Legal Advocacy BD

Legal Advocacy BD A Centrer Of Legal Solution. "Legal Advocacy BD" is a consultancy law Firm.

“Legal Advocacy BD”
30/07/2026

“Legal Advocacy BD”

The Guest Control Order, 1984 (অতিথি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮৪)।এটি Essential Commodities Act, 1956-এর অধীনে খাদ্য মন্ত্রণাল...
27/06/2026

The Guest Control Order, 1984 (অতিথি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮৪)।

এটি Essential Commodities Act, 1956-এর অধীনে খাদ্য মন্ত্রণালয় জারি করেছিল। উদ্দেশ্য ছিল সামাজিক অনুষ্ঠানে খাদ্যের অপচয় কমানো ও অতিরিক্ত জাঁকজমক নিয়ন্ত্রণ করা।
ধারা:
১. সংক্ষিপ্ত শিরোনাম ও কার্যকারিতা
নাম: Guest Control Order, 1984।
কার্যকর: ১ জুলাই ১৯৮৪ থেকে।

২. সংজ্ঞা
Foodstuffs: যে খাবার সাধারণত অনুষ্ঠানে পরিবেশন করা হয়।
Host (আয়োজক): যিনি অনুষ্ঠানের আয়োজন করেন।
Authorised Officer: জেলা খাদ্য নিয়ন্ত্রক, গেজেটভুক্ত পুলিশ কর্মকর্তা বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা।

৩. নিষেধাজ্ঞা
অনুমতি ছাড়া ১০০ জনের বেশি অতিথিকে খাবার পরিবেশন করা যাবে না।
১০০ জন গণনার সময় আয়োজককে (Host) ধরা হবে না।

৪. অনুমতি ও ফি
১০০ জনের বেশি অতিথি হলে ডেপুটি কমিশনার (DC) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO)-এর কাছে আবেদন করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে অতিরিক্ত প্রতিজন অতিথির জন্য ২৫ টাকা হারে ট্রেজারি চালান জমা দিতে হবে।
কর্তৃপক্ষ অনুমতি দিলে তবেই ১০০ জনের বেশি অতিথিকে খাবার পরিবেশন করা যাবে।

৫. ব্যতিক্রম
রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাস/মিশনের অনুষ্ঠান এই আদেশের আওতায় পড়বে না।

৬. শাস্তি
আদেশ ভঙ্গ করলে বকেয়া ফি-এর দ্বিগুণ পর্যন্ত জরিমানা করা যেতে পারে।

৭. জরিমানা আরোপের পদ্ধতি
অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর (Show Cause) সুযোগ দিতে হবে।
তার বক্তব্য শুনে কর্তৃপক্ষ জরিমানা আরোপের সিদ্ধান্ত নেবে।
নির্ধারিত সময়ে জরিমানা না দিলে তা সরকারি পাওনা (public demand) হিসেবে আদায় করা যাবে।

৮. রেজিস্টার
DC/UNO অনুমতির একটি রেজিস্টার সংরক্ষণ করবেন এবং কতজনের জন্য অনুমতি দেওয়া হয়েছে তার হিসাব রাখবেন।

৯. তল্লাশি ও জব্দ
ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আইন ভঙ্গের সন্দেহ হলে:
বাড়ি, অনুষ্ঠানস্থল, যানবাহনে প্রবেশ ও তল্লাশি করতে পারবেন।
প্রয়োজনীয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
প্রয়োজনে খাবার বা অন্যান্য জিনিস জব্দ করতে পারবেন।

১০. প্রতিবেদন
আইন ভঙ্গ হয়েছে বলে মনে হলে কর্মকর্তা DC/UNO-এর কাছে লিখিত প্রতিবেদন দেবেন, যাতে পরবর্তী ব্যবস্থা নেওয়া যায়।

১১. রহিতকরণ
Guest Control Order, 1978 বাতিল করে Guest Control Order, 1984 কার্যকর করা হয়।

“অতিথি নিয়ন্ত্রণ আইন, ১৯৮৪" অনুযায়ী ১০০ জনের বেশি অতিথি হলে ১০০-এর অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য ২৫ টাকা হারে রাজস্ব দেও...
27/06/2026

“অতিথি নিয়ন্ত্রণ আইন, ১৯৮৪" অনুযায়ী ১০০ জনের বেশি অতিথি হলে ১০০-এর অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য ২৫ টাকা হারে রাজস্ব দেওয়ার বিধান রয়েছে।
সেখানে ১০০০ টাকার ট্যাক্সের বিধান নেই। (ভুল তথ্য)
বাংলাদেশে বাস্তবে এই আইনের কোনো প্রয়োগ নেই।

রাগ করলা! 🤔
18/05/2026

রাগ করলা! 🤔

02/01/2026

যাদের মনোনয়নপত্র টেকনিক্যাল কারণে অবৈধ বা বাতিল ঘোষিত হচ্ছে তাদেরকে আগামী ১১জানুয়ারী ২০২৬র মধ্যে নির্বাচন কমিশনে আপীল করতে হবে।

(এজন্য রিটার্নিং অফিসারের আদেশের নকল দিনে দিনে সংগ্রহ করুন এবং একই সময়ের মধ্যে টেকনিক্যাল কারণ দূর করার উদ্যোগ নেন। খেলাপি হলে কার্ডের/ইউটিলিটিবিল/লোনের টাকা পরিশোধ করুন বা হাইকোর্টে রীট করে সিআইবি স্হগিত করুন)।

কমিশনের আদেশে সংক্ষুব্ধ হলে দ্রুত হাইকোর্টে রীট করুন। Time is too short!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Legal Advocacy BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share