20/07/2022
আবশ্যিক ভাবে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে যাদের -
১. করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে ;
২. আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে ;
৩. ফার্মের অংশীদার হলে ;
৪. কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার কর্মচারী হলে ;
৫. সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ , কর্পোরেশন , সত্ত্বা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন , আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ , কর্পোরেশন , সত্ত্বা বা ইউনিটের কর্মচারী হয়ে ১৬,০০০ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করলে ;
৬ . কোন ব্যবসায় বা পেশায় যেকোন নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে ;
৭. কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে ;
৮. মোটর গাড়ির মালিক হলে ;
৯. সিটি কর্পোরেশন , পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোন ব্যবসা বা পেশা পরিচালনা করলে ;
১০ . মূল্য সংযোজন কর আইনের অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ থাকলে ;
১১. চিকিৎসক , দন্ত চিকিৎসক , আইনজীবী , চার্টার্ড একাউন্টেন্ট , কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট , প্রকৌশলী , স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধিত হলে ;
১২ . আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত হলে ;
১৩. কোন বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হলে ;
১৪. কোন পৌরসভা বা সিটি করপোরেশনের কোন পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হলে ;
১৫. সরকারি , আধা - সরকারি , স্বায়ত্বশাসিত সংস্থা বা কোন স্থানীয় সরকারের কোন টেন্ডারে অংশগ্রহণ করলে ;
১৬. কোন কোম্পানির বা কোন গ্রুপ অব কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকলে ;
১৭. মটরযান , স্পেস / স্থান , বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করলে ;
১৮. লাইসেন্সধারী অস্ত্রের মালিক হলে ; এবং
১৯. যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে ।