Gafur's Tax Consultant

Gafur's Tax Consultant মোঃ আবদুল গফুর
আয়কর আইনজীবী
01856-777440.

নির্ভরযোগ্য আয়কর পরামর্শ ও নির্ভুল ট্যাক্স ফাইল প্রসেসিং সেবাই আমাদের লক্ষ্য

 #অডিট  #শুনানির  #নোটিশ যাদের মাথায় জিরো রিটার্নের ভূত আছে, তাদের জন্য আজকের পোস্টটা গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার সম্পদ...
07/05/2026

#অডিট #শুনানির #নোটিশ
যাদের মাথায় জিরো রিটার্নের ভূত আছে, তাদের জন্য আজকের পোস্টটা গুরুত্বপূর্ণ।

আপনি যদি আপনার সম্পদ বা আয় গোপন করে জিরো রিটার্ন দিয়ে মনে করেন বেঁচে গেছেন, তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। কারণ, আয়কর অফিস আপনাকে নোটিশ দিয়ে আপনার আয় ও সম্পদ সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র যেকোনো সময় চাইতে পারে।

জিরো রিটার্ন দেওইয়ার এক বছর পর আসতে পারে আপনার শুনানির নোটিশ। তখন যদি প্রয়োজনীয় দলিলাদি না থাকে অথবা সেগুলোর সাথে আপনার আয়কর রিটার্নের গরমিল পাওয়া যায়, তবে আপনার জরিমানা আর ভোগান্তির কোনো শেষ থাকবে না।

ঘরে বসে সঠিকভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

#করফাকি #আয়কর #রিটার্ন #করযোগ্য #অনলাইনে #সঠিক #নোটিশ

পরামর্শের জন্য যোগাযোগ করুনআপনার আয়কর ফাইল যদি অডিট তালিকায় থাকে তাহলে আপনার জন্য আইনি পরামর্শ:👉 ​ #অডিটের জন্য নির্বাচ...
01/05/2026

পরামর্শের জন্য যোগাযোগ করুন

আপনার আয়কর ফাইল যদি অডিট তালিকায় থাকে তাহলে আপনার জন্য আইনি পরামর্শ:

👉 ​ #অডিটের জন্য নির্বাচিত হলে উপ-কর কমিশনার (DCT) আপনার কাছে ব্যাখ্যা বা প্রয়োজনীয় নথিপত্র চেয়ে নোটিশ পাঠাবেন। যদি ডাকযোগে নোটিশ না পান, তবে এনবিআর-এর ওয়েবসাইটে আপনার টিআইএন (TIN) দিয়ে যাচাই করুন এবং দ্রুত সার্কেল অফিসের সাথে যোগাযোগ করে নোটিশটি সংগ্রহ করুন [ধারা ১৮২ ও ১৮৩]।

👉 #অডিট মূলত নির্দিষ্ট তথ্যের অসংগতি (যেমন: সম্পদের গরমিল, আয়ের উৎসের অপ্রতুলতা বা ব্যাংক স্টেটমেন্টের সাথে রিটার্নের পার্থক্য) থাকলেই অডিট হয়। নোটিশে ঠিক কোন বিষয়ের ওপর ব্যাখ্যা চাওয়া হয়েছে তা ভালোভাবে বুঝে নিন।

👉 #শুনানির আগে ​সারা বছরের সব ব্যাংক লেনদেনের পূর্ণাঙ্গ বিবরণ,​জমি, ফ্ল্যাট বা সঞ্চয়পত্রের সঠিক তথ্য ও সার্টিফিকেট, জীবনযাত্রার ব্যয় বা ব্যবসার খরচের প্রমাণাদি,​রেমিট্যান্সের ক্ষেত্রে পিআরসি (PRC) এবং করছাড় বা টিডিএস (TDS) ক্লেইম করলে তার সপক্ষে চালান বা সার্টিফিকেট এসব ডকুমেন্টগুলো গুছিয়ে রাখুন।

👉 #নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স অফিসে লিখিত জবাব দাখিল করুন,শুনানির সময় আপনি বা আপনার ট্যাক্স কনসালটেন্ট বা প্রতিনিধির মাধ্যমে যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন করুন।

👉 #আপনার দেওয়া তথ্য ও ব্যাখ্যা যদি কর কর্মকর্তার কাছে সন্তোষজনক হয়, তবে অতিরিক্ত কর আরোপ ছাড়াই অডিট সম্পন্ন হতে পারে। অন্যথায়, কর্মকর্তা আপনার আয়ের ওপর অতিরিক্ত কর ও জরিমানা আরোপ করতে পারে।

👉 #অডিট থেকে বাঁচতে বা অডিট পরবর্তী ঝামেলা এড়াতে পরবর্তী অন্তত ৬ বছরের আয়কর সংক্রান্ত সব নথি (ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, খরচের রসিদ) নিজ হেফাজতে রাখুন।

👉 যেহেতু অডিট প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ ডাটা ও রিস্ক-বেসড তাই,তথ্য গোপন করা বা ভুল তথ্য দেওয়ার চেয়ে ​সঠিক তথ্য ও সঠিক সময়ে পদক্ষেপ নিলে অডিট আপনার জন্য সহজ ও ভীতিমুক্ত হবে।

মোহাঃ আবদুল গফুর
01856777440
আয়কর আইনজীবী.
CTBA No- 5500.

27/04/2026
06-04-2026চট্টগ্রাম কর আইনজীবী সমিতিতে ২০২৬ সালে নতুন  অন্তর্ভুক্ত সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে@
07/04/2026

06-04-2026
চট্টগ্রাম কর আইনজীবী সমিতিতে ২০২৬ সালে নতুন অন্তর্ভুক্ত সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে@

31/03/2026

২০২৫-২৬ এর টেক্স রির্টান জমা দেওয়ার আজ শেষ দিন। যারা এখনো জমা দেননি তারা যোগাযোগ করতে পারেন।

মোহাঃ আবদুল গফুর
আয়কর আইনজীবী
01856-777440

টেক্স রির্টান জমা দিতে পারবেন এ মাসের ২৮ তারিখ পর্যন্ত।
01/02/2026

টেক্স রির্টান জমা দিতে পারবেন এ মাসের ২৮ তারিখ পর্যন্ত।

আলহামদুলিল্লাহ আই টি পি'র (আয়কর আইনজীবী)  সনদ গ্রহণ।করলাম। সবার দোয়া কামনা রইল।।
15/01/2026

আলহামদুলিল্লাহ
আই টি পি'র (আয়কর আইনজীবী) সনদ গ্রহণ।
করলাম। সবার দোয়া কামনা রইল।।

সি এন্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা -২০২৬ জারি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড
15/01/2026

সি এন্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা -২০২৬ জারি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gafur's Tax Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share