CTBA Tax Professionals 2024

CTBA Tax Professionals 2024 Together for Knowledge, Ethics & Professional Growth.

স্বয়ংকৃত পদ্ধতিতে আরো ৭২ হাজার ৩৪১ করদাতার রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছে।
28/04/2026

স্বয়ংকৃত পদ্ধতিতে আরো ৭২ হাজার ৩৪১ করদাতার রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছে।

📢 **কর জরিপ ও ডাটা ইন্টিগ্রেশন—কর ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত**সম্প্রতি **Abdur Rahman Khan**, চেয়ারম্যান, **National...
24/04/2026

📢 **কর জরিপ ও ডাটা ইন্টিগ্রেশন—কর ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত**

সম্প্রতি **Abdur Rahman Khan**, চেয়ারম্যান, **National Board of Revenue (NBR)** জানিয়েছেন যে সারা বাংলাদেশে **ফেজ ওয়াইজ কর জরিপ (Tax Survey)** পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

🔎 **মূল বিষয়গুলো সংক্ষেপে—**

✔️ সারা দেশে ধাপে ধাপে **চিরুনি অভিযান (Tax Survey)** চালানো হবে, প্রয়োজন হলে ১০ বছর সময় লাগলেও এটি সম্পন্ন করা হবে।
✔️ **ইলেকট্রিক মিটার তথ্য** (যেমন **Dhaka Electric Supply Company Limited** ও **Dhaka Power Distribution Company Limited** BPDB,পল্লী বিদ্যুৎ ইত্যাদি )
ভবিষ্যতে **Tax Return** এর সাথে লিংক করা হবে।
✔️ Tax Return জমা দেওয়ার সময়, করদাতার নামে থাকা **প্রপার্টি ও মিটার তথ্য** স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।
✔️ Wealth Statement-এ সম্পদ বা আয় না দেখালে **ব্যাখ্যা দিতে হতে পারে**, অন্যথায় রিটার্ন সাবমিটে জটিলতা হতে পারে।

💻 **ব্যাংক ডাটা অটোমেশনও আসছে—**

✔️ Taxpayer চাইলে **ব্যাংক থেকে সরাসরি তথ্য** (Closing Balance, Profit, Tax Deducted, Charges) রিটার্নে যুক্ত করতে পারবেন।
✔️ প্রথমে এটি **Voluntary** থাকবে, তবে ভবিষ্যতে নজরদারি আরও বাড়তে পারে।

⚠️ **পেশাগত মতামত (Professional Insight)**
এই উদ্যোগ সফল হলে **কর ফাঁকি কমবে**, তবে এর পাশাপাশি **ডাটা সঠিকতা, নিরাপত্তা ও Taxpayer সচেতনতা** নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📌 **Taxpayer দের জন্য বার্তা:**
এখন থেকেই নিজের **প্রপার্টি, ব্যাংক ও সম্পদের তথ্য** সঠিকভাবে রিটার্নে প্রদর্শনের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন—কারণ ভবিষ্যতে তথ্য গোপন রাখা অনেক কঠিন হয়ে যাবে।

ভিক্ষুক-বাস্তুহীন ছাড়া করের কোপে সবাই!
23/04/2026

ভিক্ষুক-বাস্তুহীন ছাড়া করের কোপে সবাই!

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সারচার্জের পরিবর্তে জমির দলিল মূল্যের পরিবর্তে বর্তমান বাজার (মৌজা) মূল্যের ওপর 'সম্পদ কর' আরোপ...
20/04/2026

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সারচার্জের পরিবর্তে জমির দলিল মূল্যের পরিবর্তে বর্তমান বাজার (মৌজা) মূল্যের ওপর 'সম্পদ কর' আরোপের পরিকল্পনা করা হয়েছে। এই নতুন নিয়মে জমির মোট বাজার মূল্যের ওপর ০.৫০ শতাংশ হারে সম্পদ কর দিতে হতে পারে। করদাতার বাড়ি, ফ্ল্যাট, প্লটসহ স্থাবর-অস্থাবর সম্পদের মোট মূল্য ৪ কোটি টাকা ছাড়িয়ে গেলে এই কর প্রযোজ্য হবে।

মূল পরিবর্তন ও নিয়মাবলী:

■ ভিত্তি: দলিল মূল্যের পরিবর্তে জমির বর্তমান বাজার মূল্য বা মৌজা মূল্য অনুযায়ী কর নির্ধারণ করা হবে ।

■ সারচার্জের বদল: আগে নির্দিষ্ট পরিমাণ সম্পদের ওপর সারচার্জ দেওয়া হতো, এখন তা সরাসরি 'সম্পদ কর' হিসেবে গণ্য হবে ।

■ হার: করদাতার মোট সম্পদের ওপর ০.৫০ শতাংশ হারে সম্পদ কর নির্ধারিত হতে পারে ।

■ প্রযোজ্যতা: বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট, কৃষি ও অকৃষি জমি মিলিয়ে মোট সম্পদ ৪ কোটি টাকার বেশি হলে এই কর দিতে হবে।

■ জমি বিক্রি: নতুন আয়কর আইন অনুযায়ী, জমি বিক্রির মুনাফার ওপর ১৫ শতাংশ হারে কর (গেইন ট্যাক্স) দিতে হবে।

এই ব্যবস্থাটি কর ব্যবস্থার স্বচ্ছতা আনবে এবং সরকার জমি থেকে আয়কর ও করের পরিমাণ বৃদ্ধি করতে চাচ্ছে।

ভ্যাটের eVAT সিস্টেমের সার্ভিস ডাউন প্রসঙ্গে।
15/04/2026

ভ্যাটের eVAT সিস্টেমের সার্ভিস ডাউন প্রসঙ্গে।

জাতীয় রাজস্ব বোর্ডের ই-ভ্যাট সিস্টেমে মার্চ/২০২৬ মাসের অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধিকরণ।
15/04/2026

জাতীয় রাজস্ব বোর্ডের ই-ভ্যাট সিস্টেমে মার্চ/২০২৬ মাসের অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধিকরণ।

🔰স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল এর সময় বৃদ্ধি করা হ...
13/04/2026

🔰স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল এর সময় বৃদ্ধি করা হয়েছে। শেষ সময় ১৫/০৫/২০২৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ব্যাংক লেনদেনের ওপর কর আরোপ এবং অতিরিক্ত সম্পদশালীদ...
12/04/2026

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ব্যাংক লেনদেনের ওপর কর আরোপ এবং অতিরিক্ত সম্পদশালীদের ওপর কর বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার। ব্যাংক লেনদেনের ওপর কর আদায় করা যায় কি না সে বিষয়ে কাজ করছে এনবিআর।

এনবিআর চেয়ারম্যান বলেন, অতিরিক্ত সম্পদশালী এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ওপর কর আরোপের চিন্তা ভাবনা করছে সরকার। পাশাপাশি ব্যাংক লেনদেনের ওপর ট্যাক্স আদায় করা যায় কিনা সে বিষয়ে এনবিআর কাজ করছে।

এনবিআরের একার পক্ষে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে সকল সরকারি কার্যালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিটি কর্পোরেশন, পৌরসভার মতো প্রতিষ্ঠানগুলোকে কর আদায়ে আরও বেশি মনোযোগী হতে হবে। ভবিষ্যতে কর আদায় প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করার কাজ চলছে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ভবিষ্যতে কর আদায় প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করতে জাতীয় রাজস্ব বোর্ড সবকিছুই ডিজিটালাইজেশন করছে। এটা হলে কমপ্লেনগুলো অনেক কমে যাবে। পাশাপাশি মানুষের কাস্টমস অফিসে, ভ্যাট অফিসে, বন্ড অফিসে যেতে হবে না। ট্যাক্স প্রদানকারীরা যখন রিটার্ন সাবমিট করবে তখন রিফান্ড যেটা হবে সেটা যদি সঠিক হয় তাহলে অটোমেটিক্যালি তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।

゚viralシfypシ゚viralシalシ
゚viralシfypシ゚



কর ফাঁকির অভিনব ও ভয়াবহ উদাহরণগুলো জানলে সত্যিই চক্ষু চড়কগাছ হয়ে যায়, যা দেশের রাজস্ব ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে । এনবি...
12/04/2026

কর ফাঁকির অভিনব ও ভয়াবহ উদাহরণগুলো জানলে সত্যিই চক্ষু চড়কগাছ হয়ে যায়, যা দেশের রাজস্ব ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে । এনবিআর-এর তথ্য ও সাম্প্রতিক অনুসন্ধানে বেরিয়ে আসা ১০টি প্রধান কর ফাঁকির উপায় নিচে দেওয়া হলো:

১. সম্পত্তির প্রকৃত মূল্য গোপন: গুলশান-তেজগাঁওয়ের মতো অভিজাত এলাকায় বাণিজ্যিক ও আবাসিক স্পেস কেনাবেচায় সরকারি দলিলমূল্য অত্যন্ত কম দেখিয়ে আসল দাম গোপন করা।

২. ভুয়া ভ্যাট চালান: পণ্য না কিনেই বা ভ্যাট না দিয়েও ভুয়া চালান ব্যবহার করে ভ্যাট রেয়াত নেওয়া।
৩. আয় গোপন বা কম দেখানো: আয়ের চেয়ে কর ফাইলে বাৎসরিক আয় অনেক কম দেখিয়ে কর ফাঁকি দেওয়া।

৪. ব্যক্তিগত খরচকে ব্যবসার খরচ দেখানো: ব্যক্তিগত গাড়ি, সংসার বা ভ্রমণের খরচকে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় হিসেবে দেখিয়ে কর কমানো।

৫. অফশোর ব্যাংকিং বা বিদেশে অর্থ পাচার: দেশের উপার্জিত অর্থ বিদেশে পাচার করে কর ফাঁকি দেওয়া।

৬. জাল নথিপত্র: আয়কর ফাইলে ভুয়া দান (Gift) বা কাল্পনিক ঋণ দেখিয়ে আয়কে বৈধ করার চেষ্টা।

৭. বেনামী সম্পদ: নিজের নামে সম্পদ না রেখে কর্মচারী বা আত্মীয়ের নামে বেনামে স্থাবর-অস্থাবর সম্পদ রাখা।

৮. পণ্য আমদানিতে কম ইনভয়েস (Under-invoicing): পণ্য আমদানির সময় কম দামের ভুয়া ইনভয়েস দেখিয়ে কাস্টমস ডিউটি ও ট্যাক্স কম দেওয়া।

৯. সবুজ ক্লিয়ারেন্স বা এনওসি-তে ফাঁকি: পরিবেশ বা অন্যান্য ছাড়পত্রের তথ্য গোপন করে কর দায় এড়ানো।

১০. টিন (TIN) থাকা সত্ত্বেও রিটার্ন না দেওয়া: ব্যবসার বড় লেনদেন থাকলেও টিন ব্যবহার না করে বা রিটার্ন দাখিল না করে কর এড়ানো ।

゚viralシfypシ゚viralシalシ
゚viralシfypシ゚



ব্যবসাপ্রতিষ্ঠানের কর বাড়ানোর চিন্তা!
12/04/2026

ব্যবসাপ্রতিষ্ঠানের কর বাড়ানোর চিন্তা!

ভয়ের কিছু নেই!যারা আইন মেনে সঠিক ভাবে সম্পদ, আয় ও ব্যায়ের বিবরণী দাখিল করেছেন।
04/04/2026

ভয়ের কিছু নেই!
যারা আইন মেনে সঠিক ভাবে সম্পদ,
আয় ও ব্যায়ের বিবরণী দাখিল করেছেন।

Address

Agrabad, Chittagong/;
Chittagong
4000

Website

https://nbr.gov.bd/, https://ctgtaxesbar.com/

Alerts

Be the first to know and let us send you an email when CTBA Tax Professionals 2024 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category