Legal Lawbrella

Legal Lawbrella Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Legal Lawbrella, Legal Service, Flat no. A601, Building no. 25/1, Hazi Afser Uddin Road, Dhanmondi 15 no. (West), Dhaka.

‘LEGAL LAWBRELLA’ is a full-service law firm based in Dhaka, with a specialization in Company Law and practices, Commercial Transactions, Dispute Resolutions, Land & Real Estate conveyancing, Family Law, Succession & Inheritance, Civil & Writ Matters.

Very informative.
13/06/2026

Very informative.

13/06/2026

📢 ব্যবসার মালিক, ডিলার ও ডিস্ট্রিবিউটরদের জন্য গুরুত্বপূর্ণ: আপনার ব্যবসায়িক চুক্তি কি Competition Law অনুযায়ী সঠিক?

অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি এবং শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তোলার দিকে মনোযোগ দেয়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় প্রায়ই উপেক্ষিত হয়—**Competition Law (প্রতিযোগিতা আইন)**।

বাংলাদেশের **Competition Act, 2012** প্রণয়ন করা হয়েছে বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা, একচেটিয়া ব্যবসা (Monopoly) ও কারসাজিমূলক কার্যক্রম (Collusion) প্রতিরোধ করা এবং প্রতিযোগিতা-বিরোধী চুক্তি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (Bangladesh Competition Commission) এ ধরনের কার্যক্রম তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা রাখে।
⚖️ যে ধরনের ব্যবসায়িক কার্যক্রম আইনি ঝুঁকি তৈরি করতে পারে:

🔹 প্রতিযোগী প্রতিষ্ঠানের মধ্যে মূল্য নির্ধারণ (Price Fixing)
🔹 বাজার বা গ্রাহক ভাগাভাগি (Market Sharing)
🔹 টেন্ডারে কারসাজি (Bid Rigging)
🔹 অতিরিক্ত সীমাবদ্ধতামূলক একচেটিয়া ডিস্ট্রিবিউশন ব্যবস্থা
🔹 ডিলারদের নির্দিষ্ট দামে বিক্রয়ের বাধ্যবাধকতা (Resale Price Maintenance)
🔹 বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার (Abuse of Dominant Position)

💡 ব্যবসার জন্য কিছু গুরুত্বপূর্ণ আইনি পরামর্শ:

✅ ডিলার, ডিস্ট্রিবিউটর ও সাপ্লাই চুক্তি নিয়মিত আইনজীবীর মাধ্যমে পর্যালোচনা করুন।

✅ প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে মূল্য, ডিসকাউন্ট, কমিশন, বাজার বণ্টন বা টেন্ডার কৌশল নিয়ে আলোচনা এড়িয়ে চলুন।

✅ Recommended Retail Price (RRP) ব্যবহার করতে পারেন, তবে ডিলারকে নির্দিষ্ট বিক্রয়মূল্য চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন।

✅ এক্সক্লুসিভ ডিলারশিপ বা ডিস্ট্রিবিউশন ব্যবস্থা গ্রহণের আগে প্রতিযোগিতা আইনগত ঝুঁকি মূল্যায়ন করুন।

✅ বিক্রয় ও বিপণন টিমকে Competition Law সম্পর্কে প্রশিক্ষণ দিন।

✅ সকল বাণিজ্যিক সিদ্ধান্ত স্বাধীনভাবে গ্রহণ করা হয়েছে—এমন প্রমাণ সংরক্ষণ করুন।

✅ মার্জার, অধিগ্রহণ, যৌথ উদ্যোগ (Joint Venture) অথবা দীর্ঘমেয়াদি ডিস্ট্রিবিউশন চুক্তির আগে আইনগত পর্যালোচনা করান।

⚠️ Competition Act, 2012 অনুযায়ী প্রতিযোগিতা-বিরোধী চুক্তি বা বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত, নির্দেশনা এবং উল্লেখযোগ্য আর্থিক জরিমানা আরোপ করা হতে পারে। কিছু ক্ষেত্রে জরিমানার পরিমাণ পূর্ববর্তী তিন অর্থবছরের গড় টার্নওভারের ১০% পর্যন্ত হতে পারে।

বর্তমান ব্যবসায়িক পরিবেশে Competition Law শুধুমাত্র বড় কর্পোরেট প্রতিষ্ঠানের বিষয় নয়। উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমদানিকারক, ডিস্ট্রিবিউটর, ডিলার, ঠিকাদার এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (SMEs)—সবারই এ আইন সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।

📌 আইনের প্রতি সম্মান দেখিয়ে ব্যবসা পরিচালনা করুন, সুস্থ প্রতিযোগিতা বজায় রাখুন এবং দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করুন।

13/06/2026

📢 BUSINESS OWNERS, DEALERS & DISTRIBUTORS: ARE YOUR COMMERCIAL ARRANGEMENTS COMPETITION LAW COMPLIANT?

Many businesses focus on increasing market share and strengthening distribution networks, but often overlook an important legal risk: Competition Law.

The Competition Act, 2012 was enacted to promote fair competition, prevent monopolistic practices, and prohibit anti-competitive agreements that may adversely affect the market. The Bangladesh Competition Commission has the authority to investigate anti-competitive conduct and impose significant financial penalties.
⚖️ Common business practices that may attract competition law scrutiny include:

• Price fixing between competitors.
• Market sharing arrangements.
• Bid rigging in tenders.
• Exclusive distribution arrangements that restrict competition.
• Resale price maintenance where dealers are forced to sell at fixed prices.
• Abuse of a dominant market position to exclude competitors.
💡 Practical Compliance Tips for Businesses:

✅ Ensure dealer and distributor agreements are reviewed regularly by legal counsel.

✅ Avoid discussing prices, discounts, margins, market allocation, or tender strategies with competitors.

✅ Use recommended retail prices (RRP) carefully and avoid imposing mandatory resale prices.

✅ Ensure exclusive dealership arrangements are commercially justified and proportionate.

✅ Train sales and marketing teams on competition law risks.

✅ Maintain written records demonstrating that commercial decisions are made independently.

✅ Conduct compliance reviews before entering into strategic alliances, mergers, acquisitions, or long-term distribution arrangements.

⚠️ Under the Competition Act, anti-competitive agreements and abuse of dominant position may result in investigations, corrective orders, and financial penalties that can reach up to 10% of the average turnover for the preceding three financial years in certain cases.

In today's business environment, competition law compliance is no longer a concern only for large corporations. Manufacturers, importers, distributors, dealers, contractors, and SMEs should all ensure that their commercial practices promote fair competition and comply with applicable laws.

09/05/2026

⚖️ বাংলাদেশে আইনগত তালাক (ডিভোর্স) প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা

বাংলাদেশে মুসলিম পারিবারিক আইনের অধীনে স্বামী বা স্ত্রী উভয়েই নির্ধারিত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স) গ্রহণ করতে পারেন। সঠিক আইনি পদক্ষেপ অনুসরণ না করলে ভবিষ্যতে জটিলতা সৃষ্টি হতে পারে।

📌 ডিভোর্সের সাধারণ আইনগত ধাপসমূহঃ

✅ ১. তালাক নোটিশ প্রদান
স্বামী বা স্ত্রী (যেখানে প্রযোজ্য) লিখিতভাবে তালাকের নোটিশ প্রদান করেন। খুলা তালাক compromise divorce upon agreement না হলে অন্যপক্ষের সাক্ষরের প্রয়োজন নেই।

✅ ২. স্থানীয় ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশনে নোটিশ প্রেরণ
তালাকের নোটিশ সংশ্লিষ্ট চেয়ারম্যান/মেয়রের নিকট পাঠাতে হয়।

✅ ৩. সালিশ ও পুনর্মিলনের চেষ্টা
আইন অনুযায়ী সালিশ বোর্ড গঠন করে পুনর্মিলনের চেষ্টা করা হয়।

✅ ৪. ৯০ দিন অতিবাহিত হওয়া
নোটিশের তারিখ হতে ৯০ দিন পর তালাক কার্যকর হয় (প্রযোজ্য ক্ষেত্রে)।

✅ ৫. দেনমোহর পরিশোধিত না হলে পরিশোধ করতে হবে।

06/05/2026

একটি অপরাধ মানেই পুরো একটি প্রতিষ্ঠান, জাতি, ধর্ম বা সম্প্রদায়কে দোষারোপ—এই মুনাফেকি মানসিকতা বন্ধ করা দরকার।

মাদ্রাসায় সেটা ছেলেদের হোক অথবা মেয়েদের হোক, কোনো অপরাধ ঘটলে সবাই হঠাৎ “সব মাদ্রাসা বন্ধ” বলার দাবি তোলে। ভাবখান এমন যেন, সেটা বন্ধ করলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে।

কিন্তু সাধারণ জেনারেল স্কুল বা কলেজে যখন শিক্ষক কর্তৃক ধর্ষন, নগ্ন ছবি বা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিং বা যৌন নির্যাতনের ঘটনা সামনে আসে, তখন কি কেউ বলে “সব স্কুল-কলেজ বন্ধ করে দাও” বা “মেয়েদের পড়াশোনা বন্ধ করো”? অথবা মন্দিরের পুরোহিত, ধর্মগুরু দ্বারা যৌন নির্যাতনের ঘটনা সামনে আসে তখন কি আমরা বলি সেগুলো বন্ধ করে দাও! না, তখন আমরা বলি—অপরাধীর বিচার হোক, সিস্টেম ঠিক হোক।

এই দ্বিমুখী অবস্থান কেন? হয়তো এর মাধ্যমে ইস্লামোফোবিক জনগণ তাদের ন্যারেটিভ, প্রপোগ্যান্ডা বাস্তবায়ন করতে কাজ শুরু করে। কিছু ক্ষেত্রে অবশ্যই পূর্বধারণা, ভয় বা পক্ষপাত কাজ করে—যার ফলে নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সম্প্রদায়কে সহজেই টার্গেট করা হয়। আবার অনেক সময় মানুষ আবেগের বশে বা মিডিয়ার প্রভাবেও একপাক্ষিক প্রতিক্রিয়া দেখায়।

কিন্তু যেটাই কারণ হোক, নীতি একটাই হওয়া উচিত—অপরাধী ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা পুরো সম্প্রদায় নয়। মাদ্রাসা হোক বা স্কুল-কলেজ—যেখানেই অপরাধ ঘটুক, সেখানে জবাবদিহিতা, নিরাপত্তা ও কঠোর বিচার নিশ্চিত করতে হবে।

নির্বাচিত ক্ষোভ নয়—সব ক্ষেত্রে সমানভাবে ন্যায়বিচার দাবি করাই সত্যিকার ন্যায়ের পথ। সেক্ষেত্রে অপরাধী যে-ই হোক—মাদ্রাসা, স্কুল, কলেজ বা অন্য কোথাও—তার কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা, নিরাপত্তা ও তদারকি বাড়াতে হবে। কিন্তু কোনো একক ঘটনার জন্য পুরো একটি শিক্ষাব্যবস্থা বা সম্প্রদায়কে দোষারোপ করা শুধু অন্যায়ই নয়, সমস্যার সমাধানও না।

আমাদের অবস্থান একটাই হওয়া উচিত—ভুক্তভোগীর পাশে দাঁড়ানো, অপরাধীর শাস্তি যত দ্রুত সম্ভব নিশ্চিত করা, আর সব প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ গড়ে তোলা। নির্বাচিত ক্ষোভ নয়, ন্যায়বিচারের প্রতি সমান প্রতিশ্রুতি দরকার।
আইনগতভাবে দেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী-
" যদি কোন ব্যক্তি বিবাহ বন্ধন ব্যতীত, ষোল (১৬) বৎসরের অধিক বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন করিয়া বা প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করিয়া,
অথবা ষোল (১৬) বৎসরের কম বয়সের কোন শিশুর সহিত তাহার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌনকর্ম করেন, তাহা হইলে তিনি উক্ত নারী বা শিশুকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন।
যদি কোন ব্যক্তি কোন নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহা হইলে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। উল্লেখ্য যে ধর্ষণ” অর্থে বলাৎকারও অন্তর্ভুক্ত হইবে"

নেত্রকোনার ১১ বছরের এক শিশুর গর্ভবতী হওয়ার খবর আমাদের সবাইকে নাড়া দেয়ার জন্য যথেষ্ট। এটা কোনো “বিতর্কের বিষয়” না—এটা স্পষ্টভাবে একটি গুরুতর অপরাধ।

বাংলাদেশের আইন অনুযায়ী ১৬ বছরের কম বয়সী শিশুর সাথে যেকোনো যৌন সম্পর্ক—সে সম্মতি দিক বা না দিক—ধর্ষণ হিসেবে গণ্য। তাই এখানে কোনো দ্বিধা নেই: অপরাধ হয়েছে, এবং সঠিক তদন্তের পর বিচারিক আদলতে অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করতে হবে।

আমাদের অবস্থান পরিষ্কার হওয়া উচিত—
ভুক্তভোগী শিশুটির নিরাপত্তা, চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে।
অপরাধী যে-ই হোক, তার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
এবং যেখানে এই ঘটনা ঘটেছে, সেখানে জবাবদিহিতা ও নিরাপত্তা ব্যবস্থা শক্ত করতে হবে।

কোনো ধর্ম, প্রতিষ্ঠান বা পরিচয়কে ঢাল বানিয়ে অপরাধ ঢাকার চেষ্টা যেমন অন্যায়, তেমনি কোনো একটি ঘটনাকে অজুহাত করে পুরো একটি গোষ্ঠীকে দোষারোপ করাও অন্যায়।

ন্যায়বিচার মানে একটাই—সবার জন্য একই মানদণ্ড। নির্বাচিত ক্ষোভ নয়, সত্যিকারের ন্যায়বিচার চাই। সেটা এপ্সটিন ফাইলে থাকা চিন্নিত পেডোফাইল, রেপিস্ট বিলিয়নিয়ার থেকে শুরু করে ভবঘুরে মানুষ যে কেউ। পুরোহিত, ইমাম থেকে শুরু করে ঘরের পিতা মাতা যে কেউ। মনে রাখতে হবে—অপরাধীর কোনো ধর্ম, বর্ণ, জাত বা রঙ নেই। একজন খারাপ মানুষ যেকোনো পরিবার, যেকোনো সমাজ, যেকোনো বিশ্বাস থেকে আসতে পারে। তাই অপরাধকে ব্যক্তি হিসেবে বিচার করতে হবে, কোনো পরিচয়ের আড়ালে নয়।

Address

Flat No. A601, Building No. 25/1, Hazi Afser Uddin Road, Dhanmondi 15 No. (West)
Dhaka
1209

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 12:00 - 18:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801711868526

Alerts

Be the first to know and let us send you an email when Legal Lawbrella posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Legal Lawbrella:

Shortcuts

Share

Category