Adv M Hossen Asif

Adv M Hossen Asif Legal consultant & Advocate of comilla judge court

21/03/2025

কত বছর বয়স থেকে একজন শিশুর কাজকে অপরাধ হিসেবে গণ্য করা যাবে?? আইন কি বলে এ বিষয়ে??
কিশোর গ্যাংদের ক্ষেত্রে আইন কতটুকু প্রযোজ্য.....

🚨বিস্তারিত জানতে দেখুন ভিডিওট

13/03/2025

ব্যক্তিগত ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করলে করণীয় কি?? কেন এটা করা হয় ও এটা থেকে পরিত্রানে করণীয়। আইনগত সুরক্ষার বিষয়ে সংক্ষেপে আলোচনা। 👍

08/03/2025

মানুষের ভিতরে মনুষ্যত্ব না থাকলে, নৈতিকতা ও পচে যায়। তাইতো ধর্ষণের মত জঘন্যতম অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হলেও, এটা বেড়েই চলছে। 🧑‍⚖️

04/03/2025

নারী ও শিশু নির্যাতন আইনে যৌতুকের দাবিতে নির্যাতন, একটি অপরাধ। সে আইনে যৌতুকের দাবিতে নির্যাতনের সংশ্লিষ্ট ধারা সমূহ এবং নির্যাতনের কারণ সমূহ সংক্ষেপে আলোচনা করলাম। আছে এই আইনের অপব্যবহার সম্পর্কেও কিছু ধারণা।

বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি...😎

অনেক স্বপ্ন নিয়ে এই প্রফেশনে আসা, কতটুকু করতে পেরেছি জানিনা। তবে অবিরাম ছুটে চলছি অজানা গন্তব্যের উদ্দেশ্যে। 😍
28/02/2025

অনেক স্বপ্ন নিয়ে এই প্রফেশনে আসা, কতটুকু করতে পেরেছি জানিনা। তবে অবিরাম ছুটে চলছি অজানা গন্তব্যের উদ্দেশ্যে। 😍

25/02/2025

আপনি কি জানেন ধর্ষণ কিংবা ছিনতাই প্রতিহত করতে অপরাধীকে মেরে ফেলা যায় ????

ধর্ষণ কিংবা ছিনতাই এর মত জঘন্যতম অপরাধ প্রতিহত করতে অপরাধী কে মেরে ফেলতে পর্যন্ত পারবেন এবং সে ক্ষেত্রে আইনগতভাবে আপনি কোন ভাবেই অপরাধী হবেন না। বাংলাদেশের দণ্ডবিধি (১৮৬০) অনুযায়ী আপনার আত্মরক্ষায় করা কাজটাকে কোনভাবেই অপরাধ হিসেবে গণ্য করা হবে না। যদি আপনি কিছু শর্ত মেনে সে কাজগুলো করে থাকেন। আইন এটাই বলে ...✊💯

বিস্তারিত জানতে না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ধন্যবাদ। 😍

22/02/2025

Legal point of view by@ Adv M Hossen Asif

পরকীয়া আমাদের সমাজে বর্তমানে একটি ব্যাধি!!!

সমাজের প্রতিটা স্তরেই এই ব্যাধি সংক্রমিত । ধ্বংস হচ্ছে সমাজ ব্যবস্থার এবং জর্জরিত হচ্ছে পরিবার। ১৮৬০ সালে করা এই আইন বর্তমানে খুব বেশি ইফেক্টিভ না। বর্তমানে এই আইনের সংশোধন পরিবর্তন ও সংযোজন এর প্রয়োজন। এই আইনের বর্তমান অবস্থা জানতে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না।

এই আইনের পরিবর্তন কেমন হওয়া উচিত কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে

30/12/2023

ছেলেটির নাম সৌরভ (ছদ্মনাম)! সে এবার ৪৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে ১ম (কল্পিত) হয়ে ASP পদের জন্য সুপারিশ প্রাপ্ত হইছে! অভিনন্দন সৌরভ!

এবার ছেলেটার কিছু ইতিহাস জানি! যতদূর জানি ছেলেটা বুয়েট, মেডিক্যাল, ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটাতেই চান্স পায় এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয় ! তার মানে এটা তার অনেক আগে থেকেই passion এর জায়গা!

আরও মজার বিষয় হচ্ছে ছেলেটা Chemistry খুব ভালো পড়ায় ! খুব মজা করে পড়ায়! উদ্ভাসের Chemistry শিক্ষক! তার নিজেরও ফেইসবুকে Alchemy নামে একটা পেজ আছে যেটা থেকে সে অনলাইনে Chemistry শিখায়!

তার মানে শিক্ষাকতা, Chemistry এটাও তার একটা Passion এর জায়গা!

এখন কথা হচ্ছে ছেলেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, Chemistry, শিক্ষকতা এই তিনটা ছেড়ে কেন সে পুলিশ হতে চাইলো! কথা ছিল সে একজন বিজ্ঞানী হবে, জেনেটিকসের বিভিন্ন বিষয়ে গবেষণা করবে! তাহলে কেন সে বিজ্ঞানী, গবেষক না হয়ে পুলিশ হতে চাইলো বা হইলো!

এর কারণ হচ্ছে - সময় যত গড়িয়েছে সে দেখতে পেয়েছে পুলিশ হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটার এক অসীম ক্ষমতাধর প্রভু! পুলিশ যখন যাকে খুশি তুলে নিয়ে আসতে পারে! খুন করতে পারে! কী সে বিজ্ঞানী হউক আর প্রফেসরই হউক! বিজ্ঞানী, প্রফেসররা অপেরাজয়ে বাংলার পাদদেশে দাড়িয়ে কিছু বলতে চাইলে পুলিশ তাদের টুটি চেপে ধরতে পারে, লাটিপেটা করতে পারে! পুলিশ জবাবদিহিতার উর্ধে! তাকে প্রশ্ন করার কেউ নেই এই রাষ্ট্রে!

তাছাড়া পুলিশ ক্যাডার তমুক ভাইয়ের ভাতের হোটেলে সুন্দরী নায়িকাদের ভীড় লেগেই থাকে, সুন্দরী নায়িকরা পুলিশ ক্যাডারদের সাথে ছবি তুলে গর্ববোধ করে! বুকে মাথা রেখে নানা বিষয়ে অভিযোগ করে! তার একজন পুলিশ ক্যাডার ভাই আছে বলে অন্যকে হুমকি দামকি দেয়!

টাকা পয়সার কথা বলার দরকার নাই! একেক জন পুলিশ ক্যাডার যে নিজেই একেকটা ব্যাংক সেটা এখন আর কারোরই অজানা নয়!

এতো কিছু যেখানে আছে সেখানে না গিয়ে বিজ্ঞানী, গবেষক হওয়ার মত বোকামি যে সৌরভ করে নাই সেই জন্যে সৌরভ কে আবারও অভিনন্দন! এই রকম সৌরভ শুধু একজন নয়! আরও শত শত সৌরভ আছে! তাদের সবাইকে অভিনন্দন!

আসলে বর্তমান যে বিসিএস ক্রেজ, এটা বাংলাদেশ নামক রাষ্ট্রটার ধ্বংসের চূড়ান্ত রূপ! এই দেশ অলরেডি শেষ! এই দেশের সুস্থ হয়ে উঠা, সভ্য হয়ে উঠার সম্ভাবনা অন্তত নিকট ভবিষ্যতে আর নেই!

Collected.

01/11/2023

বিগত ২৯ শে অক্টোবর ২০২৩ কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভাবনের সামনে দুটি হিন্দু মেয়ে মুসলিম হওয়াকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে। পরবর্তীতে উক্ত ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়, বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ ঘটনা সম্পর্কে না জেনে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। সেই প্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট হওয়া দরকার বিধায় ভিকটিম মেয়ে দুটি এবং উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আইনজীবী হিসেবে আমার বক্তব্য.....

বি: দ্র: সত্য ঘটনাটি জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন, ধন্যবাদ।
#কুমিল্লাআদালত

Address

Poduwa Bazaar Bishowroad ( Near Sondu Hotel & Restaurant), Ward No-22 Comilla City
Cumilla
3500

Telephone

+8801917008854

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv M Hossen Asif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adv M Hossen Asif:

Share