Flat Plot Sale and Buy

Flat Plot Sale and Buy এখানে জমি, ফ্ল্যাট ক্রয়-বিক্রয় করা হয়। আসুন, নিজের জায়গা নিজেই ক্রয়-বিক্রয় করি। ফ্ল্যাট বিজ্ঞাপন দিন।

আম-মোক্তারনামা দলিল কিআম-মোক্তারনামা যেটাকে পাওয়ার অব অ্যাটর্নিও বলা হয়ে থাকে। আম-মোক্তার নামা হল কোন এক দরকারে প্রয়োজনে...
07/02/2024

আম-মোক্তারনামা দলিল কি

আম-মোক্তারনামা যেটাকে পাওয়ার অব অ্যাটর্নিও বলা হয়ে থাকে। আম-মোক্তার নামা হল কোন এক দরকারে প্রয়োজনে আইনি ভাবে কারোকে সম্পত্তি দেখাশুনা করার দায়িত্ব দেওয়া, ভোগদখল বা বেচা কেনা করার জন্য পাওয়ার দেওয়া অথবা নিজের পক্ষে অন্য কাউকে ক্ষমতা প্রদান করাকে আম-মোক্তারনামা বা পাওয়ার অব অ্যাটর্নি বলা হয়।

Join Our Group: RealEstate360°- Your Trusted Real Estate Partner

05/12/2023

বিজয়ের মাসে বিশেষ ছাড়!
শনির আখড়া-যাত্রাবাড়ীতে ফ্ল্যাট কিনুন আকর্ষণীয় মূল্যে!

📞 বিস্তারিত জানতে কল করুনঃ
☎️ 01787 678 821
☎️ 01956 100 100

🔴 VIP LANDMARK LTD.
55, Purana Paltan, Azad Center (17th Floor), Dhaka-1000

02/12/2023

🔴 ভূমিকম্প থেকে বাঁচতে করণীয়ঃ

বড় ধরনের ভুমিকম্পের ঝুঁকির মুখে আছে বাংলাদেশ। কবে সেই ভূমিকম্প আঘাত হানবে তা নিশ্চিত করে বলা না গেলেও সতর্কতার বিকল্প নেই।

বড় ভূমিকম্প থেকে রক্ষার জন্য তাই কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। তাই ভূমিকম্পের সময় নিচের কৌশলগুলো মেনে চলতে পারেন-

🔵 ভূমিকম্পের সময় ঘরের ভেতরে থাকলে করণীয়ঃ

✅ ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে মাটিতে হামাগুড়ি দিয়ে বসে পড়ুন, শক্ত-মজবুত কোনো আসবাবের নিচে ঢুকে যান এবং সেখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। মনে রাখবেন, আমাদের দেহের মধ্যে মাথা হলো সবচেয়ে নমনীয় অঙ্গ, আসবাবের আশ্রয় না পেলে হাত দিয়ে মাথা রক্ষা করুন। ধ্বংসস্তুপ থেকে নিজেকে রক্ষা করতে মাথা ও গলা হাত দিয়ে ঢেকে রাখতে হবে। এ পদ্ধতিকে ড্রপ, কভার এবং হোল্ড অন বলে।

✅ নিরাপদ আসবাবপত্র না পেলে ঘরের ভেতরের দিকের দেয়ালের নিচে বসে আশ্রয় নিতে পারেন। বাইরের দিকের দেয়াল বিপজ্জনক।

✅ জানালার কাচ, আয়না, আলমারি, দেয়ালে ঝুলানো বস্তু থেকে দূরে থাকুন। এগুলো ভেঙে মাথায় পড়তে পারে, তাই সতর্ক থাকুন।

✅ কম্পন না থামা পর্যন্ত যেকোনো শক্ত জিনিস ধরে রাখুন। যদি বিছানায় থাকেন সেখানেই শুয়ে থাকুন। মাথা ও গলা বালিশ দিয়ে ঢেকে রাখুন।

✅ বহুতল ভবনের ওপরের দিকে অবস্থান করলে ঘরের ভেতরে থাকাই ভাল। কারণ, নিরাপদ স্থানে পৌঁছানোর পূর্বেই ভূমিকম্পের মাত্রা বেড়ে যেতে পারে। এ ছাড়া নামতে নামতেও ক্ষয়ক্ষতি হতে পারে।

✅ ভূকম্পন থেমে গেলে বের হয়ে আসুন।

✅ নিচে নামতে চাইলে কোনোভাবেই লিফট ব্যবহার করবেন না। সিঁড়ি দিয়ে হেঁটে নামুন। নামার সময় মোবাইল ফোন আর ঘরের চাবিটা সম্ভব হলে হাতে নিয়ে নেবেন।

✅ বিছানায় শোয়া অবস্থায় থাকলে বেশি দূরে না গিয়ে মজবুত বিছানা হলে তার নিচেই আশ্রয় নিন।

🟠 বাড়ির বাইরে থাকলে করণীয়:

✅ খোলা জায়গা খুঁজে আশ্রয় নিন। বহুতল ভবনের প্রান্তভাগের নিচে কোনোভাবেই দাঁড়াবেন না। উপর থেকে খণ্ড পড়ে আহত হতে পারেন।

✅ লাইট পোস্ট, বিল্ডিং, ভারি গাছ অথবা বৈদ্যুতিক তার ও পোলের নিচে দাঁড়াবেন না।

✅ রাস্তায় ছোটাছুটি করবেন না। মাথার উপর কাচের টুকরা, ল্যাম্পপোস্ট অথবা বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

🟣 চলমান গাড়িতে থাকলে করণীয়

✅ তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে খোলা জায়গায় পার্ক করে গাড়ির ভেতরেই আশ্রয় নিন।

✅ কখনই ব্রিজ, ফ্লাইওভারে থামবেন না।

✅ বহুতল ভবন কিংবা বিপজ্জনক স্থাপনা থেকে দূরে গাড়ি থামান।

✅ ভূমিকম্প না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই অপেক্ষা করুন।

🟢 ভূমিকম্পের পরে করণীয়:

✅ ভূমিকম্প শেষ হলেও আরও কম্পনের জন্য প্রস্তুত থাকুন। প্রায়ই পরপর কয়েকবার কম্পন হয়। এই আফটার শকের কোনো নির্দিষ্ট সময় নেই। এবারের আফটার শক এক ঘণ্টার মধ্যেই দুই বার হয়ে যায়। কখনও এক মাসের মধ্যেও হতে পারে।

✅ যথাসম্ভব শান্ত থাকুন। কম্পন থেমে গেলেও কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর বের হন। ওপর থেকে ঝুলন্ত জিনিসপত্র কিছুক্ষণ পরেও পড়তে পারে।

✅ নিজে আহত কিনা পরীক্ষা করুন, অপরকে সাহায্য করুন। বাড়িঘরের ক্ষতি পর্যবেক্ষণ করুন। নিরাপদ না হলে সবাইকে নিয়ে বের হয়ে যান।

✅ গ্যাসের সামান্যতম গন্ধ পেলে জানালা খুলে বের হয়ে যান এবং দ্রুত মেরামতের ব্যবস্থা করুন।

✅ কোথাও বৈদ্যুতিক স্পার্ক চোখে পড়লে মেইন সুইচ বা ফিউজ বন্ধ করে দিন। ক্ষতিগ্রস্ত বিল্ডিং থেকে সাবধান থাকুন। অগ্নিকাণ্ড হতে পারে।

⚫ ধ্বংসস্তুপে আটকে পড়লে করণীয়

✅ আগুন জ্বালাবেন না। বাড়িটিতে গ্যাসের লাইন লিক থাকলে দুর্ঘটনা ঘটে যেতে পারে।

✅ ধুলোবালির মধ্যে পড়লে হাত অথবা রুমাল দিয়ে নাক মুখ ঢেকে নিন।

✅ ধীরে নড়াচড়া করুন এবং উদ্ধারের অপেক্ষায় থাকুন।

✅ উদ্ধার কাজের সময় নিজের অস্তিত্ব জানান দিতে পাইপ অথবা দেয়ালে আস্তে আস্তে টোকা দিয়ে শব্দ করুন। চিৎকার না করাটাই শ্রেয়, এতে প্রচুর পরিমাণে ধূলা নিঃশ্বাসের সাথে ঢুকে যেতে পারে।

🟩 মনে রাখবেন, কোনো অবস্থায় মাথা গরম করা বা অস্থির হওয়া যাবেনা।

✅ তিনটি জিনিস মনে রাখবেন।

১. ঝুঁকে পড়া,
২. ঢেকে রাখা ও
৩. ধরে রাখা।

© সংগৃহীত
..
🏠 ভিআইপি ল্যান্ডমার্ক লিমিটেড
৫৫,পুরানা পল্টন, আজাদ সেন্টার, ঢাকা - ১০০০
☎️ 01956 100 100
☎️ 01787 678 821

#ভূমিকম্প #বাংলাদেশ #আবাসন

21/05/2023

সুলভ মূল্যে ফ্ল্যাট ক্রয় করুন।
ঢাকার বিভিন্ন প্রাইম লোকেশনে রয়েছে আমাদের প্রকল্প সমূহঃ

✅ শনির আখড়া, রায়েরবাগ, যাত্রাবাড়ী ।
✅ টঙ্গী, মধুমিতা রোড, জামাইবাজার ।
✅ হাসনাবাদ, বসুন্ধরা রিভার ভিউ সংলগ্ন ।
✅ রায়েরবাজার, রায়েরবাজার গার্লস স্কুল এর সামনে, ধানমন্ডি ।...
📞 বিস্তারিত জানতে কল করুন:
☎️ 01787 678 821
☎️ 01956 100 100

15/11/2022
Rayer Bazar ready flat 900 sft Bikroy hobe cell 01791804906
27/09/2022

Rayer Bazar ready flat 900 sft Bikroy hobe cell 01791804906

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Flat Plot Sale and Buy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category