Law & Life

Law & Life The power of the lawyer is in the uncertainty of the law.

আইন পেশায় কাজ করতে গিয়ে এমন অনেক মানুষ ও পরিবারের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে, যেখানে সত্যটা সবাই জানে—কে ভুল করেছ...
29/04/2026

আইন পেশায় কাজ করতে গিয়ে এমন অনেক মানুষ ও পরিবারের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে, যেখানে সত্যটা সবাই জানে—কে ভুল করেছে, কার সংশোধন প্রয়োজন, কার অনুশোচনা হওয়া উচিত!! তবুও অবাক করার মতো বিষয় হলো, সব সত্য জানার পরেও কেউ কেউ নিজের অবস্থান থেকে এক ধাপ পিছিয়ে এসে সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করেন!!
কারণ তারা বোঝেন, সব সময় জয়ী হওয়াটাই সবচেয়ে বড় অর্জন নয়; অনেক সময় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পিছিয়ে যাওয়াটাই বড় সাফল্য। নিজের অহংকার, নিজের যুক্তি—সবকিছুর উপরে পরিবারের শান্তিকে গুরুত্ব দেওয়াটা সহজ নয়, কিন্তু সেটাই একজন পরিপক্ক মানুষের পরিচয়!
সমস্যা যখন তৈরি হয়, তখন শুধু দোষ খোঁজা নয়—সমাধান খোঁজার মানসিকতাই একটি পরিবারকে ভেঙে পড়া থেকে রক্ষা করতে পারে। আর সেই সমাধানের পথে যে মানুষটি আগে এগিয়ে আসে, সে-ই আসলে মানুষ হিসেবে সবচেয়ে শক্তিশালী।
সব জায়গায় নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই একটু সহনশীলতা, একটু ছাড়—একটি ভাঙনের গল্পকে নতুন করে গড়ে তোলার সুযোগ এনে দেয়।

#চট্টগ্রামজেলাওদায়রাজজআদালত

゚viralシfypシ゚viralシalシ

#চট্টগ্রাম #জেলাপ্রশাসক #আইনজীবী #ইশরাত #এডভোকেট #উপলব্ধি

সময় থেমে থাকেনা, সময় পরিবর্তনশীল। এটা সত্যি যে জীবনে একই সময় ঘুরে ফিরে আসে কিন্তু একই সময়ে একই অবস্থানে কখনও কেও থাক...
28/04/2026

সময় থেমে থাকেনা, সময় পরিবর্তনশীল। এটা সত্যি যে জীবনে একই সময় ঘুরে ফিরে আসে কিন্তু একই সময়ে একই অবস্থানে কখনও কেও থাকতে পারেনা!!!
কখনো কখনো “সাহায্য বা সহযোগিতা” নামের আড়ালে এমন কিছু আচরণ লুকিয়ে থাকে, যা আসলে সাহায্য বা সহযোগিতা কোনোটাই নয়—বরং এক ধরনের সূক্ষ ছোটলোকী, অকারণে সময় ও মেধার অপচয়! যে মানুষ এর সাহায্য বা আচরণ আপনাকে বারবার মনে করিয়ে দেয় আপনি অক্ষম; যে সহযোগিতা আপনাকে নির্ভরশীল করে তোলে; যে আচরণ আপনার মর্যাদা ক্ষুণ্ন করে—সেটা আসলে সাহায্য নয়, সেটা এক ধরনের নিয়ন্ত্রণ। সাহায্যের নামে নামে আপনাকে নিজের অধীনে রাখতে চাওয়া, নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে চাওয়া, সহযোগিতার নামে আপনাকে আরো পিছিয়ে দেওয়া! কিন্তু একটা মানুষের যোগ্যতা বা কাজের দক্ষতা অবশ্যই দায়িত্ববোধ আর বিনয়ের প্রতিফলন। সত্যিকারের দক্ষ মানুষ কখনো নিজেকে বড় প্রমাণ করতে ব্যস্ত থাকে না; বরং তার কাজই তাকে আলাদা করে তুলে ধরে। দক্ষতা অর্জনের সাথে সাথে নিজের ভেতরে বিনয় এবং মানবিকতা ধরে রাখা সত্যিকার অর্থে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

#চট্টগ্রামজেলাওদায়রাজজআদালত ゚viralシfypシ゚viralシalシ #আইনজীবী
#এডভোকেট #ইশরাত #উপলব্ধি
#জেলাপ্রশাসক #চট্টগ্রাম

রসিকতা মানুষের মুখে হাসি ফোটায়, সম্পর্ককে করে আরও সহজ ও প্রাণবন্ত। কিন্তু যখন সেই রসিকতার আড়ালে কাউকে ছোট করা, হেয় কর...
24/04/2026

রসিকতা মানুষের মুখে হাসি ফোটায়, সম্পর্ককে করে আরও সহজ ও প্রাণবন্ত। কিন্তু যখন সেই রসিকতার আড়ালে কাউকে ছোট করা, হেয় করা বা কষ্ট দেওয়া লুকিয়ে থাকে—তখন তা আর রসিকতা থাকে না, সেটা সরাসরি অপমান হয়ে যায়।
অনেকেই “মজা করলাম” বলে দায় এড়াতে চান, অথচ সেই কথাগুলো কারো আত্মসম্মানে আঘাত করতে পারে। মনে রাখতে হবে, যেটা শুনে সবাই হাসে কিন্তু একজন চুপ করে যায়—সেটা রসিকতা নয়, সেটাই অপমান।
সুস্থ রসিকতা কখনো কাউকে আঘাত করে না; বরং সবাইকে আনন্দ দেয়। তাই কথা বলার আগে একটু ভাবি—আমার এই কথায় কেউ কষ্ট পাবে না তো?
শব্দেরও দায়িত্ব আছে, আর সেই দায়িত্বটাই আমাদের মানুষ হিসেবে বড় করে তোলে।

#এডভোকেট ইশরাত জাহান চৌধুরী
#চট্টগ্রামজেলাওদায়রাজজআদালত ゚viralシfypシ゚viralシalシ #জীবনেরকথা #আইনজীবী #সাইবার #সম্মান

১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশে প্রণীত সাইবার সুরক্ষা আইন, ২০২৬ রাষ্ট্রপতির সম্মতি লাভ করেছে এবং ২১ মে ২০২৫ থেকে কার্যকর...
16/04/2026

১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশে প্রণীত সাইবার সুরক্ষা আইন, ২০২৬ রাষ্ট্রপতির সম্মতি লাভ করেছে এবং ২১ মে ২০২৫ থেকে কার্যকর বলে গণ্য হবে। এটি সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বের আইন রহিত করে সাইবার অপরাধ শনাক্তকরণ ও দমনে নতুন বিধান প্রবর্তন করেছে। এ আইন ডিজিটাল নিরাপত্তা আইনের সীমাবদ্ধতা দূর করে নাগরিকদের সুরক্ষায় কাজ করবে বলে আশা করা যায়।

#চট্টগ্রামজেলাওদায়রাজজআদালত ゚viralシfypシ゚viralシalシ #আইনজীবী #আইনগত #আইনের #জীবনেরকথা #সাইবার সুরক্ষা আইন, ২০২৬ #বাংলাদেশেরআইন #আইন #সহায়ক

আইন মানবসমাজে শৃঙ্খলা রক্ষার অন্যতম প্রধান ভিত্তি হলেও এটি কখনোই মানুষের জন্য পূর্ণাঙ্গ সুরক্ষার নিশ্চয়তা দিতে পারে না।...
06/04/2026

আইন মানবসমাজে শৃঙ্খলা রক্ষার অন্যতম প্রধান ভিত্তি হলেও এটি কখনোই মানুষের জন্য পূর্ণাঙ্গ সুরক্ষার নিশ্চয়তা দিতে পারে না। বাস্তবে দেখা যায়, আইন যতই শক্তিশালী হোক না কেন, তার কার্যকারিতা নির্ভর করে প্রয়োগের ওপর, আর এই প্রয়োগ প্রক্রিয়াতেই থেকে যায় নানা দুর্বলতা। অনেক অপরাধ অদৃশ্য থেকে যায়, আবার অনেক ক্ষেত্রে ক্ষমতা, প্রভাব কিংবা প্রমাণের ঘাটতির কারণে অপরাধীরা শাস্তির বাইরে থেকে যায়। একই সঙ্গে বিচারব্যবস্থার ধীরগতি ভুক্তভোগীদের হতাশ করে তোলে। তাছাড়া আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করতে পারলেও মানুষের ভেতরের নৈতিকতা ও বিবেককে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে কেবল আইনের ওপর নির্ভর করে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা কখনোই সম্ভব নয়।
#চট্টগ্রামজেলাওদায়রাজজআদালত

゚viralシfypシ゚viralシalシ #দৃষ্টিভঙ্গি #আইনজীবী #আইনের #আইনগত

যার উপস্থিতি আপনাকে শুধু আনন্দই দেয় না, সাথে নিঃস্বার্থ ভালোবাসা, সাহস, প্রেরণা এবং ভরসার প্রতীক হয়ে পাশে দাঁড়ায়; মা...
31/03/2026

যার উপস্থিতি আপনাকে শুধু আনন্দই দেয় না, সাথে নিঃস্বার্থ ভালোবাসা, সাহস, প্রেরণা এবং ভরসার প্রতীক হয়ে পাশে দাঁড়ায়; মানসিক প্রশান্তি, নির্ভরতা এবং ইতিবাচকতার উৎস হয়ে আপনার সুন্দর গুণগুলোকে ফুলের মত ফুটিয়ে তোলে সেই রকম মানুষ কে জীবনের সঙ্গী ও বন্ধু ভাবুন। বন্ধুত্ব ও ভালোবাসা কখনও বিশেষ সময় বুঝে পরিবর্তন হতে পারেনা। ভুল - ত্রুটি নির্বিশেষে আপনার পাশে কোনো রকম পরিবর্তন ছাড়া যে ছায়ার মত থাকে সে ই একমাত্র আপন মানুষ। ( জাজাকাল্লাহ খায়ের)

#চট্টগ্রামজেলাওদায়রাজজআদালত ゚viralシfypシ゚viralシalシ #জীবনেরকথা #চট্টগ্রাম #দৃষ্টিভঙ্গি #আইনজীবী #আপন
#ভালোবাসারমানুষ
#জীবনসঙ্গী

মানুষ সুন্দর ও সম্পদশালী হওয়ার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ মানুষের আচরণ, মন ও চিন্তা-চেতনা ভালো হওয়া। কারো ভালো দেখে যদি ...
30/03/2026

মানুষ সুন্দর ও সম্পদশালী হওয়ার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ মানুষের আচরণ, মন ও চিন্তা-চেতনা ভালো হওয়া। কারো ভালো দেখে যদি আপনার ভালো না লাগে বুঝে নিতে হবে আপনি একজন হিংসুক! কারো হাসিতে আপনি যদি হাসতে না পারেন এবং কারো কষ্টে যদি আপনার চোখে পানি না আসে, মন খারাপ না হয় তাহলে বুঝতে হবে আপনি হৃদয়হীন! কারো সম্পর্কে বলতে গিয়ে যদি শুধু তার দোষের পাহাড় গড়ে মাটি খুঁড়তে থাকেন তাহলে বুঝে নিবেন আপনি ফিতনাবাজ শয়তানের বংশধর!! একজোড়া সুন্দর চোখ থেকে কি লাভ যদি আপনি ময়লা ছাড়া কিছু দেখতে না পারেন। পৃথিবী ও পৃথিবীর মানুষ অনেক সুন্দর। শুধু দরকার একটু ভালো আচরণ, পজিটিভ মাইন্ড ও সমস্যা সমাধানের মনমানসিকতা।

#চট্টগ্রামজেলাওদায়রাজজআদালত ゚viralシfypシ゚viralシalシ #জীবনেরকথা #আইনওবিচার #আইনজীবী #জীবন #দৃষ্টিভঙ্গি #পজিটিভ #চট্টগ্রামআইনজীবী #চট্টগ্রাম #বেস্টফ্রেন্ড

জীবন অনেক ছোট! জীবনের প্রতি সন্তুষ্ট হয়ে এমন ভাবে বাঁচুন যাতে করে দুঃখ-কষ্ট ও আপনার কাছে এসে আনন্দ পায়! দুঃখ-কষ্ট, সুখ...
28/03/2026

জীবন অনেক ছোট! জীবনের প্রতি সন্তুষ্ট হয়ে এমন ভাবে বাঁচুন যাতে করে দুঃখ-কষ্ট ও আপনার কাছে এসে আনন্দ পায়! দুঃখ-কষ্ট, সুখ, জীবন, সম্পর্ক, সময়, যা - ই বলেন না কেন, এই পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী নয়!

#চট্টগ্রামজেলাওদায়রাজজআদালত #চট্টগ্রামআইনজীবী ゚viralシfypシ゚viralシalシ #আইনজীবী #আইনওবিচার #জীবনেরকথা #জীবন

ঈদ মুবারাক সবাইকে।  #চট্টগ্রামজেলাওদায়রাজজআদালত  #চট্টগ্রামআইনজীবী    ゚viralシfypシ゚viralシalシ    #আইনবিচার  #আইনওবিচার  #...
20/03/2026

ঈদ মুবারাক সবাইকে।

#চট্টগ্রামজেলাওদায়রাজজআদালত #চট্টগ্রামআইনজীবী ゚viralシfypシ゚viralシalシ #আইনবিচার #আইনওবিচার #জীবনেরকথা #আইনজীবী #ঈদ #2026

এক মুহূর্তের জীবনে কেন এত অহংকার, এত বিদ্বেষ, এত নির্লজ্জতা, এত গীবত, এত হিংসা, এত শত্রুতা!!! আল্লাহ আপনাকে জীবন দান করে...
13/03/2026

এক মুহূর্তের জীবনে কেন এত অহংকার, এত বিদ্বেষ, এত নির্লজ্জতা, এত গীবত, এত হিংসা, এত শত্রুতা!!! আল্লাহ আপনাকে জীবন দান করেছেন, বাঁচিয়ে রেখেছেন, আপনার রিযিক নির্ধারণ করেছেন এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। বাঁচার মত বাঁচুন, উপকার করতে না পারলেও কারো অপকার হয় এমন কোনো কিছু, সজ্ঞানে হউক আর অজ্ঞানে হউক, করা থেকে বিরত থাকুন। কারো উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারুন, অন্ততপক্ষে গীবত আর অহংকারী আচরণ করবেন না। আল্লাহ সব কিছু দেখেন, শোনেন, জানেন এবং শেষ বিচার করেন। খারাপ কাজ, খারাপ কথা, খারাপ চিন্তা- সবকিছুর পরিণতিই খারাপ।
#চট্টগ্রামজেলাওদায়রাজজআদালত #চট্টগ্রামআইনজীবী ゚viralシfypシ゚viralシalシ #আইনবিচার #আইনওবিচার #আইনজীবী #জীবনেরকথা

01/03/2026

আসসালামু আলাইকুম। পবিত্র রমজানে সময় সংক্রান্ত ব্যর্থতার কারণে অনেকের আইনগত সমস্যার প্রশ্নের উত্তর সঠিক সময়ে দেয়া সম্ভব হচ্ছে না বলে আমি অত্যন্ত দুঃখিত। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইনবক্স বা হোয়াটসঅ্যাপে পাঠানোর পর যদি ২/৩ ঘণ্টার মধ্যে উত্তর না পাওয়া যায় তাহলে দয়া করে আবার মেসেজ পাঠাবেন।

#চট্টগ্রামজেলাওদায়রাজজআদালত #চট্টগ্রামআইনজীবী ゚viralシfypシ゚viralシalシ #আইনওবিচার #রমজান #গুরুত্বপূর্ণ #আইনি #আইনজীবী #আইনবিচার #আইনের #প্রশ্নোত্তর

অমর একুশের চেতনাকে ধারণ করে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত হোক, বৈষম্যহীন বর্ণিল পৃথ...
20/02/2026

অমর একুশের চেতনাকে ধারণ করে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত হোক, বৈষম্যহীন বর্ণিল পৃথিবী গড়ে উঠুক- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এটাই প্রত্যাশা।

#চট্টগ্রামজেলাওদায়রাজজআদালত ゚viralシfypシ゚viralシalシ #চট্টগ্রামআইনজীবী #চট্টগ্রামজেলাপরিষদ #আইনওবিচার #অমরএকুশ #২১শেফেব্রুয়ারি

Address

Room No. 104, Shapla Bhaban, Judge Court
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Law & Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share