Tax Lawyer কর আইনজীবী

  • Home
  • Tax Lawyer কর আইনজীবী

Tax Lawyer কর আইনজীবী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tax Lawyer কর আইনজীবী, Tax Lawyer, 505,Ainjibi Shapla Bhaban(4th Floor), Court Hill, Chattogram., .

23/08/2026
অবশেষে অনলাইন ই-রিটার্ন চালু হল:টানা ২১ দিন অফ থাকার পরে আজ থেকে চালু হল ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সিস্টেম।
22/07/2026

অবশেষে অনলাইন ই-রিটার্ন চালু হল:
টানা ২১ দিন অফ থাকার পরে আজ থেকে চালু হল ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সিস্টেম।

সঞ্চয়পত্র লুকানোর দিন শেষ 😮এখন সব Auto Connect 🔗সঞ্চয়পত্র এখন Auto Connect |📢 ট্যাক্স রিটার্নে বড় পরিবর্তন⌘⌘ এখন আর তথ্য...
07/05/2026

সঞ্চয়পত্র লুকানোর দিন শেষ 😮
এখন সব Auto Connect 🔗
সঞ্চয়পত্র এখন Auto Connect |
📢 ট্যাক্স রিটার্নে বড় পরিবর্তন
⌘⌘ এখন আর তথ্য গোপনের সুযোগ নেই!
👉 ট্যাক্স রিটার্ন করতে
সঞ্চয়পত্রের সার্টিফিকেট আর প্রয়োজন হবে না
📌 কারণ: সিস্টেমে Auto Connect করা হয়েছে
✰✰ আগের মতো লুকানো যাবে?
👉 না! এখন আর সম্ভব না
📢 সঞ্চয়পত্র থাকলে অবশ্যই রিটার্নে দেখাতে হবে
𒊹𒊹 সঞ্চয়পত্র গোপন করলে
👉 সহজেই ধরা পড়বে
👉 অডিট / জরিমানার ঝুঁকি বাড়বে
✔️ এখনই আপনার রিটার্ন আপডেট করুন
✔️ সঠিক তথ্য দিন, ঝামেলা এড়ান
সচেতন করদাতা হোন ✔️
আইন মেনে চলুন

NBR এইবার ৭২,৩৪১ জনের TIN অডিটের জন্য সিলেক্ট করেছে। আপনারটা সেই লিস্টে আছে কিনা, ৫ সেকেন্ডে চেক করতে পারবেন।https://che...
30/04/2026

NBR এইবার ৭২,৩৪১ জনের TIN অডিটের জন্য সিলেক্ট করেছে। আপনারটা সেই লিস্টে আছে কিনা, ৫ সেকেন্ডে চেক করতে পারবেন।
https://check-tin.asif.dev/

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর
28/04/2026

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর

NBR-এর বড় সিদ্ধান্ত: ৮০ লাখ নন-ফাইলারকে নোটিশ!জাতীয় রাজস্ব বোর্ড (NBR) জানিয়েছে, দেশে প্রায় ১.২৮ কোটি e-TINধারীর মধ্যে ৮...
28/04/2026

NBR-এর বড় সিদ্ধান্ত: ৮০ লাখ নন-ফাইলারকে নোটিশ!
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) জানিয়েছে, দেশে প্রায় ১.২৮ কোটি e-TINধারীর মধ্যে ৮০ লাখ এখনো আয়কর রিটার্ন দেননি।
কি হচ্ছে এখন?
ডিজিটাল সিস্টেমে নন-ফাইলারদের তালিকা তৈরি
অটোমেটেডভাবে নোটিশ পাঠানো হবে। তারপরও রিটার্ন না দিলে ইনস্পেক্টর গিয়ে যাচাই করবে।
অডিটে বড় পরিবর্তন:
ম্যানুয়াল সিলেকশন বন্ধ
রিস্ক-বেসড অটোমেটেড অডিট চালু
ট্রান্সপারেন্সি বাড়বে, হয়রানি কমবে
ভ্যাটে নতুন পরিকল্পনা:
ছোট ব্যবসার জন্য সহজ নিয়মে বছরে নির্দিষ্ট ভ্যাট দিলেই চলবে (মাসিক রিটার্ন নাও লাগতে পারে)
মোবাইল/কার্ডে সহজ পেমেন্ট
QR কোড সিস্টেম আসছে:
পণ্য স্ক্যান করে দেখা যাবে ট্যাক্স দেওয়া হয়েছে কিনা
সাধারণ মানুষ “হুইসেল ব্লোয়ার” হিসেবে রিপোর্ট করতে পারবে
এর লক্ষ্য:
কর ফাঁকি কমানো
ট্যাক্স নেট বাড়ানো
সৎ ট্যাক্সদাতার ওপর চাপ কমানো
আপনি যদি এখনো রিটার্ন না দিয়ে থাকেন, দেরি না করে দ্রুত জমা দিন।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে দেশের রাজস্ব কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)...
26/04/2026

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে দেশের রাজস্ব কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন করদাতাদের উৎসাহিত করতে এবং অনানুষ্ঠানিক খাতকে করের আওতায় আনতে ন্যূনতম করের হার কমানোর পাশাপাশি ডিজিটালাইজেশনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সংস্থাটি।

ন্যূনতম কর হ্রাসের পরিকল্পনা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৪০-৫০ শতাংশ আসে অনানুষ্ঠানিক খাত থেকে। তবে ফুটপাতের দোকানদার, হকার, ছোট মুদি দোকানি বা অনলাইন শপগুলোর লেনদেন মূলত নগদভিত্তিক হওয়ায় সরকার কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না। এই বিশাল জনগোষ্ঠীকে করের জালে আনতে ন্যূনতম কর ৩ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা করার পরিকল্পনা করছে এনবিআর।

‘উত্তরাধিকার কর’ আরোপের চিন্তা আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির ওপর কোনো নতুন কর আরোপ করার পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

ভ্যাট জাল সম্প্রসারণ ও লক্ষ্যমাত্রা এনবিআর চেয়ারম্যান জানান, দেশে ভ্যাট দেওয়ার সক্ষমতা থাকলেও বড় একটি অংশ এখনও সিস্টেমের বাইরে রয়েছে। আগামীতে ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা দেড় কোটিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রিটার্ন দাখিল না করা টিআইএন (TIN) ধারীদের ওপর নজরদারি আরও জোরদার করা হবে।

প্রযুক্তিনির্ভর ‘রেভিনিউ মেশিন’ রাজস্ব ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে ই-টিডিএস ব্যবস্থাকে ভবিষ্যতের ‘রেভিনিউ মেশিন’ হিসেবে অভিহিত করা হয়েছে। এর ফলে, উৎসে কর কর্তনের তথ্য সরাসরি করদাতার রিটার্নে যুক্ত হবে। আমদানির কর ক্রেডিট স্বয়ংক্রিয়ভাবে রিটার্নে প্রতিফলিত হবে। কর্মকর্তাদের ‘অ্যাসাইকুডা’ ডাটাবেজে প্রবেশাধিকার থাকায় যাচাই প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হবে।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত রেকর্ড ৪৪ লাখ করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন।

ভিক্ষুক-বাস্তুহীন ছাড়া করের কোপে সবাই!
23/04/2026

ভিক্ষুক-বাস্তুহীন ছাড়া করের কোপে সবাই!

মার্চের ভ্যাট রিটার্ন জমার সময় ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে
15/04/2026

মার্চের ভ্যাট রিটার্ন জমার সময় ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে

মিষ্টি, দই, কেক কিনতে হাইওয়ে কিংবা ওয়েল ফুডে ভরসা করতাম, কিন্তু সেখানেও এমন ভেজাল!!! হাইওয়ে সুইটসকে ৮ লাখ ও ওয়েল ফুডসকে ...
13/04/2026

মিষ্টি, দই, কেক কিনতে হাইওয়ে কিংবা ওয়েল ফুডে ভরসা করতাম, কিন্তু সেখানেও এমন ভেজাল!!!
হাইওয়ে সুইটসকে ৮ লাখ ও ওয়েল ফুডসকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা..
হাইওয়ে সুইটস আর ওয়েল ফুডস-দুটোই চট্টগ্রামের প্রসিদ্ধ বেকারি ব্র্যান্ড।
বহু মানুষের আস্থার জায়গা। এখান থেকে মিষ্টি কিনে অনেকে নিশ্চিন্ত থাকতেন-'গুণেমানে সেরাই' হবে।
কিন্তু নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযানে যা পাওয়া গেল, তা সত্যিই উদ্বেগজনক...
১। মেসার্স হাইওয়ে সুইটস (কালুরঘাট বিসিক শিল্প এলাকা)
অনিয়ম:
১.নিম্নমানের ঘি দিয়ে পণ্য তৈরি
২.সঠিক লেবেলিংয়ের অভাব
৩.দই ও সংরক্ষণস্থলে তেলাপোকা-ইঁদুরের উপস্থিতি
৪.অপরিচ্ছন্ন ফ্লোর, জমে থাকা পানি
৫.উৎপাদন এলাকাতেই বর্জ্য ফেলে রাখা
শাস্তি: নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৮ লাখ টাকা জরিমানা
২। ওয়েল ফুডস লিঃ (কালুরঘাট বিসিক শিল্প এলাকা)
অনিয়ম:
১. স্যাঁতসেঁতে ফ্লোর-পা দিলেই পানি উঠে আসে
২. মিষ্টি ও দইয়ে তেলাপোকা
৩. সংরক্ষণস্থলে তীব্র দুর্গন্ধ
৪.কাঁচামালের বৈধ রশিদ দেখাতে ব্যর্থ
শাস্তি: ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা।
আসলে দাম বেশি মানেই মানে সেরা নয়।
যদি প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর এই অবস্থা হয়,তাহলে সাধারণ মানুষ ভরসা করবে কাকে, যাবে কোথায়, খাবে কি?

Address

505,Ainjibi Shapla Bhaban(4th Floor), Court Hill, Chattogram.

4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Lawyer কর আইনজীবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Law Practice?

Share