Adv Sadiatul Jannat

Adv Sadiatul Jannat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adv Sadiatul Jannat, Legal Service, Chittagong.

আমি কে সেটা জানার চেয়ে, আমি কি কি করতে পারি সেটাই বরং জেনে রেখো।
🚨NO WARNING!
পোস্ট/ছঁবি কপি করলে স্ক্রিনশটসহ চোর চিহ্নিত করে পেইজে রাখা হবে। ডিলিট করলেও প্রমাণ সরবে না।

💔 স্বামীর শেষ বিদায়ে ডা. দীপু মনির ১২ ঘণ্টার ‘প্যারোলে মুক্তি’ এবং আইনি বাস্তবতা। ⚖️কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দী...
19/08/2026

💔 স্বামীর শেষ বিদায়ে ডা. দীপু মনির ১২ ঘণ্টার ‘প্যারোলে মুক্তি’ এবং আইনি বাস্তবতা।

⚖️কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের প্রয়াণে তাঁর দাফন ও শেষ জানাজায় অংশ নেওয়ার জন্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। ⏱️🏛️
এই ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'প্যারোল' শব্দটি নিয়ে ব্যাপক কৌতুহল ও আলোচনা চলছে। আসুন অত্যন্ত সহজ ভাষায় জেনে নিই 'প্যারোলে মুক্তি' আসলে কী, এর নিয়মাবলি এবং এটি কাকে বলে? 👇
Adv Sadiatul Jannat
Chittagong judge court.

📖━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━❓ প্যারোল (Parole) কী বা কাকে বলে?

সহজ কথায়, কোনো বন্দিকে (হতে পারে সাজাপ্রাপ্ত বা বিচারাধীন আসামি) বিশেষ কোনো মানবিক বা জরুরি কারণে নির্দিষ্ট শর্তে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেওয়াকে 'প্যারোলে মুক্তি' বলা হয়। ⛓️🔓💔

প্যারোলে মুক্তির প্রধান কারণসমূহ:
সাধারণত বন্দির কোনো নিকটাত্মীয় (যেমন: মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান বা ভাই-বোন) মারা গেলে কিংবা কোনো অতি জরুরি বা সংবেদনশীল মানবিক পরিস্থিতি তৈরি হলে এই মুক্তি দেওয়া হয়। ডা. দীপু মনির ক্ষেত্রেও তাঁর স্বামীর শেষ জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য এই মানবিক সুযোগ দেওয়া হয়েছে। 🌧️🙏━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━⚙️

Adv Sadiatul Jannat
Chittagong judge court.

প্যারোলে মুক্তির প্রধান নিয়ম ও শর্তাবলি:

📝 ১. আবেদন প্রক্রিয়া:
বন্দির পরিবারের পক্ষ থেকে বা আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট কারণ ও প্রমাণ দর্শিয়ে লিখিত আবেদন করতে হয়।

⏳ ২. সময়সীমা:
এটি সাধারণত খুবই স্বল্প সময়ের জন্য হয়ে থাকে (যেমন: ১২ ঘণ্টা বা ২৪ ঘণ্টা)। আইনি নিয়ম অনুযায়ী সাধারণত দিনের আলোর মধ্যে (Daylight hours) এই সময়সীমা কার্যকর করা হয়। ডা. দীপু মনির ক্ষেত্রে সময়টি ছিল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 🌅🌇
Adv Sadiatul Jannat
👮‍♂️ ৩. কঠোর নিরাপত্তা:
প্যারোলে মুক্ত ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন নন। তাকে সার্বক্ষণিক পুলিশ পাহারায় বা আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নজরদারিতে থাকতে হয়।

📍 ৪. নির্দিষ্ট এলাকা:
বন্দি ঠিক যে উদ্দেশ্যে এবং যে স্থানে যাওয়ার অনুমতি পেয়েছেন, তার বাইরে অন্য কোথাও এক কদমও যাওয়ার সুযোগ পান না।

🏢 ৫. কারাগারে প্রত্যাবর্তন:
নির্ধারিত সময় শেষ হওয়ামাত্রই বন্দিকে পুনরায় অত্যন্ত সতর্কতার সাথে কারাগারে ফিরিয়ে আনা হয়। 🔒━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━⚖️ আইনের চোখে বন্দি হলেও মানবিক কারণে যেকোনো নাগরিকের এই বিশেষ আইনি সুবিধা বা প্যারোল পাওয়ার আইনি অধিকার রয়েছে।
💬 আপনার মতামত কী? কমেন্টে জানান। 👇
#প্যারোল #প্যারোলেমুক্তি #আইনবিভাগ #আইনের_কথা #বাংলাদেশ #কারা_আইন

২০।০৮।২০২৬ ইং তারিখের দায়রা জজ আদালত, চট্টগ্রাম এ জামিন শুনানির জন্য প্রস্তুত মিস মামলা সমূহ।
19/08/2026

২০।০৮।২০২৬ ইং তারিখের দায়রা জজ আদালত, চট্টগ্রাম এ জামিন শুনানির জন্য প্রস্তুত মিস মামলা সমূহ।

📢 চট্টগ্রামের চন্দনাইশে নৃশংসতা: স্বামীর কোদালের কোপে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক!পারিবারিক কলহ আর সন্দেহের জেরে চট্টগ্র...
19/08/2026

📢 চট্টগ্রামের চন্দনাইশে নৃশংসতা:
স্বামীর কোদালের কোপে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক!

পারিবারিক কলহ আর সন্দেহের জেরে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় এক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাজের কোদাল দিয়ে কুপিয়ে স্ত্রী নুরহাবা (২৫) নামের এক নারীকে হত্যা করেছে তার স্বামী মো. সলিম (২৪)। চন্দনাইশ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রক্তমাখা কোদালসহ ঘাতক স্বামীকে আটক করেছে।
Adv Sadiatul Jannat
Chittagong judge court.

⛏️ ঘটনার বিস্তারিত বিবরণ:
আজ বুধবার সকাল আনুমানিক ৭টা থেকে ৮টার মধ্যে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। নিহত নুরহাবা এবং ঘাতক সলিম দুজনেই কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ক্যাম্প ছেড়ে দোহাজারী এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। সলিম পেশায় একজন মাটি কাটার দিনমজুর শ্রমিক।
Adv Sadiatul Jannat
Chittagong judge court.

💥 যে কারণে এই হত্যাকাণ্ড:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সলিম নিয়মিত কাজ না করায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক ঝগড়া লেগেই থাকত। ঘটনার দিন সকালে সলিম কাজের উদ্দেশ্যে বের হলেও কাজ বাতিল হওয়ায় সে আবার বাসায় ফিরে আসে। ফিরে এসে দেখে তার স্ত্রী নুরহাবা বাসায় তালা লাগিয়ে কোথাও যাচ্ছেন। স্ত্রী কোথায় যাচ্ছেন—তা জানতে চাইলে দুজনের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরকীয়ার সন্দেহ ও চরম ক্ষোভের বশে সলিম তার হাতে থাকা মাটি কাটার কোদাল দিয়ে স্ত্রী নুরহাবার মাথা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়।

🏥 হাসপাতালে মৃত্যু ও পুলিশি ব্যবস্থা:
গুরুতর রক্তাক্ত অবস্থায় নুরহাবাকে উদ্ধার করে স্থানীয় দোহাজারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার মধ্যে ঘাতক স্বামীকে আটক করতে সক্ষম হয়। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছে।পারিবারিক সামান্য বিরোধের জেরে এমন নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি করছি। ⚖️
#আজকের_घटना #চট্টগ্রাম_নিউজ #চন্দনাইশ #দোহাজারী #হত্যাকাণ্ড #অপরাধচিত্র

⚖️ বার কাউন্সিল লিখিত পরীক্ষায় নিশ্চিত সাফল্যের ৫টি মূল মন্ত্র! ⚖️আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষা আমাদের আইনজীবী (Advoc...
19/08/2026

⚖️ বার কাউন্সিল লিখিত পরীক্ষায় নিশ্চিত সাফল্যের ৫টি মূল মন্ত্র! ⚖️
আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষা আমাদের আইনজীবী (Advocate) হওয়ার স্বপ্নের চূড়ান্ত লড়াই।
📑 প্রিলিমিনারি পাসের পর এই ধাপটি পার হতে প্রয়োজন নিখুঁত কৌশল আর সঠিক দিকনির্দেশনা।
Adv Sadiatul Jannat
Chittagong judge court

শেষ মুহূর্তের প্রস্তুতিতে যে বিষয়গুলো আপনাকে এগিয়ে রাখবে:
🎯 ১. আইনের স্পিরিট বুঝুন (Understand the Spirit of Law):
শুধু মুখস্থ বিদ্যা দিয়ে লিখিত পরীক্ষায় ভালো করা কঠিন। 📖 প্রতিটি আইনের মূল উদ্দেশ্য এবং এর পেছনের দর্শন (Object of the Act) বুঝে উত্তর লিখুন। বিশেষ করে দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধির ধারণাগত প্রশ্নগুলোর ওপর জোর দিন।
🖋️ ২. খাতার চমৎকার উপস্থাপনা (Art of Presentation):
একজন ভালো আইনজীবীর খাতা হবে পরিচ্ছন্ন ও মার্জিত। 📝 উত্তর লেখার সময় স্পষ্ট প্যারাগ্রাফ ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ 'সেকশন' বা 'কেস রেফারেন্স'গুলো কালো কালির বদলে নীল কালি দিয়ে হাইলাইট করতে পারেন, যা পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করবে।

Adv Sadiatul Jannat

⚖️ ৩. লিগ্যাল টার্মস ও রেফারেন্সের ব্যবহার:
সাধারণ ভাষায় উত্তর না লিখে আইনি ভাষা (Legal Terms) ব্যবহার করার চেষ্টা করুন। 🔍 দেওয়ানি কার্যবিধির (CPC) আদেশ ও বিধি (Order & Rules) এবং তামাদি আইনের (Limitation Act) অনুচ্ছেদগুলো (Articles) ভুল না করে সঠিকভাবে উল্লেখ করুন।

⏳ ৪. সময় ব্যবস্থাপনার চূড়ান্ত প্রস্তুতি (Mock Tests):
পরীক্ষার ৪ ঘণ্টায় সব প্রশ্নের মানসম্মত উত্তর দিয়ে আসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ⏱️ এজন্য ঘরে বসে ঘড়ি ধরে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করার প্র্যাকটিস করুন। কোন প্রশ্নে কত মিনিট সময় দেবেন, তা পরীক্ষার হলেই আগে থেকে ছক করে নিন।

💡 ৫. আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা:
পরীক্ষার সিলেবাস বিশাল মনে হতে পারে, তবে নিজের ওপর আস্থা রাখুন।
🌟 নতুন কোনো কঠিন টপিক এখন পড়তে গিয়ে সময় নষ্ট না করে, যা ইতিমধ্যে পড়েছেন তা বারবার রিভিশন দিন।সঠিক কৌশল আর নিরলস পরিশ্রমই এনে দেবে কাঙ্ক্ষিত সাফল্য। সকল হবু সহকর্মীদের জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। 🎓✨

⚖️📚🎯

🖤 একটি নিথর দেহ, একজন অসহায় সন্তান এবং কিছু মানবিক প্রশ্ন?⚖️ রাজনীতি, ক্ষমতা কিংবা আদর্শের সমীকরণ যার যার জায়গায় থাক, কি...
19/08/2026

🖤 একটি নিথর দেহ, একজন অসহায় সন্তান এবং কিছু মানবিক প্রশ্ন?

⚖️ রাজনীতি, ক্ষমতা কিংবা আদর্শের সমীকরণ যার যার জায়গায় থাক, কিন্তু দিনশেষে আমরা সবাই মানুষ। কোনো কোনো দৃশ্য সব ধরনের বৈরিতাকে ছাপিয়ে কেবলই এক চরম মানবিক বিপর্যয়ের প্রতীক হয়ে দাঁড়ায়।

Adv Sadiatul Jannat
Chittagong judge court.

🏛️ বাবার নিথর দেহ ঘরে পড়ে আছে, আর সন্তান এক আদালত থেকে অন্য আদালতে দৌড়াচ্ছেন মায়ের আইনি মুক্তি ও শেষবারের মতো বাবাকে দেখার সুযোগ করে দিতে। একদিকে বাবার চিরবিদায়ের শোক, অন্যদিকে মায়ের হাতকড়া খোলার আকুল আকুতি—একটি সন্তানের জন্য এর চেয়ে বড় মানসিক ও মানবিক বিপর্যয় আর কী হতে পারে?

📜 মানবিক মূল্যবোধকে এক বিরাট প্রশ্নের মুখে দাঁড় করায়। আইন যেন মানুষের জন্যই হয়, আর সমাজ যেন তার ন্যূনতম মানবিক বোধটুকু হারিয়ে না ফেলে।
🙏 একজন সন্তানের এই কঠিন লড়াইয়ের অবসান হোক। মানবিকতার জয় হোক।

🚨 চোর হাতেনাতে আটক! আপনার বাইক বা হেলমেট চুরি হয়েছে কি? 🚨চট্টগ্রাম আইনজীবী সমিতির সচেতন ও বীর সদস্যদের জানাই আন্তরিক ধন্...
19/08/2026

🚨 চোর হাতেনাতে আটক! আপনার বাইক বা হেলমেট চুরি হয়েছে কি? 🚨

চট্টগ্রাম আইনজীবী সমিতির সচেতন ও বীর সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও স্যালুট! 👏💼

তাদের তৎপরতায় আজ হেলমেটসহ একজন চোরকে হাতেনাতে আটক করা হয়েছে।

Adv Sadiatul Jannat
Chittagong judge court.

📌 সতর্কবার্তা ও অনুরোধ:
যাদের সম্প্রতি গাড়ি, বাইক বা হেলমেট চুরি হয়েছে, তারা দয়া করে প্রয়োজনীয় প্রমাণ ও কাগজপত্রসহ অতি দ্রুত আইনজীবী সমিতির অফিসে এসে যোগাযোগ করুন।

🔍 হেলমেট চোরকে চিনে রাখুন:
নিচের ছবিতে থাকা এই চোরই সাধারণ মানুষের শখের হেলমেট ও জিনিসপত্র চুরি করত। নিজের সুরক্ষায় সবাই সচেতন থাকুন এবং চোর চক্র থেকে সাবধান থাকুন!

📢 আর্থিক অনিয়ম ও লেনদেন প্রতিরোধে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি 📢।।। #চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ...
19/08/2026

📢 আর্থিক অনিয়ম ও লেনদেন প্রতিরোধে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি 📢।।।

#চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের যৌথ উদ্যোগে আজ ১৯ আগস্ট ২০২৬ তারিখে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ⚖️

⚖️আদালতের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে এবং বিচারপ্রার্থীদের হয়রানি বন্ধে মতবিনিময় সভায় নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়েছে:
Adv Sadiatul Jannat
Chittagong judge court
🚫 আদালতি কার্যক্রমে অর্থ লেনদেন নিষিদ্ধ:
মামলায় হাজিরা দেওয়া, সময়ের আবেদন, জামিননামা (বেইল বন্ড) দাখিল, সমন ও ওয়ারেন্ট জারি কিংবা হলফনামা (এফিডেভিট) তৈরির মতো নিয়মিত কাজে কোনো ধরনের টাকা-পয়সা লেনদেন করা যাবে না। সমিতির বিজ্ঞ সদস্য এবং ক্লার্কদের এই বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। কেউ অর্থ দাবি করলে সাথে সাথে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সমিতিকে জানান। 📞

📄 নকল শাখার নিয়মাবলী:
আদালতের সার্টিফাইড কপির (নকল) জন্য নির্ধারিত সরকারি ফি-এর বাইরে বাড়তি কোনো টাকা প্রদান থেকে বিরত থাকুন। কোনো কর্মচারী অতিরিক্ত অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নকল শাখার ইনচার্জ বা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করুন। ⚖️

👮‍♂️ জিআরও শাখার নির্দেশনা:
জিআরও (GRO) সেকশনে কোনো কাজের বিনিময়ে কেউ অবৈধ টাকা চাইলে দেরি না করে সরাসরি কোর্ট ইন্সপেক্টরকে জানান।

⚠️ বিশেষ সতর্কবার্তা (আইনি ব্যবস্থা):
যদি কোনো বিজ্ঞ আইনজীবী বা ক্লার্ক এই সিদ্ধান্ত অমান্য করে কোনো প্রকার অবৈধ আর্থিক লেনদেনে লিপ্ত হন, তবে সংশ্লিষ্ট আদালত তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কোনো প্রকার সহযোগিতা প্রদান করবে না।
❌সবার সহযোগিতা একান্ত কাম্য।🤝

📢 নাড়ি ছেঁড়া ধন হত্যা: অপরাধী কি শুধু মা, নাকি চারপাশের সমাজ? 💔যেই মায়ের বুকে একটা সন্তান সবচেয়ে নিরাপদ থাকে, সেই মা-ই য...
19/08/2026

📢 নাড়ি ছেঁড়া ধন হত্যা:
অপরাধী কি শুধু মা, নাকি চারপাশের সমাজ? 💔

যেই মায়ের বুকে একটা সন্তান সবচেয়ে নিরাপদ থাকে, সেই মা-ই যখন নিজের নাড়ি ছেঁড়া ধনকে হত্যা করে, তখন সমাজ চিৎকার করে ওঠে—

"এই মায়ের ফাঁসি চাই!" 😡

নিহত সন্তানের বাবাও আজ একই দাবি করছেন। কিন্তু কেউ কি একবারও ভেবে দেখেছেন, একটা মেয়েকে ঠিক কোন নরক যন্ত্রণার মধ্য দিয়ে গেলে নিজের কলিজার টুকরোকে হত্যা করতে হয়?
Adv Sadiatul Jannat
Chittagong judge court.

প্রথমে নিজের কথাই বলি। 😔
খুব অবেলায় বিয়ে হয়েছিল আমার। বড় ছেলেটা শান্ত থাকলেও, ছোট ছেলেটা রাতে একদমই ঘুমাত না, ওল্টে সারারাত কান্না করত। 😭 আর এই কান্নার অপরাধে তার বাবা আমার সাথে এক রুমে ঘুমানো ছেড়ে দিল।

কারণ?

তিনি 'সরকারি চাকরিজীবী', রাতে ঠিকমতো ঘুমাতে না পারলে তার মাথা ঠিকঠাক কাজ করবে না! 💼❌

কিন্তু আমি যে দুটো ছোট বাচ্চার মা, আমার হয়ত মাথায় ছিল না তখন!!! একটানা দীর্ঘ দুই বছর আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। 😫 কিন্তু সকাল হতেই সেই সরকারি চাকরিজীবী স্বামী, শাশুড়ি আর বাড়ির মেহমানদের জন্য ঠিকই একা হাতে রান্না করতে হতো। 🍳

👼এবার আসি সেই ১৪ দিনের বাচ্চার মায়ের কথায়।

🤱 মাত্র সন্তান জন্ম দিয়ে ১৪ দিন হয়েছে মেয়েটির। যে সময়ে তার নিজের শরীর ভাঙা, প্রচণ্ড শারীরিক যন্ত্রণায় অস্থির এবং নিজের যত্নের সবচেয়ে বেশি প্রয়োজন—সেই সময়ে একটা নবজাতক শিশু তাকে একটানা ১৪ দিন ঘুমাতে দেয়নি। 😰

একটানা ১৪ দিন না ঘুমালে একটা মানুষের ব্রেইন কি সুস্থ থাকার কথা?
🧠❌ সে কি তখন স্বাভাবিক মানুষ থাকে, নাকি উন্মাদ হয়ে যায়?

মা অপরাধী সন্দেহ নেই, কিন্তু তাকে এই উন্মাদের পর্যায়ে নিয়ে গেল কারা?

সন্তান প্রসবের পর পোস্টপার্টম ডিপ্রেশন বা পোস্টপার্টম সাইকোসিস (Postpartum Psychosis) কতটা ভয়ানক মানসিক বিকৃতি ঘটাতে পারে, তা আমাদের এই অসংবেদনশীল সমাজ ও পরিবারগুলো বোঝে না। 🩺🩹

আমি মনে করি,
শুধু ওই মা একাই অপরাধী নন। তার চারপাশে থাকা যে পরিবার ও মানুষগুলো তাকে এই তীব্র যন্ত্রণার মধ্যে একা ফেলে রেখেছিল, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা প্রয়োজন। অবহেলা আর মানসিক নির্যাতনও এক ধরনের বড় খুন! ⚖️🚨
#মানসিক_স্বাস্থ্য #পোস্টপার্টম_ডিপ্রেশন #পরিবারের_দায়বদ্ধতা #নারীর_অধিকার

🚨 চূড়ান্ত নোটিশ: চোরদের স্থায়ী গ্যালারি 🚨⚖️ আমার প্রোফাইলের বায়ো-তেই স্পষ্ট বলা আছে—"আমি কে সেটা জানার চেয়ে, আমি কি কি ক...
19/08/2026

🚨 চূড়ান্ত নোটিশ: চোরদের স্থায়ী গ্যালারি 🚨
⚖️ আমার প্রোফাইলের বায়ো-তেই স্পষ্ট বলা আছে—
"আমি কে সেটা জানার চেয়ে, আমি কি কি করতে পারি সেটাই বরং জেনে রেখো।"
যারা আমার এই স্পষ্ট সতর্কবার্তাকে সাধারণ ফাঁকা হুমকি মনে করেছিলেন এবং ভেবেছিলেন অন্যের মেধা ও কষ্ট চুরি করে পার পেয়ে যাবেন, তাদের জন্যই আজকের এই পোস্ট।

আমার পোষ্ট এর মাঝখানে লেখার ভেতরে আমার নাম "Adv Sadiatul Jannat, Chittagong judge court" স্পষ্ট থাকার পরেও যারা আমার আইনি পোস্ট ও ছবিগুলো চুরি করেছেন, তাদের আসল রূপ আজ উন্মোচন করা হলো। 👇
Adv Sadiatul Jannat
Chittagong judge court.
📌 একবার চোর, চিরকালই চোর:
🚫 কোনো দ্বিতীয় সুযোগ নেই (NO WARNING): আমি কাউকে পার্সোনালি মেসেজ দিয়ে পোস্ট ডিলিট করতে বলব না। এর পর থেকে যার আইডি বা পেজে আমার কনটেন্ট পাওয়া যাবে, তাকে সামাজিকভাবে চোর চিহ্নিত করার পাশাপাশি সরাসরি ফেসবুকের কাছে অফিসিয়াল কপিরাইট স্ট্রাইক পাঠানো হবে।

📸 প্রমাণ স্থায়ী:
এখানে যাদের চুরির স্ক্রিনশট দেওয়া হলো, তারা এখন ভয়ে নিজেদের ওয়াল থেকে পোস্ট ডিলিট বা এডিট করলেও আমার পেজ থেকে এই চুরির প্রমাণ কখনো সরবে না। এটি আজীবন এই ওয়ালে থাকবে।

🔄 সঠিক নিয়ম জানুন:
কোনো লেখা ভালো লাগলে বা জনস্বার্থে প্রকাশ করতে চাইলে সরাসরি 'Share' বোতাম ব্যবহার করুন। নিজের নামে কপি-পেস্ট করে চোরের তালিকায় নাম লেখাবেন না।"আইনজীবী হিসেবে সাধারণ মানুষের অধিকার রক্ষা করার পাশাপাশি নিজের মেধা ও অধিকার রক্ষা করতেও আমি পিছপা হব না।

সম্মান বাঁচাতে চাইলে নিজের মেধা খাটান, অন্যের কনটেন্ট চুরি করা বন্ধ করুন।"
✍️ — এডভোকেট সাদিয়াতুল জান্নাত🏛️ চট্টগ্রাম জজ কোর্ট

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Sadiatul Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category