03/12/2025
"একটা পারফেক্ট RESUME মানেই পারফেক্ট মানুষ নয়।"
পরিচিত এক CEO আমার পাঠানো ৬ জন প্রার্থীকে Rejected করলেন। বললেন, কেউই আমার criteria এর সঙ্গে মেলে না।
আমি বলেছিলাম, "একটু সুযোগ দিন।" কিন্তু তিনি খুঁজছিলেন পারফেক্ট RESUMEI
ফলাফল?
পজিশন খালি রইল প্রায় ৩ মাস।
শেষ পর্যন্ত যাকে নিয়োগ দিলেন, তার RESUME ছিল নিখুঁত, সব যোগ্যতা, সব অভিজ্ঞতা, সব কাগজে সঠিক। কিন্তু, কয়েক মাসের মধ্যেই... সে চাকরি হারাল।
কারণ,
সে মানুষের সঙ্গে কাজ করতে পারত না। Teamwork এর মনোভাব ছিল না।
এখানেই শিক্ষা;
একটা পারফেক্ট RESUME মানেই পারফেক্ট মানুষ নয়।
সব দক্ষতা কাগজে লেখা যায়, কিন্তু মনোভাব, আচরণ, টিমওয়ার্ক, নেতৃত্ব, এগুলো কাগজে ধরা যায় না।
একজন প্রার্থী হয়তো সব বাক্সে টিক দিতে পারবে না, কিন্তু তবুও সে আনতে পারে অসাধারণ মূল্য।
মনে রাখবেন;
RESUME কাজ করে না, মানুষ করে।
সুতরাং
মানুষ নিয়োগ দিন, শুধু রিজিউম নয়।
একমত?