Taj Uddin Sohail - Income Tax Lawyer

Taj Uddin Sohail - Income Tax Lawyer I am a tax lawyer with the National Board of Revenue (NBR) in Bangladesh, holding an MBA in Finance & Accounting.

Member "Chittagong Taxes Bar Association "

NBR REGISTRATION NO: 23320/2024

28/04/2026

অডিটের ​তালিকায় আপনার নাম কি আছে?

স্বচ্ছতা নিশ্চিত করতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ৭২,৩৪১টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

এর আগে ১ম পর্যায়ে জুলাই মাসে র‍্যান্ডম সিলেকশনের মাধ্যমে ১৫,৪৯৪টি মামলা অডিটের জন্য নির্বাচন করা হয়েছিল।

এবার অডিট নির্বাচনের ক্ষেত্রে 'Risk Based Audit Criterion' অনুসরণ করা হয়েছে।এই প্রক্রিয়ায় কোনো ম্যানুয়াল বা হাতে কলমে হস্তক্ষেপের সুযোগ নেই, যা দুর্নীতি রোধে এবং করদাতাদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রতিটি সার্কেল থেকে সর্বনিম্ন ২০ জন এবং সর্বোচ্চ ২০০ জন করদাতাকে এই অডিটের জন্য নির্ধারণ করা হয়েছে।

নোট:-

যদি তালিকায় আপনার নাম থাকে, তাহলে ভয় পাওয়ার কোন কারন নেই।

করণীয় :-

দ্রুত একজন কর আইনজীবীর সাথে যোগাযোগ করুন।

কর আইনজীবী যে পরামর্শ দেন তা গ্রহন করুন এবং যে তথ্য আপনার থেকে চান তা যথাযথ দিয়ে সহায়তা করুন।

ইন শা আল্লাহ, আপনি সঠিক করণীয়র মাধ্যমে যথাযথ ফলাফল পাবেন।

শুভেচ্ছান্তে

তাজ উদ্দীন সোহেল
আয়কর আইনজীবী
মোবাইল নম্বর :- ০১৯৭৫-৭৫৫৫৪৫

S M Sagar Mamunur Rashid Bidrohi Education Zone

অডিট কার্যক্রম ২০২৩ -২০২৪ এর প্রথম পর্যায়ের ১৫,৪৯৪ টি মামলা অডিট এ নির্বাচনের পর এবার দ্বিতীয় পর্বে ৭২,৩৪১ টি ট্যাক্স ফা...
28/04/2026

অডিট কার্যক্রম

২০২৩ -২০২৪ এর প্রথম পর্যায়ের ১৫,৪৯৪ টি মামলা অডিট এ নির্বাচনের পর এবার দ্বিতীয় পর্বে ৭২,৩৪১ টি ট্যাক্স ফাইল অডিটের জন্য নির্বাচন করল এনবিআর।

27/04/2026

আইটিপি পরীক্ষা - ২০২৬ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ :-

৮। কর আপীল কি/উপ কর কমিশনারের আদেশের বিরুদ্ধে কি কি প্রতিকার আছে? কি কি কারণে আপীল করা যাবে? আপীলের বিধান ও সময়সীমা আলোচনা কর।

৯। ব্যবসা বা পেশা খাতের আয় বলতে কি বোঝায়? অনুমোদনযোগ্য খরচসমূহ ও অঅনুমোদনযোগ্য খরচসমূহ ধারা ৪৯,৫৫ এর বিধান কি? ব্যবসায়ে লোকসান সমন্বয় ও জের টানার বিধান কি? অবচয় ভাতার বিধান কি? (কেস স্টাডি)

১০। গৃহ সম্পতি হতে আয় কি? অনুমোদনযোগ্য খরচসমূহ আলোচনা কর। (কেস স্টাডি)

১১। আয়কর অধ্যাদেশ অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত প্রনিনিধি বলতে কি বোঝায়? ক্ষমতাপ্রাপ্ত প্রনিনিধি কারা? আইটিপি হিসেবে আপনার দায়িত্ব (কেস স্টাডি)

১২। এ ডি আর কি? এ ডি আর এ আবেদনের যোগ্যতা ও শর্তাবলী কি? সুবিধা আলোচনা কর।

১৩। সর্বোত্তম বিচার ভিত্তিক কর নির্ধারন বলতে কি বুঝ? কোন কোন পরিস্থিতিতে উপকর কমিশনার এরূপ কর নির্ধারনেব্রতী হতে পারেন? আয়কর আইনের সংশ্লিষ্ট ধারার আলোকে আলোচনা করুন।

১৪। দানকর আইন ১৯৯০ অনুযায়ী দানকর নির্ধারন , আদায় পদ্ধতি কি? কোন কোন দানের ক্ষেত্রে অব্যাহতি পাওয়া যায়? কিভাবে দানের কর নির্ধারন করতে হয়।

১৫। অগ্রীম আয়কর কী? অগ্রিম কর পরিশোধের বিধান আলোচনা করেন। অগ্রিম করের পরিমান এবং তাহা পরিশোধের সময় আলোচনা করেন। নূতন করদাতা কর্তৃক অগ্রিম কর পরিশোধের বিধান আলোচনা করেন। অগ্রিম কর পরিশোধের ক্ষেত্রে ঘাটতি থাকলে উহার উপর করদাতা কর্তৃক সুদের বিধান কি?

শুভেচ্ছান্তে

তাজ উদ্দীন সোহেল
সদস্য, আয়কর আইনজীবী সমিতি

Asif Bakul S M Sagar

27/04/2026

আইটিপি পরীক্ষা - ২০২৬ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহঃ-

২। আয়কর রিটার্ন কি? কে আয়কর রিটার্ন দাখিল করতে বাধ্য। রিটার্ন দাখিলের সময়সীমা ও রিটার্ন দাখিলের ব্যর্থতায় কি শাস্তি হতে পারে? ব্যক্তি আয়কর রিটার্ন ফরমসমূহ আলোচনা কর।

৩। উৎসে আয়কর কি? কে উৎসে কর কর্তন করবেন? উৎসে কর কর্তন ও জমাদানে ব্যর্থতায় কি শান্তি হতে পারে?ধারার উল্লেখসহ কয়েকটি উৎসে করের খাত উল্লেখ কর। (উৎসে কর জমাদানের বিধান, উৎসে কররিটার্ন)। কেস স্টাডি)

৪। আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি কি? রিটার্ন প্রসেস ও অডিটের বিধানাবলী লিখুন।

৫। আয় বলতে কি বোঝায়? আয়ের খাত (উৎস) সমূহ আলোচনা কর। বেতন খাতের আয় হতে করযোগ্য ও করমুক্ত আয় কিভাবে বের করতে হবে। (ধারা ও বিধি)

৬। আয়কর কর্তৃপক্ষ কারা? আয়কর কর্তৃপক্ষের ক্ষমতা, পদমর্যাদা এবং কোন কর্মকর্তা কর নির্ধারনের সাথে জড়িত? কর অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পেতে কি ধরণের যোগ্যতা লাগে?

৭। আয়বর্ষ ও করবর্ষ বলতে কি বোঝ? করবর্ষের কর হার? করমুক্তসীমা এবং চুড়ান্ত করদায় আলোচনা কর।

শুভেচ্ছান্তে

তাজ উদ্দীন সোহেল
আয়কর আইনজীবী
সদস্য - চট্টগ্রাম কর আইনজীবী সমিতি

Asif Bakul Mamunur Rashid

26/04/2026

ইন শা আল্লাহ
আগামীকাল থেকে নিয়মিত আইটিপি-২০২৬ পরীক্ষার সাজেশন ও সমাধান শেয়ার করা হবে।

তাজ উদ্দীন সোহেল
আয়কর আইনজীবী
সদস্য - চট্টগ্রাম কর আইনজীবী সমিতি

দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ...
26/04/2026

দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২৬ এপ্রিল) এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান ছাড়াও বিকেএমইএ, বিটিএমএ, বিজিএপিএমইএ, বিজিবিএ-এর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে ১ কোটি ২৮ লাখ ইটিআইএনধারী আছেন। সেখান থেকে হয়তো ৫০ লাখের মতো রিটার্ন পড়বে। যারা রিটার্ন দেন নাই, ই-টিআইএন ডাটাবেজ এবং ই-রিটার্ন ডাটাবেজ আমাকে অটোমেটিক্যালি লিস্ট তৈরি করে দেবে কারা রিটার্ন দেয়নি অর্থাৎ নন-ফাইলার। আমরা অটোমেটেড বেসিসে এই নন-ফাইলারদের লিস্ট থেকে তাদের কাছে নোটিশ যাবে। এরপরও যদি রিটার্ন না দেন তাহলে ইন্সপেক্টর যাবে, সে তার আয়-ব্যয় হিসাব করে দেখবে।

তিনি বলেন, আমরা অডিট সিস্টেমটাকে স্বচ্ছ করার জন্য আমরা ম্যানুয়াল সিলেকশন পদ্ধতি টোটালি স্টপ করে দিয়েছি। এখন রিস্ক বেসড অটোমেটেড অডিট সিলেকশন পদ্ধতি চালু হয়েছে। ২০২৩-২৪ এর জন্য প্রথম পর্যায়ে আমরা ১৫ হাজারের মতো র্যান্ডম সিলেকশন করেছিলাম। সেকেন্ড ফেজে প্রায় ৬০ হাজারের বেশি সিলেকশন হবে। এই প্রক্রিয়ায় কোনো ম্যানুয়াল ইন্টারঅ্যাকশন নেই, এটি টোটালি সিস্টেম জেনারেটেড। ফলে ট্রান্সপারেন্সি এনশিওর হবে।

অন্যদিকে ভ্যাটের অডিট সিস্টেমের বিষয়ে আবদুর রহমান বলেন, ভ্যাটের ক্ষেত্রেও আমরা ২০টি ক্রাইটেরিয়া দিয়ে ৬০০টি প্রতিষ্ঠান সিলেক্ট করেছি। লার্জ ট্যাক্সপেয়ারদের জন্য জয়েন্ট অডিট শুরু করেছি যেখানে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স টিম একসঙ্গে অডিট করবে। আমাদের দেশে রিটেইল লেভেলে ভ্যাটের আওতা খুবই ছোট। বর্তমানে ভ্যাট রেজিস্ট্রেশন সংখ্যা ৮ লাখেরও কম, যা অগ্রহণযোগ্য। আমরা আইনে কিছু পরিবর্তন এনে ভ্যাট রেজিস্ট্রেশন বাড়ানো এবং প্রক্রিয়া সহজ করার চেষ্টা করছি।

রেমিট্যান্সে সুবাতাস, ২৫ দিনে এলো ২৫৮ কোটি ডলার
তিনি বলেন, যারা নতুন ভ্যাটে আসবে, তাদের লাইফ ইজি করার জন্য আমরা কাজ করছি। তাদের হয়তো প্রতি মাসে রিটার্নই সাবমিট করতে হবে না; বছরে একটি নির্দিষ্ট পরিমাণ ভ্যাট দিলেই হবে। তারা মোবাইল বা ডেস্কটপ থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ভ্যাট দিতে পারবে। কেউ তাদের কাছে খাতা-পত্র বা কম্পিউটার নিয়ে আসবে না। কর ফাঁকি, ভ্যাট ফাঁকি এবং বন্ডের মিসইউজ রোধ করতে আমাদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকটি ম্যানুফ্যাকচারিং ইউনিটকে ট্র্যাক এবং ট্রেস করতে চাই। কিউআর কোড এবং এআর কোড জেনারেট করে স্ট্যাম্পের মতো লাগিয়ে দেওয়া হবে। প্রথমে টোব্যাকো দিয়ে শুরু করলেও পরে পানির বোতল, ড্রিঙ্কস, সাবান, শ্যাম্পু এমনকি চিপসের প্যাকেটেও এটি চালু হবে।

সাধারণ মানুষকে হুইসেল ব্লোয়ার উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা ১৮ কোটি জনগণের ৩৬ কোটি চোখকে ব্যবহার করবো কর ফাঁকি উদ্ধারে। সাধারণ মানুষ মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করে দেখবে পণ্যটি ট্যাক্স দিয়ে বাজারে এসেছে কি না। তারা যদি হুইসেল ব্লোয়ার হিসেবে তথ্য দেয়, তবে তাদের পুরস্কৃত করা হবে এবং ফাঁকিদাতাদের পেনাল্টি দেওয়া

16/04/2026

আইটিপি পরীক্ষা - ২০২৬ এর প্রস্তুতি

গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ঃ-

প্রশ্ন:- উৎসে আয়কর কি? কে উৎসে কর কর্তন করবেন? উৎসে কর কর্তন ও জমাদানে ব্যর্থতায় কি শান্তি হতে পারে? ধারার উল্লেখসহ কয়েকটি উৎসে করের খাত উল্লেখ কর।

উত্তর:-
উৎসে আয়কর কর্তন কি:-
আয়কর আইন, ২০২৩ এ আয়ের উৎসে থেকে আয়কর কর্তনের বিধান রয়েছে। আয় পরিশোধকারী ব্যক্তি বা প’তিষ্ঠান একজন
করদাতাকে আয় পরিশোধের সময় নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নির্ধারিত হারে আয়কর কর্তন বা সংগ’হ করতে বাধ্য থাকেন। যেহেতু করদাতার আয়ের উৎস যেখানে সেখান থেকে এ আয়কর কর্তন করে রেখে সরকারি কোষাগারে জমা করা হয় তাই এই কর উৎসে আয়কর হিসেবে পরিচিত। আয় পরিশোধকারী ব্যক্তি বা প’তিষ্ঠান উৎসে আয়কর কর্তন করে নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি
কোষাগারে জমা দিতে বাধ্য থাকেন এবং দেখা যায় উক্ত আয়কর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উৎসে কর্তনকারী সত্তার নিকট গচ্চিত থাকে তাই এই করকে উইথহোল্ডিং আয়কর ও বলা হয়।

কে উৎসে আয়কর কর্তন করবেন?

"অর্থ পরিশোধের জন্য দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি” বলিতে
"চাকরি হইতে আয়” খাতের অধীন আয় হিসাবে পরিগণিত হয় এইরূপ কোনো অর্থ পরিশোধের ক্ষেত্রে স্বয়ং নিয়োগকর্তা বা যেইে ক্ষেত্রে নিয়োগকর্তা স্থানীয় কর্তৃপক্ষ, কোম্পানি বা প্র’তিষ্ঠান হয়, সেইেক্ষেত্রে অনুরূপ কর্তৃপক্ষ কোম্পানি বা প্র’তিষ্ঠান এবং উহাদের প্র’ধান কর্মকর্তাও অন্তর্ভুক্ত হইবে; "আর্থিক পরিসম্পদ হইতে আয়” খাতের অধীন কোনো অর্থ পরিশোধের ক্ষেত্রে, উক্ত আর্থিক পরিসম্পদ ইস্যুকারী কোনো
সংস্থা, কোম্পানি বা অন্য কোনো প’তিষ্ঠান অথবা উক্ত সংস্থা, কোম্পানি বা প’তিষ্ঠানের প্রধান কর্মকর্তা।
এই আইনের অধীন করযোগ্য আয় হিসাবে পরিগণিত অন্য কোনো অর্থ পরিশোধের ক্ষেত্রে বা এই অংশের অধীন উৎসে কর কর্তন বা সংগ্রহ প্রযোজ্য হয় এইরূপ কোনো অর্থ পরিশোধের ক্ষেত্রে, স্বয়ং অর্থ প’দানকারী অথবা অর্থ প্রদানকারী কোনো কোম্পানি বা অন্য কোনো প’তিষ্ঠান হইলে, উহার প’ধান কর্মকর্তাও অন্তর্ভুক্ত হইবে;
“চুক্তি” অর্থে উপ—চুক্তি, উপ—উপ—চুক্তি, অনুযাত চুক্তি, কোনো সমঝোতা বা বন্দোবস্ত যে নামেই অভিহিত হউক না কেন, অন্তর্ভুক্ত হইবে;
“নির্দিষ্ট ব্যক্তি” অর্থ
কোনো কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ, ট্রাস্ট বা তহবিল,
পাবলিক—প্রাইভেট পার্টনারশীপ,
কোনো বিদেশি ঠিকাদার, বিদেশি এন্টারপ্রাইজ বা বাংলাদেশের বাহিরে প’তিষ্ঠিত কোনো সংঘ বা সংস্থা,
কোনো হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার।
বার্ষিক এক কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট কোনো ই—কমার্স প্লাটফর্ম, যাহা অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি নহে, যে নামেই অভিহিত হউক না কেন,
বার্ষিক ১ (এক) কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট হোটেল, কমিউনিটি সেন্টার, ট্রান্সপোর্ট এজেন্সি।
কৃষক নহেন এইরূপ কোনো ব্যক্তি যিনি তামাক পাতা, সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও অন্যান্য তামাক জাতীয় পণ্য উৎপাদন এবং সরবরাহে জড়িত;
্রপরিশোধ” বলিতে ¯স্থানান্তর, ক্রেডিট, পরিশোধের সমন্বয় বা কোনো পরিশোধ করিবার আদেশ বা নির্দেশ অন্তর্ভুক্ত হইবে;
“ভিত্তিমূল্য” বলিতে নিন্মবর্ণিত ৩টি বিষয়ের মধ্যে যাহা অধিক তাহাকে বুঝাইবে
(ক) চুক্তি মূল্য ;
(খ) বিল বা ইনভয়েসের অঙ্ক; বা
(গ) পরিশোধ।
ভিত্তিমূল্য কর কর্তনের নিমিত্ত করহার নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য। চুক্তি মূল্য, বিল বা ইনভয়েস অংক এবং পরিশোধ—এ তিনটির
মধ্যে যেটি বেশি তাই হবে উৎস করহার নির্ধারণের ভিত্তি অংক। তবে, ভিত্তিমূল্য যদি মূল্য সংযোজন করসহ (মূসকসহ) মূল্য হয়
তবে কর কর্তনের পূর্বে মূসক বাদ দিয়ে অবশিষ্ট অংক ভিত্তিমূল্য হবে।
উৎসে কর কর্তনের ব্যর্থতার জরিমানার বিধান (ধারা—১৪৩)
যেইে‣ত্রে কোনো ব্যক্তি এই অংশের বিধানাবলির অধীন—
(ক) উৎসে কর কর্তন বা সংগ’হ করিতে ব্যর্থ হন; বা
(খ) অপেক্ষাকৃত কম হারে বা পরিমাণে কর কর্তন বা সংগ’হ করেন; বা
(গ) উৎসে কর কর্তন বা সংগ’হ করিবার পর তাহা সরকারের অনুকূলে জমা প’দান করিতে ব্যর্থ হন অথবা যেই পরিমাণ
কর কর্তন বা সংগ’হ করেন তাহার চাইতে কম পরিমাণ অর্থ সরকারের অনুকূলে জমা প’দান করেন; বা
(ঘ) অন্য কোনো প’কার পরিপালনে ব্যর্থ হন,
সেইেক্ষেত্রে এইরূপ ব্যক্তি খেলাপি করদাতা হিসাবে গণ্য হইবেন।
উপ—ধারা (১) অনুযায়ী খেলাপি করদাতা হিসাবে গণ্য ব্যক্তি, এই আইনের অধীন অন্য যে সকল পরিণতির জন্য দায়ী হইতে
পারেন তাহা ‣ুণড়ব না করিয়া নিন্মবর্ণিত অর্থ পরিশোধের জন্য দায়ী থাকিবেন, যথা :
(ক) যেই পরিমাণ অর্থ কর্তন বা সংগ’হ করা হয় নাই;
(খ) যেই পরিমাণ অর্থ কর্তন বা সংগ’হ করা আবশ্যক এবং প’কৃতভাবে যাহা কর্তন বা সংগ’হ করা হইয়াছে এই দুইয়ের পার্থক্যের সমপরিমাণ অর্থ; বা
(গ) কর কর্তন বা সংগ’হ করিবার পর যেই পরিমাণ অর্থ সরকারের অনুকূলে জমা প্রদান করা হয় নাই তাহার সমপরিমাণ অর্থ; এবং
(ঘ) অন্য কোনো বিধানাবলি পরিপালনের ব্যর্থতায় অনধিক ১০ (দশ) লক্ষ টাকা।
উপ—ধারা (১) এ উল্লিখিত পরিমাণের অর্থ পরিশোধ ছাড়াও, উপ—ধারা (১) অনুযায়ী খেলাপি করদাতা হিসাবে গণ্য ব্যক্তি উপ—ধারা (২) এর দফা (ক), (খ) এবং (গ) এ উল্লিখিত পরিমাণের উপর নিন্মবর্ণিত সারণীতে প’দত্ত অতিরিক্ত অর্থ গণনার
ভিত্তি অঙ্কের উপর প্রতিমাসে ২% (দুই শতাংশ) হারে অতিরিক্ত পরিমাণ অর্থ পরিশোধের জন্য দায়ী হইবেন।
যথা :সারণীক্রমিক নং ক্ষেত্রসমূহ অতিরিক্ত অর্থ পরিগণনার ভিত্তি
১ এই অংশের বিধানাবলি অনুসারে কর যেই পরিমাণ উৎসে কর কর্তন বা কর্তন বা সংগ’হের ব্যর্থতা যেই পরিমাণ উৎসে কর কম কর্তন বা সংগ’হ করা হয়নি।
২ কমহারে বা কম পরিমাণে কর কর্তন বা সংগ’হ যেই পরিমাণ উৎসে কর কম কর্তন বা সংগ’হ করা
হইয়াছে।
৩ কর্তন বা সংগ্রহের পর উহা সরকারি কোষাগারে জমা না দেওয়া বা পরিমাণে কম জমা দেওয়া
উৎসে কর কর্তনের পর যেই পরিমাণ অর্থ সরকারি
কোষাগারে জমা দেওয়া হয় নাই।
উপ—ধারা (৩) এর অধীন অতিরিক্ত অর্থ পরিগণনার মেয়াদ উৎসে কর কর্তন বা সংগ’হের নির্ধারিত তারিখ হইতে সরকারি কোষাগারে জমা দেওয়ার তারিখ পর্যন্ত হইবে তবে শর্ত থাকে যে, এইরূপ মেয়াদ ২৪ (চব্বিশ) মাসের অধিক হইবে না ।
উপকর কমিশনার উপ—ধারা (১) এ উল্লিখিত ব্যক্তিকে শুনানির যুক্তিসংগত সুযোগ প’দান করিয়া তাহার নিকট হইতে উপধারা
(২) এর অধীন পরিশোধযোগ্য অর্থসহ উপ—ধারা (৩) এ উল্লিখিত অতিরিক্ত পরিমাণ অর্থ আদায়ের প্রয়োজনীয় পদক্ষেপ গ’হণ করিবেন।
যেইেক্ষেত্রে সরকার, সরকারি প’তিষ্ঠান, কর্তৃপক্ষ প্রজেক্ট, ইউনিট বা সরকারের আর্থিক বা পরিচালনগত সংশ্লিষ্টতা রহিয়াছে এইরূপ কোনো কর্মকাণ্ডে উৎসে কর কর্তন বা সংগ’হের জন্য দায়িত্বপ্রাপ্ত, সেইেক্ষত্রে
(ক) অর্থ পরিশোধের অনুমোদন বা অনুমতির জন্য দায়িত্বপ্রাপ্ত স্বাভাবিক ব্যক্তি বা ব্যক্তিগণ; অথবা
(খ) ছাড়পত্র, রেজিস্ট্রেশন, লাইসেন্স, পারমিট প’দান, অনুমোদন বা অনুমতি দানের জন্য দায়িত্বপ্রাপ্ত স্বাভাবিক ব্যক্তি বা ব্যক্তিগণ,
এই ধারার অধীন কর, জরিমানা ও অতিরিক্ত অর্থ পরিশোধের জন্য যেদ্বথভাবে ও পৃথকভাবে দায়ী হইবেন।
যেইে‣ত্রে সরকার, সরকারি প’তিষ্ঠান, কর্তৃপক্ষ, প্রজেক্ট, ইউনিট বা সরকারের আর্থিক বা পরিচালনগত সংশ্লিষ্টতা রহিয়াছে এইরূপ কোনো কর্মকাণ্ড ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প’তিষ্ঠান উৎসে কর কর্তন বা সংগ’হের জন্য
দায়িত্বপ’াপ্ত, সেইেক্ষেত্রে
(ক) ব্যক্তি বা প’তিষ্ঠান নিজে, এবং
(খ) অর্থ পরিশোধের অনুমোদন বা অনুমতি দানের জন্য দায়িত্বপ্রাপ্ত স্বাভাবিক ব্যক্তি বা ব্যক্তিগণ
এই ধারার অধীন কর, জরিমানা ও অতিরিক্ত অর্থ পরিশোধের জন্য যেদ্বথভাবে ও পৃকভাবে দায়ী হইবেন।
যে ব্যক্তির নিকট হইতে কর সংগ’হযোগ্য বা কর্তনযোগ্য তিনি ইতোমধ্যে উপ—ধারা (২) ও (৩) এ উল্লিখিত সকল প’কারের
অর্থ সম্পূর্ণভাবে পরিশোধ করিয়া থাকিলে, উপ—ধারা (২) ও (৩) এ উল্লিখিত অর্থ আদায়ের পদে‣প গ’হণ করা হইবে না।

সবার জন্য শুভ কামনা

তাজ উদ্দীন সোহেল
আয়কর আইনজীবী
সদস্য - আয়কর আইনজীবী সমিতি

Asif Bakul S M Sagar

13/04/2026

আইটিপি পরীক্ষা - ২০২৬ এর প্রস্তুতি

গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর সহ শেয়ার করা হলো:-

১। প্রশ্ন :- কর রেয়াত কি? কোন খাতে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়? কর রেয়াত কিভাবে হিসাব করতে হবে? ডা. "ক" একজন সরকারি চাকরিজীবী। তার করযোগ্য আয়ের পরিমাণ মোট ১৬,০০,০০০ টাকা। ২০২৫—২০২৬ আয়বর্ষে তার বিনিয়োগকৃত অর্থের পরিমাণ হলোঃ
প্রভিডেন্ট ফান্ডে ১০৮,০০০ টাকা ,
যৌথ বিমার প্রিমিয়াম হিসেবে ১২,০০০ টাকা,
জীবন বিমার প্রিমিয়াম ১,২০,০০০ টাকা,
পেনশন স্কীম ৩৬,০০০ টাকা বিনিয়োগ করেছেন।
উক্ত আয়বর্ষে তিনি ২,০০,০০০ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন।
ডা. "ক" ২০২৬—২০২৭ করবর্ষে কত টাকা আয়কর রেয়াত প্রাপ্ত হবেন?

উত্তরঃ

কর রেয়াতঃ

আয়কর রেয়াত হচ্ছে এক ধরনের কর ছাড় বা অব্যাহতি। কোনো করদাতার মোট আয়করের বিপরীতে আয়কর আইন অনুসারে আয়কর থেকে ছাড় প্রাপ্তির বিষয়টি হচ্ছে আয়কর রেয়াত।

সরকার নির্দিষ্ট খাতে করদাতাকে বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে আয়কর আইনে রেয়াতের বিষয়টি অন্তভুর্ক্ত করেছে।

যে সকল খাতে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়ঃ

আয়কর আইন ২০২৩—এর বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিল—এর অংশ ৩—এ নির্ধারিত সীমা, শর্তাবলি এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হলে আয়কর রেয়াত পাওয়া যায়।

ষষ্ঠ তফসিল—এর অংশ ৩—এ মূলত বিনিয়োগ ও দান দুটি বিষয়কে রেয়াতের জন্য বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়েছে।

বিনিয়োগ খাতসমূহ:

১. জীবন বিমার প্রিমিয়াম
২. সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা; প্রভিডেন্ট ফান্ড আইন, ১৯২৫ অনুসারে করদাতার প্রদেয় চাঁদা।
৩. স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা;
৪. কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা;
৫. সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা;
৬. যেকোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কীমে বার্ষিক সর্বো চ্চ ১,২০,০০০ টাকা
বিনিয়োগ;
৭. যেকোনো সিকিউরিটিজ ক্রয়ে ৫,০০,০০০ টাকার বিনিয়োগ;
৮. বাংলাদেশের স্টক এক্সচেঞ্ছে তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজ বিনিয়োগ;

দানের খাতসমূহ :

৯. জাতির পিতার স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান ;
১০. যাকাত তহবিলে দান;
১১. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান;
১২. প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান;
১৩. মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান;
১৪. আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান;
১৫. ICDDRB —তে প্রদত্ত দান;
১৬. CRP, সাভার এ প্রদত্ত দান;
১৭. সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান;
১৮. এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশে দান;
১৯. ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান;
২০. মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদান।
আয়কর রেয়াতের হিসাবায়ন
বিনিয়োগজনিত কর রেয়াত (২০২৩—এর ধারা ৭৮ অনুযায়ী) নির্দিষ্ট কয়েকটি খাতে করদাতার বিনিয়োগ/চাঁদা থাকলে করদাতা বিনিয়োগজনিত কর রেয়াত পান।
মোট আয়ের উপর আরোপযোগ্য আয়করের অঙ্ক থেকে কর রেয়াতের অঙ্ক বাদ দিলে প্রদেয় করের অঙ্ক পাওয়া যায়।

আয়কর আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিলের অংশ ৩—এ নির্ধারিত সীমা, শর্তাবলি এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হলে, কোনো করবর্ষে মোট আয়ের উপর প্রযোজ্য কর হতে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা ও অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতা নিন্মবর্ণিতভাবে কর রেয়াত প্রাপ্য হবেন—

(ক) মোট আয় দ্ধ ৩%
(খ) মোট বিনিয়োগ দ্ধ ১৫%
(গ) ১০ (দশ) লক্ষ টাকা,
এই তিনটির মধ্যে যা কম,

রেয়াত হিসাবায়ন :
মোট বিনিয়োগ : ৪,৭৬,০০০ X ১৫% = ৭১,৪০০ টাকা
করযোগ্য আয় : ১৬,০০,০০০ X ৩% = ৪৮,০০০ টাকা
১০,০০,০০০ টাকা (সবোর্চ্চ সীমা)

রেয়াতের পরিমাণ হবে : ৪৮,০০০ টাকা

সবার জন্য শুভ কামনা

তাজ উদ্দীন সোহেল
আয়কর আইনজীবী
সদস্য - চট্টগ্রাম আয়কর আইনজীবী সমিতি

Mamunur Rashid

11/04/2026

আইটিপি পরীক্ষা -২০২৬ এর আবেদন প্রক্রিয়া।

আশা করি আপনাদের সহায়ক হবে।

শুভেচ্ছা

তাজ উদ্দীন সোহেল
আয়কর আইনজীবী
সদস্য - চট্টগ্রাম আয়কর আইনজীবী সমিতি

Asif Bakul Mamunur Rashid

11/04/2026

৯১। প্রশ্নঃ- কর কমিশনার (আপীল) এর আদেশের বিরুদ্ধে কোথায় আপীল দায়ের করিতে হয়?

উত্তর: আপীলাত ট্রাইব্যুনাল এর নিকট আপীল দায়ের করিতে হয়।

৯২। প্রশ্নঃ- করের উদ্দেশাবলী কি কি?

উত্তর: ১. রাজস্ব আদায়; ২. বিলাসবহুল জীবন যাত্রা নিয়ন্ত্রণ; ৩. আয়ের পূর্ণ বন্টণ; ৪. অর্থনৈতিক উনড়বয়ন; ৫. আয়ের বৈষম্য হ্রাস; ৬. পুজি বিনিয়োগ।

৯৩। প্রশ্নঃ- কর ফেরত বলিতে কি বুঝ?

উত্তর: করদাতা কর কর্তৃপক্ষকে করদায় অপেক্ষা অতিরিক্ত অর্থ প্রদান করে তখন কর দায় সমন্বয়ের পর যে অতিরিক্ত অর্থ থেকে যায় তাকে কর ফেরত বলে।

৯৪। প্রশ্নঃ- আয়কর কর্তপক্ষ কাকে বলে?

উত্তর: যে সকল কর্মকর্তা আয়কর আইন ২০২৩ অনুযায়ী ৪ ধারা কার্য সম্পাদন করেন তাহাদেরকে সম্মিলিতভাবে আয়কর কর্তৃপক্ষ বলে।

৯৫। প্রশ্নঃ- আয়কর কর্তৃপক্ষকে কয়ভাগে বিভক্ত করা হইয়াছে?

উত্তর: ১। প্রশাসনিক কর্তৃপক্ষ ২।বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।
৯৬। প্রশ্নঃ- অবচয় কী?

উত্তর: কোন সম্পত্তি ক্রমাগত ব্যবহারের ফলে কিংবা কাল অতিবাহনের ফলে কিংবা অন্য কোন কারণে উহার যে মূল্য হ্রাস ঘটে হিসাব বিজ্ঞানে তাহাকে অপচয় বলে।

৯৭। প্রশ্নঃ- ভাতা কাহাকে বলে?

উত্তর: অফিসের কোন বিশেষ কার্য সম্পাদনের জন্য নিয়োগকর্তা কর্মচারীকে যে বিশেষ সুবিধা বা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করেন তাহাকে ভাতা বলে।

৯৮। প্রশ্নঃ- অগ্রীম কর নির্ণয়।

উত্তর: করদাতা কর্তৃক সেই পরিমাণ কর অগ্রীম পরিশোধ করিতে হইবে যেই পরিমাণ কর সর্বশেষ আয়বর্ষের মোট আয়ের উপর নিয়মিতভাবে বা শর্ত সাপেক্ষে নির্ধারিত হইয়াছে। তবে উক্ত অগ্রীম কর প্রদানের সময় উৎস¯'লে কর্তিত কর হ্রাস করা যাইবে। যে বৎসরের জন্য অগ্রীম কর পরিশোধ করিতে হইবে সেই বৎসরের করহার প্রয়োগ করিয়া অগ্রীম করের পরিমাণ নির্ণয় করিতে
হইবে।

৯৯। প্রশ্নঃ- আয়কর আইনে ‘উপকর কমিশনারদ্ধ বলতে কাকে কাকে বুঝায়?

উত্তর: ‘উপকর কমিশনারদ্ধ অর্থ ধারা ৪ এর অধীনে করে উপ—কমিশনার হিসেবে নিযুক্ত একজন ব্যক্তি, এবং একজন ট্রান্সফার প্রাইসিং অফিসার হিসেবে নিযুক্ত একজন ব্যক্তিকে অন্তর্ভৃক্ত করেন, একজন সহকারী কমিশনার, একজন অতিরিক্ত সহকারী কমিশনার এবং একজন কর আদায়কারী কর্মকর্তা।

১০০। প্রশ্ন ঃ- কে/কাহারা একজন করদাতার ‘অনুমোদিত প্রতিনিধি' হইতে পারেন?

উত্তর: (ক) করদাতার পিতা, মাতা, স্বামী বা স্ত্রী, পুত্র, কন্যা, ভাই বা বোন;
(খ) করদাতার কোনো পূর্ণকালীন নিয়মিত কর্মচারী;
(গ) একজন কর আইনজীবী। [(ধারা—৩২৭(২)]।

সকল আইটিপি পরীক্ষার্থীর জন্য শুভ কামনা

কামনায়

তাজ উদ্দীন সোহেল
আয়কর আইনজীবী
সদস্য - চট্টগ্রাম আয়কর আইনজীবী সমিতি

Address

Basir Mohammad Sarak
Chittagong
RAMPUR-4224

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taj Uddin Sohail - Income Tax Lawyer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share