Advocate Rajesh Paul

Advocate Rajesh Paul Lawyer , Tax Consultant
(1)

01/08/2026
আগামী অর্থবছরে সুনির্দিষ্ট করের আওতায় আসবে মুদি দোকান, কসমেটিকসের দোকান, রেস্তোরাঁ, বিউটি পার্লারসহ ১৬ ধরনের ব্যবসা। গতক...
08/07/2026

আগামী অর্থবছরে সুনির্দিষ্ট করের আওতায় আসবে মুদি দোকান, কসমেটিকসের দোকান, রেস্তোরাঁ, বিউটি পার্লারসহ ১৬ ধরনের ব্যবসা। গতকাল বুধবার সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


Tin বা টিন সার্টিফিকেট যে সব ক্ষেত্রে বাধ্যতামূলক...১। সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণে;২। সমব...
05/07/2026

Tin বা টিন সার্টিফিকেট যে সব ক্ষেত্রে বাধ্যতামূলক...
১। সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণে;
২। সমবায় সমিতির নিবন্ধন পাইতে;
৩। সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার এর নতুন লাইসেন্স গ্রহণে;
৪। ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়নে;
৫। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণে;
৬। ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়;
৭। Monthly Payment Order বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের নিকট হইতে দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মচারীর কোনো অর্থপ্রাপ্তিতে;
৮। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;
৯। স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নিবন্ধন ও তালিকাভুক্তিতে;
১০। ত্রি-চক্র মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;
১০। ত্রি-চক্র মোটরযান, ১৫০ সিসি বা তদূর্ধ্ব সিসির মোটরসাইকেল এর নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে,
১১। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স গ্রহণে;
১২। স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্য যেকোনো ব্যক্তি কর্তৃক কোনো আইন বা আইনি ক্ষমতা রহিয়াছে এইরূপ কোনো দলিলের অধীন নিগমিত, নিবন্ধিত বা গঠিত হইবার বৎসর বা পরের বৎসরে:

05/07/2026

২০২৬-২০২৭ হতে ২০৩০-২০৩১ করবর্ষের জন্য সারচার্জের হার:-

১) ৪ কোটি টাকা পর্যন্ত সম্পদের জন্য:
০% সারচার্জ
২) ৪ কোটি টাকার উপরে কিন্তু ১০ কোটি টাকার নিচে
সম্পদের জন্য:
১০% সারচার্জ (যদি একজনের
একের বেশি মোটর গাড়ি থাকে বা ৮০০০ বর্গফুটের
বেশি আয়তনের বাড়ি থাকে তবেও ১০% সারচার্জ
লাগবে)
৩) ১০ কোটি টাকার উপরে কিন্তু ২০ কোটি টাকার
নিচে সম্পদের জন্য:
২০% সারচার্জ
৪) ২০ কোটি টাকার উপরে কিন্তু ৫০ কোটি টাকার
নিচে সম্পদের জন্য:
৩০% সারচার্জ
৫) ৫০ কোটি টাকার উপরে সম্পদের জন্য:
৩৫% সারচার্জ।

30/06/2026

ট্যাক্স অফিস থেকে নোটিশ পেলে করণীয়-

বর্তমানে ঢাকা সহ সারা দেশে আয়কর অফিস নিয়মিতভাবে নোটিশ ইস্যু করছে। যারা নোটিশ পেয়েছেন বা পেতে পারেন—তাদের জন্য করণীয়গুলো:

১) নোটিশটি ভালোভাবে পড়ুন- ধারা (Section), কারণ, সময়সীমা (Deadline) এবং কোন করবর্ষ—সবকিছু স্পষ্টভাবে বুঝুন।

২) সময়সীমা মিস করবেন না--নোটিশে দেওয়া তারিখের মধ্যে উত্তর/ডকুমেন্ট না দিলে একতরফা (Ex-parte) সিদ্ধান্ত, জরিমানা বা অতিরিক্ত কর আরোপ হতে পারে।

৩) প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন।
৪) তথ্য গোপন না করে যুক্তিসহ ব্যাখ্যা দিন।
৫) আইনগতভাবে জবাব দিন- আবেগ নয়—আইনের ধারা, নথি ও হিসাবভিত্তিক জবাব দিন।
৬) শুনানিতে (Hearing) উপস্থিত থাকুন।
৭) আয়কর বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
অনেক গ্রাহক ব্যাংকে ফিক্সড ডিপোজিট (FDR) বা বিভিন্ন ডিপোজিট স্কিম করতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রের সাথে TIN Certificate জমা দেন এবং মনে করেন, এতেই সব ধরনের কর-সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে। বাস্তবে বিষয়টি কিন্তু একটু ভিন্ন।।।।

আমাদের সবার আগে একটি বিষয় পরিষ্কারভাবে জানা দরকার--- TIN আর Tax Return এক জিনিস নয়।

✅ TIN (Taxpayer Identification Number) হলো আপনার করদাতা পরিচয় নম্বর।

✅ Tax Return হলো বছরে আপনার আয়, ব্যয়, সম্পদ ও কর সংক্রান্ত তথ্য সরকারের কাছে দাখিল করার প্রক্রিয়া।

অর্থাৎ, TIN শুধুমাত্র একটি পরিচয় নম্বর; কিন্তু Return Submission হলো সেই নম্বরের বিপরীতে আপনার তথ্য সরকারের কাছে জমা দেওয়ার প্রমাণ।

অনেকেই TIN খুলে রাখেন, কিন্তু নিয়মিত Tax Return দাখিল করেন না। এটি একটি সাধারণ ভুল ধারণা থেকে হয়ে থাকে।

মনে রাখতে হবে....
✔️ TIN থাকা মানেই Return দাখিল করা নয়।

✔️ Return দাখিল করা মানেই কর (Tax) দিতে হবে; এমনও নয়।

✔️ অনেক ক্ষেত্রে করযোগ্য আয় না থাকলেও Zero Tax Return দাখিল করতে হয়।

তাই নিজের income tax অবস্থান সম্পর্কে সঠিক ধারণা রাখা জরুরি।

অর্থাৎ
✅ TIN থাকা এক বিষয়।
✅ Tax Return দাখিল করা আরেক বিষয়।
✅ করযোগ্য আয় থাকা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

সিদ্ধান্ত নিন সঠিক তথ্যের ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে নয়।
💥 আয়কর সাশ্রয়ের শেষ সুযোগ!

৩০ জুন ২০২৬-এর মধ্যে বিনিয়োগ করুন, বৈধভাবে কর রেয়াত (Tax Rebate) সুবিধা নিন

📅 সময় সীমা: ৩০ জুন ২০২৬
১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে। তাই কর রেয়াতের সুবিধা পেতে হলে ৩০ জুনের মধ্যেই বিনিয়োগ সম্পন্ন করতে হবে।
✅ কর রেয়াত পাওয়ার জন্য অনুমোদিত ৯টি বিনিয়োগ খাত:
১. সঞ্চয়পত্র (Savings Certificate)
সরকার অনুমোদিত সকল ধরনের সঞ্চয়পত্র ক্রয়।
২. ডিপিএস (DPS)
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বার্ষিক সর্বোচ্চ ১,২০,০০০ টাকা পর্যন্ত।
৩. শেয়ার বাজারে বিনিয়োগ
DSE/CSE তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড ও ডিবেঞ্চার।
৪. জীবন বীমা (Life Insurance)
জীবন বীমার প্রিমিয়াম পরিশোধ।
৫. প্রভিডেন্ট ফান্ড
স্বীকৃত ভবিষ্য তহবিলে (Provident Fund) চাঁদা।
৬. কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা
অনুমোদিত কল্যাণ ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা।
৭. সুপার অ্যানুয়েশন ফান্ড
অনুমোদিত Superannuation Fund-এ অবদান।
৮. সিকিউরিটিজ ক্রয়
সরকার নির্ধারিত সিকিউরিটিজে বিনিয়োগ (নির্ধারিত সীমার মধ্যে)।
৯. দাতব্য ও জনহিতকর প্রতিষ্ঠান
সরকার অনুমোদিত হাসপাতাল, ট্রাস্ট বা দাতব্য প্রতিষ্ঠানে অনুদান।
📊 কর রেয়াত (TAX REBATE) কীভাবে নির্ধারণ হয়?
নিম্নের ৩টির মধ্যে যেটি সর্বনিম্ন হবে, সেই পরিমাণ কর রেয়াত পাওয়া যাবে:

✅ মোট করযোগ্য আয়ের ৩%
✅ অনুমোদিত বিনিয়োগের ১৫%
✅ সর্বোচ্চ ১০ লক্ষ টাকা
🎯 কেন এখনই বিনিয়োগ করবেন?
✔️ করের পরিমাণ কমবে
✔️ বৈধভাবে কর সাশ্রয় হবে
✔️ ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি পাবে
✔️ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে

S.A Tax & Vat Consultant.

20/03/2026

🙋৫ ধরনের ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। (ক) ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদা...
16/02/2026

🙋৫ ধরনের ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়।

(ক) ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা;

(খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে);

(গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা;

(ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি;

(5) বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণ।

বিস্তারিত:

বিষয়: ব্যক্তি করদাতাগণের (Individual Taxpayers) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ ।

পত্র নম্বর: ০৮-০১,০০০০,০৩০,৯৯,০০১,২৪/৯১, তারিখ ১১ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।

বিশেষ আদেশ নং- ০১/২০২৫

আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, এই আদেশ দ্বারা, ০৪ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ হইতে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য নিম্নোক্ত ক্ষেত্র ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করিল:

(ক) ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা;

(খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে);

(গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা;

(ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি;

(ঙ) বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণ।

তবে শর্ত থাকে যে, (ক), (খ), (গ), (ঘ) ও (ড) এ উল্লিখিত করদাতাগণ ইচ্ছাপোষণ করিলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করিতে পারিবেন।

২। ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে উপরে উল্লিখিত করদাতাগণ ব্যতীত অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হইলে ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করিলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে উক্ত করদাতা পেপার রিটার্ন দাখিল করিতে পারিবেন।

14/01/2026

সারা দেশের পারিবারিক আপিল আদালত, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালকে বিশে.....

২০২৬ সালের রেজিস্ট্রেশন ফী
15/12/2025

২০২৬ সালের রেজিস্ট্রেশন ফী

Address

Court Hill
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Rajesh Paul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share