মরহুম হাজী মনির আইনি পরামর্শ কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • মরহুম হাজী মনির আইনি পরামর্শ কেন্দ্র

মরহুম হাজী মনির আইনি পরামর্শ কেন্দ্র ★Law Chamber:-
★Civil & Criminal Case Handling
★Filling & Submission
★Writ & Anticipatory B

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ❤️❤️🇧🇩🇧🇩কোরবানি হউক আল্লাহর সন্তুষ্টির জন্য লোক দেখানোর জন্য নয়। হে আল্লাহ পাক আমাদ...
26/05/2026

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ❤️❤️🇧🇩🇧🇩
কোরবানি হউক আল্লাহর সন্তুষ্টির জন্য লোক দেখানোর জন্য নয়।
হে আল্লাহ পাক আমাদের সকলের কোরবানি কবুল করুন আমিন।।
মরহুম হাজী মনির আইনি পরামর্শ কেন্দ্র
অ্যাডভোকেট মুক্তার হোসেন নাঈম
#মুক্তার_ল_চেম্বার
#কুমিল্লা_জেলা_আইনজীবী_সমিতি
০১৮২১১৯৮২৩৭

18/05/2026
15/05/2026

চেকের মামলায় টাকা আদায়ের আইনি প্রক্রিয়া (সংক্ষেপে)

#চেক ডিজঅনারের মামলায় জেল খাটলেও টাকা পরিশোধের দায় শেষ হয় না।
জেল খাটা মানেই টাকা মাফ—এমন কোনো সুযোগ নেই।

#বাদীপক্ষ চাইলে একই আদালতে টাকা আদায়ের আবেদন করতে পারেন।
যে আদালত সাজা দিয়েছেন, সেই আদালতেই ফৌজদারি কার্যবিধির ৩৮৬ ধারা অনুযায়ী আবেদন করা হয়।

#আদালত ‘লেভি ওয়ারেন্ট’ ইস্যু করতে পারে।
এই ওয়ারেন্ট জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি)-এর কাছে পাঠানো হয় টাকা আদায়ের জন্য।

#আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রয়ের মাধ্যমে টাকা আদায় করা হয়।

#মামলা চলাকালীন কৌশলে সম্পত্তি বিক্রি করলে তা গ্রহণযোগ্য হবে না।
এক্ষেত্রে আইন ধরে নেয়—টাকা ফাঁকি দিতেই এই হস্তান্তর।

#লেভি ওয়ারেন্ট কার্যত দেওয়ানি ডিক্রির মতোই কার্যকর।
অর্থাৎ দেওয়ানি মামলার ডিক্রির মতো করেই টাকা আদায় করা যায়।

#লেভি ওয়ারেন্ট সরকারি দাবিতে রূপ নেয়।
এক্ষেত্রে সরকারি দাবি আদায় আইন, ১৯১৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

#সম্পত্তি না থাকলে গ্রেপ্তার ও দেওয়ানি কয়েদে আটক রাখা যেতে পারে।

#জরিমানা বা অর্থদণ্ড শারীরিক শাস্তির বিকল্প নয়।
“জেল খেটে দিলাম, টাকা দেব না”—এমন সুযোগ আইন দেয় না।

্থদণ্ড সরকারি পাওনা হিসেবে গণ্য হয় এবং মৃত্যুর পরও আদায়যোগ্য।

ানুন, সচেতন থাকুন।
চেক দেওয়া বা নেওয়ার আগে একবার ভাবুন—
একটি ভুল সিদ্ধান্ত সারাজীবনের ঝামেলার কারণ হতে পারে।

পোস্টটি শেয়ার করে সকলকে সচেতন হতে সহযোগিতা করুন...

অ্যাডভোকেট মুক্তার হোসেন নাঈম
আইনজীবী
জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা।
মোবাইল ০১৮২১-১৯৮২৩৭

#মুক্তার_ল_চেম্বার #কুমিল্লাজেলাআইনজীবীসমিতি
Adv.Mokter Hossain Naiem অ্যাড. জি.এম. মুক্তার হোসেন
মরহুম হাজী মনির আইনি পরামর্শ কেন্দ্র
#চেকমামলা #চেকডিসঅনার #আইনজীবীকুমিল্লা
🇧🇩🇧🇩❤️❤️👍👍✌️✌️

Big shout out to my newest top fans! 💎 Gm DelowarDrop a comment to welcome them to our community,  fans
15/05/2026

Big shout out to my newest top fans! 💎 Gm Delowar

Drop a comment to welcome them to our community, fans

“প্রতিটি কাজই নিয়তের ওপর নির্ভরশীল”। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা শর্তসাপেক্ষে সকল ব্যবসা ও পেশাকে বৈধ করেছেন। শর্ত হচ্ছে...
12/05/2026

“প্রতিটি কাজই নিয়তের ওপর নির্ভরশীল”।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা শর্তসাপেক্ষে সকল ব্যবসা ও পেশাকে বৈধ করেছেন।
শর্ত হচ্ছে তাতে হারাম, মিথ্য, প্রতারণা ধোঁকা ইত্যাদি থাকা যাবে না। ইসলামী শরিয়তে ওকালতি পেশাকে হারাম বা নাজায়েজ করা হয়নি।

হানাফি মাজহাবে সর্বজনস্বীকৃত ও প্রসিদ্ধ প্রামাণ্যগ্রন্থ আদ্ দুররুল মুখতারে আছে ,

التَّوْكِيلُ صَحِيحٌ بِالْكِتَابِ وَالسُّنَّةِ، قَالَ تَعَالَى {فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ} [الكهف: 19] «- وَوَكَّلَ - عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ - حَكِيمَ بْنَ حِزَامٍ بِشِرَاءِ أُضْحِيَّةٍ» ، وَعَلَيْهِ الْإِجْمَاعُ،

অর্থাৎ, ওকিল ‍নিযুক্ত করা কুরআন-সুন্নাহ সমর্থিত। আল্লাহ তায়ালা বলেন, তোমরা এই মুদ্রাগুলো দিয়ে একজনকে পাঠাও।-(সুরা কাহাফ-19)।

রাসূলুল্লাহ (স.) হাকিম ইবনে হিজাম (রা.)-কে কুরবানীর পশু ক্রয়ের জন্য ওকিল নিযুক্ত করেছিলেণ। আর এর ওপরই উম্মতের ইজমা। (মাকতাবা শামেলা) এর থেকে বুঝা যায় অন্যন্য পেশার ন্যায় মৌলিকভাবে ওকালতির পেশাও বৈধ। তবে তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে।

(১) ওকালতির লক্ষ্য হবে সত্যকে প্রতিষ্ঠা করা এবং মিথ্যাকে প্রতিহত করা, মজলুমকে সাহায্য করা এবং অধিকার বঞ্চিতদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা

(২) প্রতারণামূলক মামলা গ্রহন না করা:
এ ধরনের মামলার লক্ষ্য হলো মিথ্যা অভিযোগের মাধ্যমে প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নেয়া হয়, তার ক্ষতিসাধন করা হয় এবং দুর্নাম ছড়ানো হয়। আল্লাহ সুবাহানাহু তায়ালা এ ধরনের কাজের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি ইরশাদ করেন-

وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا

আর যেসব লোক মুমিন পুরুষ ও নারীদের বিনা অপরাধে কষ্ট দেয়, তারা একটা মস্তবড় মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গোনাহের বোঝা নিজেদের মাথায় চাপিয়ে নিয়েছে। (আল আহযাব ৫৮)।

(৩) কুখ্যাত অপরাধীর পক্ষে ওকালতি না করা: যারা কুখ্যাত, অত্যাচারী এবং অপরাধী হিসেবে চিহ্নিত তাদের পক্ষে ওকালতি করতে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছেন। কারণ তাদের পক্ষে ওকালতি করা অর্থ অত্যাচার, অন্যায়-নিপীড়নের পক্ষে কাজ করা। তাই এসব কর্মকান্ড পরিহার করে মানুষকে সৎ পরামর্শ দানের মাধ্যমে সচেতন করে তোলাই একজন আইনজীবীর অত্যাবশ্যকীয় কর্তব্য।

(৪) অন্যায়ের বিপক্ষে ওকালতি জারি রাখা: মামলা পর্যবেক্ষণ করার পর যদি কোনো আইনজীবীর কাছে এটা পরিষ্কার হয় যে, তার মক্কেল সত্য/ন্যায়ের ওপর নেই এবং যদি সে দোষী প্রমাণিত হয়, তবে সে আইনজীবীর উচিত মক্কেলের প্রতি তার আচরণ পরিবর্তন করা। তাকে বোঝানো এবং সৎ পরামর্শ দেয়া যাতে সে তার প্রতিপক্ষকে সঠিক পথে অনতিবিলম্বে ক্ষতিপূরণ আদায় করে। এটা যেকোনো পেশাদার আইনজীবীর জন্য গ্লানিকর যে, তিনি তার মক্কেলের মিথ্যা মামলা পরিচালনা করবেন এই ভেবে যে, এটা তার দায়িত্ব যেকোনোভাবে মামলায় মক্কেলকে জিতিয়ে দেয়া। শায়খ আবু যাহরা, বিশিষ্ট ইসলামী পন্ডিত, সাধারণ মামলা-মোকদ্দমার ব্যাপারে অভিমত প্রকাশ করেন যে, যদি তার মক্কেল দোষী হয় তবে তার এমন মক্কেলের পক্ষে ওকালতি করা উচিত হবে না।

(৫) সুদ এবং মাদক সংক্রান্ত মামলায় ওকালতি না করা: আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা মুসলমানদের জন্য সব ধরনের বেআইনি অর্থ উপার্জন নিষিদ্ধ করেছেন, যেমন-সুদ, মাদক বেচা-কেনা, ঘুষ ইত্যাদি। সুতরাং একজন আইনজীবী, সুদ কিংবা অবৈধ ব্যবসা সংক্রান্ত মামলায় লড়ে যাওয়ার অনুমতি পান না। কারণ, এটা এক প্রকারের অপরাধমূলক কাজকে সাহায্য করা। আল্লাহ বলেছেন-

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحِلُّوا شَعَائِرَ اللَّهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْيَ وَلَا الْقَلَائِدَ وَلَا آمِّينَ الْبَيْتَ الْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًا مِنْ رَبِّهِمْ وَرِضْوَانًا ۚ وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا ۚ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ أَنْ صَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ أَنْ تَعْتَدُوا ۘ وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

‘‘যেসব কাজ পুণ্যময় ও আল্লাহর ভয়মূলক, তাতে সবাইকে সহযোগিতা করো, আর গোনাহ ও সীমা লঙ্ঘনের কাজ, তাতে কারো একবিন্দু সাহায্য ও সহযোগিতা করো না।’’ (আল-মায়েদা ২)।
তবে নিরপরাধ কাউকে ঐ ধরনের মামলায় ফাঁসানো হলে আইনজীবী তাকে মুক্ত করতে আইনী সহায়তা দিতে পারেন।

(৬) বিচারকার্যে প্রতারণার আশ্রয় না নেওয়া। বল প্রয়োগ করে অথবা অন্যায়ভাবে মধ্যস্থতা না করা:

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন আইনজীবী তার কাজে অবশ্যই বৈধতা ও স্বচ্ছতা অবলম্বন করবেন। ইসলাম এ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছে। আইনজীবীর জন্য যেকোনো অন্যায় ও অবৈধ পন্থা অবলম্বন করা নিষিদ্ধ। মহানবী (সাঃ) বলেছেন : ‘‘যারা কোনো শাস্তি রহিত করার জন্য অনুনয় কিংবা মধ্যস্থতা করে, যা আল্লাহ তায়ালা কর্তৃক নির্ধারিত সে যেন আল্লাহর বিরুদ্ধাচরণ করে এবং জেনে-শুনে অন্যায়ভাবে কোনো মামলা চালায় সে যেন আল্লাহর ক্রোধে পতিত হলো যে পর্যন্ত সে তা পরিহার করে।’’

(৭) আল্লাহ তায়ালার দন্ডে দন্ডিত ব্যক্তির পক্ষে ওকালতি করা:

মামলা আদালতে প্রক্রিয়াধীন হলে কোনো আইনজীবী এমন কোনো ব্যক্তির মুক্তির জন্য ওকালতি করতে পারবে না যে ব্যভিচার, চুরি, মিথ্যা অভিযোগ ইত্যাদি অপরাধের কারণে শরিয়তের দৃষ্টিতে দন্ডপ্রাপ্ত হয়।

ইমাম নববী বলেছেন, ‘‘সকল ফকিহ (ইসলামিক স্কলার) একমত হয়েছেন যে, শরীয়ার দৃষ্টিতে কোনো মামলায় মক্কেল দন্ডিত হলে তার পক্ষে কোনো রকম মধ্যস্থতা নিষিদ্ধ। যাই হোক, আবার অনেক ফকিহের মতে মধ্যস্থতা অনুমতিযোগ্য, যদি এমন হয় যে, দন্ডিত ব্যক্তি সাধারণ মানুষের জন্য খুব বিপজ্জনক নয়।’’

হাদীসে বর্ণিত আছে যে,

عن عائشة رضي الله عنها أنها قالت : " كَانَتِ امْرَأَةٌ مَخْزُومِيَّةٌ تَسْتَعِيرُ الْمَتَاعَ وَتَجْحَدُهُ ، فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُقْطَعَ يَدُهَا روى مسلم (1316) " .وفي رواية أخرى عن عائشة رضي الله عنها – أيضاً - : أَنَّ قُرَيْشًا أَهَمَّهُمْ شَأْنُ المَرْأَةِ المَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ ، فَقَالُوا : وَمَنْ يُكَلِّمُ فِيهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ فَقَالُوا : وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ ، حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمَهُ أُسَامَةُ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ؟! ) ، ثُمَّ قَامَ فَاخْتَطَبَ ، ثُمَّ قَالَ : ( إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الحَدَّ ، وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا ) (رواه البخاري 3475)

(ব্যাখ্যামূলক অনুবাদ) ফাতিমা নাম্নী একজন মাখজুমি গোত্রের মহিলা, যেটি কুরাইশ বংশের নামকরা গোত্র, যে চুরি করতে গিয়ে ধরা পড়ে।
তাকে মহানবী (সাঃ)-এর সামনে নিয়ে আসা হলো। নবীজী সিদ্ধান্ত দিলেন তার হাত কেটে ফেলা হবে। কুরাইশরা তার ভাগ্যের ব্যাপারে সন্দিহান ছিল। তারা ওসামা বিন জায়েদকে প্রতিনিধি করে মহানবীর (সাঃ) নিকট পাঠালো। মহানবী (সাঃ) অত্যন্ত রাগান্বিত হয়ে পড়েন এবং বলেন, ‘‘(হে ওসামা) তুমি কি এমন কারো মধ্যস্থতা করতে চাও যাকে আল্লাহ শাস্তি দিয়েছেন? আল্লাহর শপথ, যদি ফাতিমা নবী কন্যাও চুরিতে ধরা পড়তো, আমি তার হাত কেটে ফেলার আদেশ দিতাম।’’ এমন কারো জন্য মধ্যস্থতা কিংবা ওকালতি করা সম্পূর্ণ নিষিদ্ধ যে শরীয়ার দৃষ্টিতে দন্ডপ্রাপ্ত, এ হাদীসটি এর পক্ষে একটি শক্তিশালী দলিল।

রাসূল (সাঃ) আরো বলেন, যে ব্যক্তি অন্যায়ের পক্ষ অবলম্বন করে তার ওপর আল্লাহর ক্রোধ ও অভিসম্পাত বর্ষিত হয়। (মুসনাদে আহমদ ও আবু দাউদ) ওকালতি পেশাকে সমাজের কাছে আরো অধিকতর গ্রহণযোগ্য করে তোলার জন্যে মিথ্যা ও ছল-চাতুরী পরিহার করে এটাকে আরো সুনিপুণ ও কৌশলপূর্ণ করে তোলা শ্রেয়।

إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ ۚ وَلَا تَكُنْ لِلْخَائِنِينَ خَصِيمًا

নিশ্চয় আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি, যাতে আপনি মানুষের মধ্যে ফায়সালা করেন, যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান। আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ থেকে বিতর্ককারী হবেন না। (নিসা ১০৫)

তাছাড়া ‘ওকালতি’ পেশায় নিজের ঈমানী মজবুতী পরীক্ষারও সুযোগ রয়েছে। এখানে সততার সাথে টিকে থাকা সর্বোত্তম জিহাদ সমতুল্য হতে পারে।
সততার সাথে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আইনজীবীর আইন পেশা হালাল তথা ইবাদত সমতুল্য। তবে হক হালালী বজায় না রাখলে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করলে আইন পেশা কেন, যে কোনো পেশাই হারামে পরিণত হবে। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই।

উল্লেখ্য নিজের উপর যদি কেউ অস্থাশীল হয় এবং যুগসচেতন কোনো হক্কানী আলেমের সাথে সুসম্পর্ক বজায় রেখে সততার সাথে ইবাদত মনে করে এই পেশায় আত্মনিয়োগ করে তাহলে সময়ের প্রেক্ষাপটে দেশ, জাতি এবং মুসলিম মিল্লাতের অনেক বড় উপকার হবে ইনশাআল্লাহ।

কিন্তু তা না করে যদি নিছক এটাকে পেশা এবং অর্থ উপার্জনের একটি মাধ্যম হিসেবে গ্রহন করে তাহলে তাকে আল্লাহ তায়ালার এই সতর্কবাণী স্মরণ রাখতে হবে, আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে সুরা নুরের ২৪ নং আয়াতে উল্লেখ করেন,

يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ

(স্মরণ করে সেই দিনের কথা) যেদিন তাদের জিহ্বা, তাদের হাত ও পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তারা যা করত।

-

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 Gm Delowar, MD Shamim Pordan, HM Bin Yeam...
25/04/2026

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 Gm Delowar, MD Shamim Pordan, HM Bin Yeamin

🤲আলহামদুলিল্লাহ🤲❤️🇧🇩আজকে ১৫/৪/২৬ প্রথমে আমার মমতাময়ী মা এ-র দোয়া নিয়ে, কোর্টে শ্রদ্ধেয় সিনিয়র অ্যাড.কামরুজ্জামান বাবুল স...
15/04/2026

🤲আলহামদুলিল্লাহ🤲❤️🇧🇩
আজকে ১৫/৪/২৬ প্রথমে আমার মমতাময়ী মা এ-র দোয়া নিয়ে, কোর্টে শ্রদ্ধেয় সিনিয়র অ্যাড.কামরুজ্জামান বাবুল স্যার Md Kamruzzaman সাথে অ্যাড.সবুজ স্যার সহ গাউন পরিয়ে দেন এবং পেশাগত জীবনের সর্বপ্রথমেই ২০১৮সালে সন্ত্রাসী চক্রের পরিকল্পনার মাধ্যমে নির্মমভাবে খুনের শিকার মরহুম পিতা Hazi Mohammad Monir Hossain হত্যা মামলার ৬ জনের জামিন বাতিলের দরখাস্ত শুনানি করি। আদালত ১ জনের জামিন বাতিল ক্রমে হাজতে প্রেরণ করেন ৩ জন পুলিশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।
বিগত ১৫/৩/২৬ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্ত হয়ে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য জয়েনিং ৭/৪ /২৬ হবার পরে-ও একজনের শূন্যতা অনুভব করি যিনি স্বপ্ন দেখেছিলেন বড়ো ছেলে একজন ভালো প্রখ্যাত আইনজীবী হবে, সমাজের দেশের কল্যাণে কাজ করবে, আমার পিতা বেঁচে থাকলে আজকে আমাকে স্যারদের সঙ্গে উপস্থিত থেকে গাউন পরিয়ে দিতেন এবং উনার স্বপ্ন বাস্তবায়ন নিজের চোখে দেখে দোয়া করতেন সামনে আরো এগিয়ে চলার সাহস দিতেন, বলতেন আমি আছি চিন্তা করিওনা, তুমি শুধু এগিয়ে যাও বাবা এবং আমিও আজকে মায়ের সাথে প্রথমে প্রিয় বাবার পায়ে ছালাম করে শুরু করতাম 😭 আমি বিশ্বাস করি আমার পিতা উপর থেকে সবকিছু দেখছেন এবং আমার জন্য সবসময় দোয়া করছেন। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম ধৈর্য্য ও অপেক্ষার তাই ২৬ সালের কলিগ নতুন আইনজীবীদের সফল শুনানি করতে দেখতাম, আমি মামলার শুনানি না করে সর্বপ্রথম পিতার হত্যা মামলার শুনানি করার মাধ্যমে পিতার উপস্থিতি অনুভব ও কষ্টকে শক্তিতে রুপান্তর করে খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চেষ্টাই হবে পিতার কাছ থেকে নেয়া আমার দোয়া.🤲🤲❤️❤️

আমার দেয়ালে পিঠ আটকানোর মতো অবস্থায় কঠিন সময়ে ধৈর্য্য সাহসের মাধ্যমে প্রতি সপ্তাহে ঢাকায় গিয়ে উনার কোচিং ক্লাসে দিকনির্দেশনা পড়াশোনার পদ্ধতি পরীক্ষা আত্মবিশ্বাস তৈরি করে পাশে ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক Adv Kabir Sumon স্যারের প্রতি চিরন্তন কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মিনি ল' স্কুল Saymon Syed Md. Raihan Sobhan ভাই সহ শিক্ষকদের অনলাইন ক্লাস গুলো অনেক ভালো লাগতো রেকর্ড থাকতো তাই সময়মতো দেখে নিতাম এবং নিয়মিত পরীক্ষায় অংশ গ্রহণ করতাম। এবং কুমিল্লার সাজেশন ল একাডেমির এডভোকেট কাজী শাহপরানকে। সকলেই আমার দীর্ঘ পথচলার সাথী ছিলেন সফলতা ব্যার্থতা যা-ই হোক।

যেসকল আইনজীবী বড়ো ভাই সবসময় পাশে ছিলো লেগে থাকার সাহস দিতেন তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্বরণে রাখছি
Adv M H Dilshad স্যার ঢাকা।
Foiz Ahmed Adv Jahangir Alam Adv.M.A.Mayen Adv Ripon Ziaul Hasan Chowdhury Shohag Ratul Numb Adv Md Shajalal Adv Abdullah Al Noman Mahmudul Islam Rimon Alam Adv Amjad Hossain Linkon Adv Tanvir Prodhan Adv Miraj Hossain Adv Ahsan Habib Adv Md. Zakir Hossain Adv Alauddin Sarker Adv Jahangir Alam Bhuiyan Md. Rasel Ahmed Rasel Mollah Rasel Ahammad Bhuiyan অ্যাডভোকেট বাহাউদ্দিন বাহার
আরো অনেকই আছেন।

আজ শ্রদ্ধার সাথে স্মরন করছি আমার আইনজীবী হবার অনুপ্রেরণা বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল মরহুম অ্যাডভোকেট শফিউল বশর কান্ডারি চাচাকে, মহান আল্লাহ পাক উনাকে জান্নাত দান করুন আমিন।

আবার কিছু সংখ্যক আইনজীবী সিনিয়র ও বড়ো ভাই আছেন আপনারা সবসময় আমার ক্ষতি করেছেন এবং ভালো চাচ্ছেন না তাদের নাম প্রকাশ করলাম না। আল্লাহ সবকিছুই জানেন বুঝেন দেখছেন তিনি সর্বশক্তিমান নিশ্চয়ই বিচার দিনের মালিক। আল্লাহভরসা।

এ-ই জীবন সংগ্রাম বাস্তবতার ধৈর্যের পথচলা অনেক কঠিন ছিলো আমার জন্য পিতাকে খুনের পড়ে আমাকে খুনের অনেক পরিকল্পনা করা হয়েছে, নানাভাবে বাধা তৈরি করছে যাতে সফল হতে না পারি, পিতার সহযোগী ও আমার সহযোগীদের চরিত্রের মুখোশ এবং পরিচিত আত্মীয়দের বেঈমানী পট্টিবাজি দেখেছি, নিজের ব্যাক্তিগত স্বার্থের জন্য আমার মরহুম পিতার তাদের জন্য করা ত্যাগের জীবন বিসর্জনের কথা ভূলে অস্বীকার করে আমার পরিবারের সঙ্গে বেঈমানী খুনিদের সাথে আঁতাত সহ অনেক কিছুই।
ধৈর্য্য হারিয়েছি অনেক বার কিন্তু ঝাপটিয়ে আবার সেই ধৈর্যের নিরবতার মধ্যেই অবস্থানের চেষ্টা করেছি, লক্ষে পৌঁছাতে হবে আসা নিয়ে।
পারিবারিক ভাবে চলতে আর্থিক ও মানসিক হুঁচট খেয়েছি অনেক বার কিন্তু কোন ব্যক্তির বা নীতি আদর্শের কাছে মাথা নত করিনি সবসময়ই আল্লাহ পাক যেকোনোভাবে রহমতের মাধ্যমে রক্ষা করেছেন। নিশ্চয়ই আল্লাহ মহান সর্বশ্রেষ্ঠ দয়ালু রিজিকের মালিক।
সকলেই আমার পিতা মরহুম হাজী মোঃ মনির হোসেনের জন্য দোয়া করবেন এবং আমাকে একান্ত দোয়া ও শুভকামনায় রাখবেন এবং আপনাদের দেওয়ানী ও ফৌজদারী মামলা সংক্রান্ত যে কোন আইনগত সহায়তার জন্য যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের কল্যাণে।

মোঃ অ্যাডভোকেট মুক্তার হোসেন নাঈম
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা।
মোবাইল ০১৮২১-১৯৮২৩৭
০১৯১২-৮৮১১৬৮

চেম্বারঃ আদালত পূর্ব গেইট, রাধুনি হোটেল সংগ্লন, কুমিল্লা।

চেম্বারঃ মরহুম হাজী মোঃ মনির হোসেন স্মৃতি আইনী পরামর্শ ও সহায়তা কেন্দ্র (ল চেম্বার)
উজিরাকান্দি ভুঁইয়ার বাজার, জগতপুর, তিতাস, কুমিল্লা।

বাসাঃ মরহুম হাজী মনিরের বাড়ি, ভাটিপাড়া (গাজী বাড়ি), তিতাস, কুমিল্লা

#কুমিল্লাজেলাআইনজীবীসমিতি
মরহুম হাজী মনির আইনি পরামর্শ কেন্দ্র
হাজী মনির স্মৃতি সংসদ

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when মরহুম হাজী মনির আইনি পরামর্শ কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share