Advocate-Nazrul Islam Emon

Advocate-Nazrul Islam Emon Nazrul Islam Emon
LL.B. (Hon’s), LL.M. Advocate
District & Session Judge Court Chattogram.

Civil & Criminal Lawyer | Legal Consultant | Ensure Justice | 01833-250 810 | 0153-77 11 777

⚖️  #রামিসা_হত্যাকাণ্ড: বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিলেই কি তা সাথে সাথে কার্যকর হয়?অনেকেরই ধারণা, আদালত মৃত্যুদণ্ডের রায় ...
31/05/2026

⚖️ #রামিসা_হত্যাকাণ্ড: বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিলেই কি তা সাথে সাথে কার্যকর হয়?
অনেকেরই ধারণা, আদালত মৃত্যুদণ্ডের রায় দিলেই বুঝি আসামির ফাঁসি কার্যকর হয়ে যায়। কিন্তু বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থায় আইনগত ও সাংবিধানিক সুরক্ষার কারণে একটি দীর্ঘ প্রক্রিয়া পার হতে হয়। #রামিসা_হত্যাকাণ্ডে যদি আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারায়> #সর্বোচ্চ_শাস্তি_মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলেও চূড়ান্ত কার্যকরের পূর্বে মামলাটিকে নিচের ধাপগুলো অতিক্রম করতে হবে:

১. #ডেথ_রেফারেন্স (Death Reference):

আইন:নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২৯ ধারা, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা এবং *Criminal Rules and Orders* (Rule 118)।

প্রক্রিয়া: রায় হওয়ার ৩ দিনের মধ্যে বিচারিক আদালত মামলার সব নথিপত্র হাইকোর্ট বিভাগে পাঠাবেন। হাইকোর্টের অনুমোদন ছাড়া কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না।

২. #হাইকোর্ট_বিভাগের_পুঙ্খানুপুঙ্খ_মূল্যায়ন:

আইন:ফৌজদারি কার্যবিধির ৩৭৫ ও ৩৭৬ ধারা।

প্রক্রিয়া:হাইকোর্ট মামলার সাক্ষ্য, জবানবন্দি ও আলামত পুনরায় যাচাই করবেন। হাইকোর্ট চাইলে সাজা বহাল রাখতে পারেন, কমাতে পারেন, খালাস দিতে পারেন, কিংবা প্রয়োজনে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন।

৩. #আসামির_আপিল_ও_জেল_আপিল_(Appeal & Jail Appeal)

আইন:নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২৮ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ৪২০ ধারা।

প্রক্রিয়া:দণ্ডপ্রাপ্ত আসামি ৬০ দিনের মধ্যে হাইকোর্টে নিয়মিত আপিল করতে পারবেন। নিজে আপিল না করলে জেল কর্তৃপক্ষের মাধ্যমে 'জেল আপিল' করার সুযোগ পাবেন। আপিল চলাকালে মৃত্যুদণ্ড স্থগিত থাকে।
৪. #কনডেমড_সেল_(Condemned Cell)

আইন: জেল কোডের Rule 980 ও 983।

প্রক্রিয়া:মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের সুযোগ নেই (ফৌজদারি কার্যবিধির ৪২৬ ধারা)। তাই আসামিকে 'কনডেমড সেল'-এ রাখা হয়। নারী আসামি হলে পৃথক সেলের বিধান রয়েছে।

৫. #আপিল_বিভাগ_ও_রিভিউ (Appeal & Review)

আইন:সংবিধানের ১০৫ অনুচ্ছেদ।

প্রক্রিয়া:হাইকোর্ট সাজা বহাল রাখলে আসামি আপিল বিভাগে *Leave to Appeal* করতে পারেন। সেখানেও সাজা বহাল থাকলে রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে 'রিভিউ' বা রায় পুনর্বিবেচনার আবেদন করা যায়।

৬. #রাষ্ট্রপতির_নিকট_প্রাণভিক্ষা:

আইন: দণ্ডবিধির ৫৫ক ধারা, ফৌজদারি কার্যবিধির ৪০২ক ধারা এবং সংবিধানের ৪৯ অনুচ্ছেদ।

প্রক্রিয়া:সব আইনি পথ বন্ধ হয়ে গেলে আসামি মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা বা প্রাণভিক্ষার আবেদন করতে পারেন।
৭. #চূড়ান্ত_ডেথ_ওয়ারেন্ট_ও_ফাঁসি_কার্যকর

আইন:ফৌজদারি কার্যবিধির ৩৭৯, ৩৮১, ৩৬৮ ও ৪০০ ধারা।

প্রক্রিয়া:রাষ্ট্রপতি আবেদন নাকচ করলে হাইকোর্ট চূড়ান্ত আদেশ বিচারিক আদালতে পাঠান। ট্রাইব্যুনাল তখন **Death Warrant** বা ফাঁসির পরোয়ানা ইস্যু করে জেল কর্তৃপক্ষের কাছে পাঠান। এরপর জেল কর্তৃপক্ষ>
"মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে"
রায় কার্যকর করে এবং আদালতে ** ** পাঠায়।

> #সারকথা:বাংলাদেশের আইন অনুযায়ী, শুধু একটি আদালতের রায়েই মৃত্যুদণ্ড কার্যকর হয় না। হাইকোর্ট, আপিল বিভাগ, রিভিউ এবং রাষ্ট্রপতির ক্ষমার সুযোগসহ একাধিক বিচারিক ও সাংবিধানিক নিরাপত্তা বলয় পার হওয়ার পরই কেবল চূড়ান্ত শাস্তি কার্যকর করা সম্ভব।
>
⚖️ আইন জানুন, সচেতন থাকুন।
পোস্টটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।

Nazrul Islam Emon
LL.B.(Hon's),LL.M.
Advocate
District & Session Judge Court Chattogram.01833250810
#আইনসচেতনতা

একজন প্রশ্ন করেছিল, কেন আমাদেরকে সবাই পছন্দ করে নাহ, উত্তর দিয়েছি যে, "আমরা টাকা না যে সবাই পছন্দ করবে"
15/05/2026

একজন প্রশ্ন করেছিল, কেন আমাদেরকে সবাই পছন্দ করে নাহ, উত্তর দিয়েছি যে, "আমরা টাকা না যে সবাই পছন্দ করবে"

‘লিগাল নোটিশ’। ⚖️​সচেতন নাগরিক হিসেবে আপনার জেনে রাখা ভালো, ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লিগাল নোটিশ পাঠাতে পারেন।​📌 পার্ট-...
09/05/2026

‘লিগাল নোটিশ’। ⚖️
​সচেতন নাগরিক হিসেবে আপনার জেনে রাখা ভালো, ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লিগাল নোটিশ পাঠাতে পারেন।
​📌 পার্ট-১: যেসব ক্ষেত্রে লিগাল নোটিশ দেওয়া হয়—
​1️. চুক্তি ভঙ্গ (Breach of Contract): যদি কেউ আপনার সাথে করা লিখিত বা মৌখিক চুক্তির শর্ত অমান্য করে।

2️.পাওনা টাকা আদায় (Recovery of Money): ধার দেওয়া টাকা, ব্যবসায়িক বকেয়া বা পাওনা টাকা পরিশোধে কেউ গড়িমসি করলে।

3️. ভাড়াটিয়া সংক্রান্ত বিরোধ (Landlord-Tenant Dispute): ভাড়াটিয়া সময়মতো ভাড়া না দিলে, বাসা খালি করতে না চাইলে বা চুক্তির শর্ত ভাঙলে।

4️. চাকরি সংক্রান্ত বিরোধ (Employment Issues): পাওনা বেতন আটকে রাখা কিংবা আইনবহির্ভূতভাবে চাকরি থেকে বরখাস্ত করলে।

5️.মানহানি (Defamation): কেউ যদি আপনার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে বা সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট দিয়ে আপনার সামাজিক সম্মানহানি করে।
​আইন জানুন, সচেতন থাকুন। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনি প্রক্রিয়ায় সমাধান খুঁজুন। 🤝
​ #আইনসহায়তা #লিগালনোটিশ #সচেতনতা

আইন ও বিচার অন্যায়-কারীদের জন্য আতঙ্ক! Show Cause নোটিশ জারি হবার পর বিষয়বস্তুর পরিবর্তন ঘটানো হলে Mandatory Injunctio...
09/05/2026

আইন ও বিচার অন্যায়-কারীদের জন্য আতঙ্ক!

Show Cause নোটিশ জারি হবার পর বিষয়বস্তুর পরিবর্তন ঘটানো হলে Mandatory Injunction (নির্দেশাত্মক আদেশ) দিয়ে পূর্বের তথা সাবেক অবস্থায় ফিরে আনা যায়।

Reference: BLT 1997(218)।

তবে এক্ষেত্রে মামলা বা নিষেধাজ্ঞার দরখাস্ত দায়েরের সাথে সাথে লোকাল ইন্সপেকশন বা ইনভেস্টিগেশন করে অ্যাডভোকেট কমিশনারের রিপোর্টের মাধ্যমে তফসিলের সম্পত্তির (মামলা বা দরখাস্ত দায়েরের সময়কালের) প্রকৃত চিত্র 'আদালতের' কাছে নিয়ে আসতে হবে।

ডিভোর্স যদি দেওয়ার একান্ত প্রয়োজনই হয়, তবে সন্তান জন্মগ্রহণের পূর্বেই ডিভোর্স প্রদান করুন। >আপনাদের ভুল বোঝাবুঝির কার...
09/05/2026

ডিভোর্স যদি দেওয়ার একান্ত প্রয়োজনই হয়, তবে সন্তান জন্মগ্রহণের পূর্বেই ডিভোর্স প্রদান করুন।
>আপনাদের ভুল বোঝাবুঝির কারণে /রাগের কারণে কেন একজন সন্তানের জীবন নষ্ট হবে!!!!????

বিয়ের প্রলোভনে ধ/-র্ষন মামলায়  যুবক কে যাবজ্জীবন সাজা দিল কুষ্টিয়া জেলা জজ আদালত।নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।
30/04/2026

বিয়ের প্রলোভনে ধ/-র্ষন মামলায় যুবক কে যাবজ্জীবন সাজা দিল কুষ্টিয়া জেলা জজ আদালত।
নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর যদি আসামি নিয়মিত হাজিরা দেন, তবে জামিন-স্থায়ী এর আদেশ নিম্ন-আদালতে না পৌঁছালেও নিম্ন আদালত...
30/04/2026

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর যদি আসামি নিয়মিত হাজিরা দেন, তবে জামিন-স্থায়ী এর আদেশ নিম্ন-আদালতে না পৌঁছালেও নিম্ন আদালত তাকে সরাসরি জেলহাজতে পাঠাতে পারবেন না।

>শুধুমাত্র এক্সটেনশন অর্ডার না থাকার কারণে নিন্ম আদালতে হাইকোর্টের দেয়া অন্তর্বর্তী জামিন বাতিল না করার নির্দেশনা দিয়েছে মাননীয় হাইকোর্ট বিভাগ।<

Reference :ক্রিমিনাল আপিল নং ৬৫১৩/২০১৯

#ঘটনার_প্রেক্ষাপট
মামলার আসামি মো. ইব্রাহিম হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি নিম্ন আদালতে (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৫, চট্টগ্রাম) হাজির হয়ে জামিন বর্ধিত করার আবেদন করেন। কিন্তু হাইকোর্টের জামিন বর্ধিত করার আদেশের কপি দাখিল করতে না পারায় ট্রাইব্যুনাল তার জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধেই হাইকোর্টে আপিল করা হয়।
# # **হাইকোর্টের পর্যবেক্ষণ**
বিচারপতি মো. হাবিবুল গণি এবং বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মামলার শুনানিতে নিম্ন আদালতের বিচারকের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন:

#জামিন_একটি_অধিকার:একবার জামিন মঞ্জুর হলে তা খামখেয়ালিভাবে বাতিল করা যায় না।
#জামিনের_অপব্যবহার_নেই: আসামি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন এবং তিনি জামিনের কোনো অপব্যবহার করেননি।
#আইনি_নীতি: কেবল হাইকোর্টের জামিন বর্ধিতকরণের আদেশের কপি জমা দিতে না পারা জামিন বাতিলের কোনো বৈধ কারণ হতে পারে না।
★ #হাইকোর্টের_সিদ্ধান্ত★
হাইকোর্ট নিম্ন আদালতের জামিন বাতিলের আদেশকে "অবৈধ" ঘোষণা করেন এবং আসামিকে বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিনে থাকার অনুমতি দেন।

#সুপ্রিম_কোর্টের_গুরুত্বপূর্ণ_নির্দেশনা ( #সাধারণ_সার্কুলার)
ভবিষ্যতে যাতে সাধারণ মানুষকে এই ধরনের হয়রানির শিকার হতে না হয়, সেজন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে একটি 'সাধারণ সার্কুলার' জারির নির্দেশ দেওয়া হয়। নির্দেশনাসমূহ হলো:

1. অপব্যবহার ছাড়া জামিন বাতিল নয়: যদি আসামির বিরুদ্ধে জামিনের শর্ত ভঙ্গের কোনো অভিযোগ না থাকে, তবে নিম্ন আদালত হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করতে পারবে না।

2. আদেশ না থাকলেও জামিন বহাল: হাইকোর্টে কোনো রুল বা আপিল বিচারাধীন থাকাবস্থায় আসামি যদি নিয়মিত নিম্ন আদালতে হাজিরা দেন, তবে কেবল 'বর্ধিতকরণের আদেশ' (Extension order) হাতে না পাওয়ার কারণে তাকে জেলে পাঠানো যাবে না।

3. চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা:
নিম্ন আদালতকে হাইকোর্টের ওই রুল বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

4. আইনজীবীর ভুল বা গাফিলতি: আইনজীবীর গাফিলতি বা প্রশাসনিক দেরির কারণে সময়মতো আদেশের কপি পৌঁছাতে না পারলে তার দায়ভার বিচারপ্রার্থী বা আসামির ওপর চাপানো যাবে না।
#সারকথা:এই রায়ের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছে যে, হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর যদি আসামি নিয়মিত হাজিরা দেন, তবে জামিনের কাগজ না পৌঁছালেও নিম্ন আদালত তাকে সরাসরি জেলহাজতে পাঠাতে পারবে না। এটি বিচারপ্রার্থী মানুষের জন্য একটি বড় আইনি সুরক্ষা।

Nazrul Islam Emon
LL.B.(Hon's),LL.M.
Advocate
District & Session Judge Court Chattogram.01833250810
★আইন জানুন,এগিয়ে থাকুন★

বিয়ের প্রতিশ্রুতিতে প্রেম করাকে জায়েজ মনে করা তথাকথিত ধার্মিক ছেলে-মেয়ের সংখ্যা কিন্তু বাংলাদেশে কম নয়!!! #প্রিয় ভাই...
28/04/2026

বিয়ের প্রতিশ্রুতিতে প্রেম করাকে জায়েজ মনে করা তথাকথিত ধার্মিক ছেলে-মেয়ের সংখ্যা কিন্তু বাংলাদেশে কম নয়!!!

#প্রিয় ভাই-বোনেরা নিজেরা সতর্ক থাকুন। নিজে ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন।

26/04/2026

Memory of the University Life💌

Registration (Amendment) Act, 2026–এর মূল সংশোধনগুলোর সারসংক্ষেপ নিচে দেওয়া গুরুত্বপূর্ণ সংশোধনসমূহ1. সময়সীমা বৃদ্ধিSect...
22/04/2026

Registration (Amendment) Act, 2026–এর মূল সংশোধনগুলোর সারসংক্ষেপ নিচে দেওয়া গুরুত্বপূর্ণ সংশোধনসমূহ

1. সময়সীমা বৃদ্ধি

Section 17A–এ “30 days” পরিবর্তে “60 days” করা হয়েছে (ডকুমেন্ট রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি)।

2. Section 26 সংশোধন

“four months” → “six months”

“fee” → “fees, taxes, service charges or duties”
অর্থাৎ সময় ও ফি–সংক্রান্ত ধারণা আরও বিস্তৃত করা হয়েছে।

3. Section 52A সংশোধন

“sale” এর সাথে gift/hiba/declaration of gift যুক্ত করা হয়েছে

“seller” এর সাথে “donor” যোগ হয়েছে
সব ধর্মীয় আইনের অধীনে হেবা/গিফটও অন্তর্ভুক্ত।

4. Section 68 (নতুন বিধান)

ভুল ফি দিয়ে রেজিস্ট্রেশন হলে তা misconduct হিসেবে গণ্য হবে

-বকেয়া ফি সংশ্লিষ্ট রেজিস্ট্রার বা পক্ষ থেকে আদায় করা যাবে
-Good faith থাকলে দায় পক্ষের ওপর বর্তাবে

5. Section 72 ও 73 (সময়সীমা নির্ধারণ)
-Appeal নিষ্পত্তি: 45 দিনের মধ্যে
-Application নিষ্পত্তি: 30 দিনের মধ্যে

6. Section 74 সংশোধন
“conveniently” শব্দের পরিবর্তন এবং সময়সীমার সাথে সামঞ্জস্য আনা হয়েছে

7. নতুন Part XIIA (E-Registration)
Digital / Online Registration System চালু
-সরকার অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করে ডকুমেন্ট রেজিস্ট্রেশন সম্ভব
* এটি সবচেয়ে বড় পরিবর্তন (ডিজিটালাইজেশন)

8. Section 80 (Fees সংক্রান্ত)
সব fees, taxes, service charges ডকুমেন্ট উপস্থাপনের সময়ই পরিশোধযোগ্য

9. Ordinance বাতিল
পূর্বের Registration Ordinance, 2026 বাতিল করা হয়েছে

--সারাংশ (এক লাইনে):এই সংশোধনের মাধ্যমে সময় বৃদ্ধি, ফি কাঠামো স্পষ্টকরণ, গিফট/হেবা অন্তর্ভুক্তি এবং ডিজিটাল রেজিস্ট্রেশন চালু করা হয়েছে।

Address

P. S./Anowara;District-Chittagong
Chittagong
4376

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate-Nazrul Islam Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share