লেখিত বিষয় গুলোর যদি কোনোটা একজন করদাতার থাকে তাহলে সঠিক ভাবে রিটার্নে দেখাতে হবে, এই তথ্য গুলো দেখাতে কখনো ভুল করা যাবেনা।

১, করদাতার নামে যদি কোনো জমি থাকে ( কৃষি ও অকৃষি জমি) অথবা বাড়ি, ফ্লাট ইত্যাদি থাকে তা অবশ্যই আয়কর রিটার্ন এ দেখাতে হবে। (অনেকেই বলবে জমি / ফ্লাট দেখালে, Tax দিতে হবে, তাই না দেখানো ভালো হবে, তাদের কথাশুনা যাবেনা, আপনারা অবশ্যই জমি / ফ্লাট রিটার্ন এ দেখাবেন)।

২, করদাতার নামে যদি কোনো মোটর গাড়ি থাকে তাহলে দেখাতে হবে। মোটর যান (রেজিস্ট্রেশন খরচসহ ক্রয়মূল্য) মোটর যানের প্রকৃতি ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে)

৩, করদাতার নামে যদি কোনো (Bank Account) ব্যাংক একাউন্ট থাকে, সঞ্চয়ী/মেয়াদি আমানত। ( যতগুলো ব্যাংক একাউন্ট থাকবে সব ব্যাংক একাউন্ট দেখাতে হবে)। (ব্যাংক একাউন্টে অন্য কারো টাকা আদান প্রদান করা যাবেনা, যদি আদান প্রদান করেন অন্যের টাকা তাহলে উপযুক্ত প্রমান সাথে রাখবেন।)

৪, ব্যাংক ঋণের মাধ্যমে যদি কোন কিছু করা হয় তাহলে ব্যাংক ঋণ দেখাতে হবে। আমরা অনেক সময় রিটার্ন এ কোনো জমি দেখাইনা কিন্তুু ঐ জমির উপর বিল্ডিং করার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকি আর আমাদের তখনই মনে হয় রিটার্ন এ জমি না প্রদর্শন করে ভুল করেছি তাই প্রথম রিটার্ন এ সকল সঠিক তথ্য প্রদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ।

৫, শেয়ার/ডিবেঞ্চার/বন্ড/সিকিউরিজ /ইউনিট সার্টিফিকেট।

৬, সঞ্চয়পত্র/ডিপোজিট পেনশন স্কিম।

৭, ঋণ প্রদান ( অন্যকে ঋন দিলে, ঋণ গ্রহণকারীর নাম ও NID এনআইডি উল্লেখ করুন)

৮, প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য ফান্ড (যদি থাকে)

৯, অলংকারাদি (পরিমাণ উল্লেখ করুন), আসবাবপত্র ও ইলেক্ট্রনিক সামগ্রী।

১০, অন্যান্য পরিসম্পদ ( অনেকের কিছু গরু, মহিষ ইত্যাদি) থাকে এগুলো ও রিটার্ন এ অন্যান্য পরিসম্পদ এ দেখতে হয়।

একটি বিষয় মনে রাখবেন জাতীয় রাজস্ব বোর্ড ধীরে ধীরে দ্রুতগতিতে ডিজিটাল প্লাটফর্মে প্রবেশ করছে। সে ক্ষেত্রে সম্পদ গোপন রাখার সুযোগ একেবারে সীমিত হয়ে আসছে।

সম্পদ গোপন করে Zero Tax Return দিয়ে ভবিষ্যতে যেন আইনগত জটিলতায় না পড়ে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। এইসব ক্ষেত্রে একজন ভাল পরামর্শকের পরামর্শ নিয়ে, আপনি আপনার ও প্রতিষ্ঠানের Income Tax রিটার্ন দাখিল করার চেষ্টা করবেন।

সব সময় মনে রাখবেন ইনকাম ট্যাক্স রিটার্ন আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দলিল। খুব বেশি কমপ্লেক্স না হলে আপনি নিজেই আপনার রিটার্ন দাখিল করতে পারবেন। কোনভাবেই কম্পিউটার দোকান কিংবা একজন অপেশাদার লোকের খপ্পরে পড়ে, কখনো ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করবেন না।

প্রয়োজনে একজন পেশাদার আয়কর পরামর্শকের সাহায্য নিয়ে, আইনি প্রক্রিয়ায় করের দায় কমিয়ে, যথাযথভাবে রিটার্ন সাবমিট করার পরামর্শ রইলো।

20/10/2024

আগামী ৩০ নভেম্বর Tax Day । এই সময়ের মধ্যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন সম্পন্ন করুন, অন্যথায় জরিমানার সম্মুখীন হবেন।

সম্মানিত করদাতা,
আপনার এবারের আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে নিচের ডকুমেন্টগুলো সংগ্রহ করে জমা দিন।

চাকরি/বেতন খাতে আয়ের তথ্য :
1. সেলারি সার্টিফিকেট ;
2. সেলারির বিপরীতে কর্তনকৃত টিডিএস -এর প্রত্যয়নপত্র;
3. ব্যাংক স্টেটমেন্ট (from 01-07-2023 to 30-06-2024);
4. Provident Fund info/GPF Balance Sheet. (if any)

ব্যবসা/পেশা খাতে আয়ের তথ্য:
5. ট্রেড লাইসেন্স;
6. ব্যবসার নামীয় ব্যাংক স্টেটমেন্ট;
7. ব্যবসার নামে লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;
8. ব্যবসা আয়ের উপর অগ্রীম আয়কর (AIT) বা উৎসে কর কর্তন (TDS) থাকলে অগ্রীম আয়কর বা উৎসে করের প্রত্যয়নপত্র ও চালানের কপি;
9. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী;
10. মূল্যসহ ব্যবসার সম্পদের তালিকা (Fixture, Furniture, Equipment & Machinarie etc.);

বিনিয়োগ ও ব্যাংক ইন্টারেস্ট তথ্য:
11. জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ;
12. ডিপিএস করা থাকলে ডিপিএস স্টেটমেন্ট;
13. পূর্বের কোন ডিপিএস এনক্যাশ বা নগদায়ন করে থাকলে নগদায়ন প্রত্যয়নপত্র বা এনক্যাশমেন্ট সার্টিফিকেট ;
14. এফডিআর করে থাকলে তার ডকুমেন্ট ও ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়নপত্র;
15. শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগ প্রত্যয়নপত্র ও পোর্টফলিও -র কপি;
16. সঞ্চয়পত্র ক্রয় করে থাকলে তার ডকুমেন্ট ;
17. সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি ও তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়নপত্র;

গৃহ-সম্পত্তি হতে আয়ের তথ্য:
18. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান ভাড়া দিয়ে আয় থাকলে ভাড়ার চুক্তিপত্রের কপি ও ব্যাংক স্টেটমেন্ট দিন;
19. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান এর পৌর কর বা সিটি কর্পোরেশন কর প্রদানের রসিদ;
20. হাউজ লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;

বৈদেশিক/রেমিট্যান্স আয়ের তথ্য:
21. বৈদেশিক/রেমিট্যান্স আয়ের সপক্ষে ব্যাংক সার্টিফিকেট বা এফএমজে ফরম/বৈদেশিক মুদ্রা ঘোষণা ফরম এর কপি; (মনে রাখবেন, বৈদেশিক আয় করমুক্ত হতে হলে তা আপনার নিজের আয় হতে হবে এবং প্রপার চ্যানেলে আসতে হবে);

সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য:
22. এ বছর আপনার নামে কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি;
23. এ বছর আপনার কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি বিক্রি করে থাকলে বিক্রয় দলিলের কপি ও উৎসে কর্তনের কপি;
24. বাড়ি/ফ্ল্যাট নির্মাণাধীন থাকলে নির্মাণ বিনিয়োগের পরিমাণ;
25. আপনার নামে গাড়ি থাকলে পারসোনাল ট্যাক্স টোকেনের কপি;
26. আপনার ব্যাংক লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট ;
27. ডেভেলপার কোম্পানিকে দিয়ে বাড়ি নির্মাণকালে সাইনিং মানি পেয়ে থাকলে তার ডকুমেন্ট;
28. ব্যক্তিগত লোন ৫ লাখ টাকার বেশি হলে এর স্বপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
29. পরিবারের কারো কাছ থেকে কোন দান গ্রহণ করলে বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট ; আর টাকা দান হলে তার সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
30. এছাড়াও আপনার অন্য কোন আয় থাকলে তার ডকুমেন্ট দিন;

বি:দ্র: সকল স্টেটমেন্ট/প্রত্যয়নপত্রের সময়কাল হবে ০১/০৭/২০২৩ থেকে ৩০/০৬/২০২৪ইং পর্যন্ত।

অন্যান্য তথ্যাবলি:
31. আপনি এ বছর নতুন করদাতা হলে আপনার এনআইডি-র ফটোকপি, টিআইএন সার্টিফিকেট, মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি;
32.আপনি পুরাতন করদাতা হলে গত বছরে দাখিলকৃত রিটার্ন এর কপি লাগবে; (গত বছর আমরা কাজ করে থাকলে আমাদের কাছে রিটার্নের কপি আছে)

03/06/2024
08/05/2024

# Company Registration
Registration
Registration
# Tin সার্টিফিকেটের যাবতীয় সংশোধন করতে।
# হারানো Tin সার্টিফিকেট বের করতে।
# পাসপোর্ট দিয়ে Tin সার্টিফিকেট করতে।
# Tin সার্টিফিকেট এর ইউজার ও পাসওয়ার্ড সেটিং করতে।
# মোবাইল নাম্বার পরিবর্তন করতে।
# দ্রুত'ই কর অঞ্চল পরিবর্তন করতে।
# রিটার্ন অনলাইন ভেরিফাই করতে।
WhatsApp 01977-233488

12/01/2024

কোম্পানি, সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট, পার্টনারশিপ ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, অলাভজনক কোম্পানি ইত্যাদি রেজিস্ট্রেশন, শেয়ার হস্তান্তর, শেয়ার বরাদ্দকরণ, কোম্পানির বিলুপ্তিকরন, বার্ষিক রিটার্ন দাখিল, টিআইএন, ট্যাক্স, ভ্যাট, ইমপোর্ট - এক্সপোর্ট লাইসেন্স, ট্রেড লাইসেন্স (শুধুমাত্র ঢাকায়), ট্রেডমার্ক, বিএসটিআই, পরিবেশ ও ফায়ার লাইসেন্স, প্রজেক্ট প্রোফাইলসহ যেকোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
+৮৮০১৯৭৭২৩৩৪৮৮ (whatsapp)

লিমিটেড কোম্পানী নিবন্ধন প্রক্রিয়া / How to register a Limited Company In Bangladesh

বাংলাদেশে প্রচলিত কোম্পানী আইন অনুযায়ী দুই ধরনের কোম্পানী রয়েছে- ১. প্রাইভেট লিমিটেড কোম্পানী এবং ২. পাবলিক লিমিটেড কোম্পানী, প্রাইভেট লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে কমপক্ষে ২ জন এবং উর্ধে ৫০ জন পার্টনার পর্যন্ত হতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে নিম্নে ৭ জন এবং সর্বোচ্চ যেকোন সংখ্যার পার্টনার থাকতে পারে।

সম্প্রতি কোম্পানী আইনের সংশোধনীতে One Person Company (OPC) বা শুধু মাত্র একজন ব্যক্তির দ্বারা একটি কোম্পানী খোলার বিধান রাখা হয়েছে। একক মালিকানার কোম্পানিতে সর্বনিম্ন ২৫ লক্ষ টাকা পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন লাগে।

অনুমোদিত মূলধন (authorized capital):
কোন একটা কোম্পানী শুরুর সময় ঐ কোম্পানীর সর্বোচ্চ মূলধনের যে সীমা নির্ধারন করা হয় এবং অনুমোদন করা হয় সেটাই হল ঐ কোম্পানির অথরাইজড ক্যাপিটাল;

পরিশোধিত মূলধন (paid up capital) : অনুমোদিত মূলধন এর সমান বা এর কম যা সকল ডিরেক্টরদের সর্বমোট বিনিয়োগের পরিমাণ এবং যেটি কোম্পানির ব্যাংক একাউন্টে জমা করতে হয় সেটি হলো পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন ব্যবসায়িক প্রয়োজনে যে কোন সময় উত্তোলন করা যায়।

মেমোরেন্ডাম অব এসোসিয়েশন বা সংঘ স্মারক হল কোম্পানি কি কি ধরনের ব্যবসা করতে পারবে এ সম্পর্কে বর্ণনা।

এবং

আর্টিকেলস অব এসোসিয়েশনে (সংঘ বিধি) কোম্পানি পরিচালনার নিয়মাবলী যেমন কিভাবে কোম্পানির পরিচালনা পরিষদ নির্বাচিত হবে, সভা, বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ সভা কিভাবে কখন আহ্বান করতে হবে, কিভাবে নতুন সদস্য নেওয়া যাবে, কিভাবে কোন সদস্যকে বহিষ্কার করা যাবে, কিভাবে লভ্যংশ বন্টন করা হবে, কিভাবে কোম্পানিটি বন্ধ করা যাবে এসব বিষয়গুলো বিশদভাবে বর্ণনা করা থাকে।

ভবিষ্যৎ ঝক্কি ঝামেলা ও ভুল ভ্রান্তি এড়াতে এ সংক্রান্ত কাজ অবশ্যই কোম্পানি আইন বিষয়ে অভিজ্ঞ এমন একজন লাইসেন্স প্রাপ্ত আইনজীবীর মাধ্যমে সম্পন্ন করিয়ে নিন। একটি ভুলের কারণে কোম্পানির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। তাই, দালাল ও প্রতারক চক্র থেকে দূরে থাকুন।

লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

ধন্যবাদান্তে
রহমান এণ্ড মিজান অ্যাসোসিয়েটস্

৯/ ই মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
মোবাইল : +৮৮০১৯৭৭২৩৩৪৮৮ (WhatsApp)

Be Careful
12/12/2023

Be Careful

17/09/2023
13/09/2023

আয়কর রিটার্নের একটা ছোট গল্প:

আয়কর রিটার্ন ও বাস্তবতা:

গ্রাহক: কম টাকায় জিরো রিটার্ন করে দিবেন?
দালাল: কোন সমস্যা নেই করা যাবে।

গ্রাহক: আমার জায়গা বিক্রির জন্যে রিটার্ন স্লিপ লাগবে। আমার ব্যবসা আছে, ব্যাংকে জমানো টাকা আছে সেগুলো না দেখিয়ে করা যাবে?
দালাল: কোন সমস্যা নেই করা যাবে।

গ্রাহক: কোন ডকুমেন্টস কি লাগবে রিটার্ন দিতে?
দালাল: শুধু টিআইএন দিবেন আর কিছু লাগবে না।

গ্রাহক: কয়দিন লাগবে রিটার্ন স্লিপ পেতে?
দালাল: ২ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন।

গ্রাহক: এই নিন ৫০০ টাকা, দ্রুত স্লিপটা দিয়েন।
দালাল: ২ ঘন্টা পর, এই নিন আপনার জিরো রিটার্ন স্লিপ।

বি.দ্র:

এমন ঘটনা অহরহ ঘটছে। আয়কর রিটার্ন অডিটে পড়লে তখন কর আইনজীবীর নিকট এইসব গ্রাহকরা দৌড়ে আসেন। অল্প খরচের জন্যে নিজের বিপদ নিজেই ঢেকে নিয়ে আসেন এইসব গ্রাহকরা।

তাই জেনে, বুঝে দক্ষ আইনজীবী দিয়ে আপনার আয়কর রিটার্ন জমা করুন। অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়িয়ে চলুন।

Address

9/E DSE Annex Building, Motijheel C/A, Postcode:
Dhaka
1000

Telephone

+8801977233488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahman & Mijan Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahman & Mijan Associates:

Share