আমাদের কুলাউড়ার খবর

আমাদের কুলাউড়ার খবর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের কুলাউড়ার খবর, Legal, সিলেট, সিলেট.

26/03/2026

আনুমানিক ৩০ ফুট গভীরে ডু*বে গে*ছে বাসটি। শিশু ও নারীসহ নি*খোঁ/জ ৪০ এর অধিক যাত্রী 😥
আল্লাহ তুমি সবাইকে হেফাজত কর। আমিন 🤲

22/03/2026

কুলাউড়ার আমানিপুর পার্কে ধামাইলের সুরে সুরে ঈদ আনন্দে পর্যটকরা।

কুলাউড়ায় ৫১টি মাদ্রাসা ও এতিমখানায় ২২৪ প্যাকেট সৌদি খেজুর বিতরণমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরে মানবিক সহায়...
13/03/2026

কুলাউড়ায় ৫১টি মাদ্রাসা ও এতিমখানায় ২২৪ প্যাকেট সৌদি খেজুর বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরে মানবিক সহায়তার আওতায় সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলার ৫১টি মাদ্রাসা ও এতিমখানায় মোট ২২৪ প্যাকেট খেজুর বিতরণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, কুলাউড়া প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা শাহিন আহমদ, কামরুল হাসান, ফেরদৌস আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে সৌদি সরকারের পক্ষ থেকে এসব খেজুর প্রদান করা হয়, যা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

05/03/2026

শুভ রাএি

কুলাউড়ায় চুরিকৃত গাড়ি উদ্ধার: এসআই জুনেদ আহমেদকে সম্মাননা প্রদানমৌলভীবাজারের কুলাউড়ায় চুরিকৃত একটি গাড়ি দ্রুত উদ্ধার করে...
04/03/2026

কুলাউড়ায় চুরিকৃত গাড়ি উদ্ধার: এসআই জুনেদ আহমেদকে সম্মাননা প্রদান
মৌলভীবাজারের কুলাউড়ায় চুরিকৃত একটি গাড়ি দ্রুত উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করায় কুলাউড়া থানার এসআই জুনেদ আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, কুলাউড়া পৌর শাখার উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, চুরির ঘটনার পরপরই জুড়ী, বড়লেখা ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নির্দেশনায় কুলাউড়া থানার এসআই জুনেদ আহমেদের নেতৃত্বে পুলিশ তৎপরতা শুরু করে। দক্ষ তদন্ত ও অভিযান পরিচালনার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
তার পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও আন্তরিক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
গত ০১ ফেব্রুয়ারি আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাদেক আলী খোকন এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার বাবলু এসআই জুনেদ আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ও শুভেচ্ছা জানান।
এ সময় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের এমন স্বীকৃতি সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও অনুপ্রাণিত করে। কুলাউড়ায় অপরাধ দমনে পুলিশ-জনতার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

24/02/2026

কুলাউড়ায় গাড়ি চু/র স'ন্দে'হ জনতার হাতে আ/ট/ক একজন।

22/02/2026

জৈন্তাপুর চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের হতদরিদ্র এক কৃষকের গরু চুরি।। অবশেষে গরু সহ ২ চুর আটক।

🔴 নিখোঁজ সংবাদ 🔴আলীনগর ইউনিয়নের টিকরপাড়া কাউদিয়া নিবাসী জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী আমন ভাইয়ের ছেলে, ঢাকা উত্তর মোহাম্মদ...
22/02/2026

🔴 নিখোঁজ সংবাদ 🔴
আলীনগর ইউনিয়নের টিকরপাড়া কাউদিয়া নিবাসী জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী আমন ভাইয়ের ছেলে, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়-এর নবম শ্রেণির ছাত্র আহনাফ রহমান চৌধুরী গতকাল শুক্রবার রাত আনুমানিক ১১:৩০ মিনিট থেকে নিখোঁজ রয়েছে।
এ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, অনুগ্রহ করে দ্রুত পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।
আল্লাহ তাকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিন। আমিন।

আহবাবুর রহমান খান
চেয়ারম্যান
১নং আলীনগর ইউনিয়ন পরিষদ
মোবাইল নম্বর ০১৭১২৫২৮৫৬৩

⛔নিখোঁজ সংবাদ ⛔কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের মোঃ শাহিন মিয়া নামে আমাদের এলাকার একজন বড়ো ভাই  নিখোঁজ হয়েছেন।১৭ ই ফেব্রু...
20/02/2026

⛔নিখোঁজ সংবাদ ⛔
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের মোঃ শাহিন মিয়া নামে আমাদের এলাকার একজন বড়ো ভাই নিখোঁজ হয়েছেন।
১৭ ই ফেব্রুয়ারী ফল কেনার উদ্দেশ্যে তিনি ভৈরব বাজার যান। তখন তার সাথে প্রায় দুই লক্ষ টাকা ও একটি চেক বই ছিল।
সকাল ৮টার পর থেকে ভৈরব বাজার বা আশেপাশের কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর সাথে থাকা দুইটি মোবাইল ফোনও বর্তমানে বন্ধ রয়েছে।
তাদের পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন।
কেউ যদি তাঁর সম্পর্কে কোনো তথ্য জানেন বা দেখে থাকেন, অনুগ্রহ করে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে—
📞 মোঃ নাজির মিয়া – 01731028799
📞 মোঃ ফারুক মিয়া – 01745624518
📞মোঃ রেজান মিয়া - +971524112283
পোস্টটি শেয়ার করে পরিবারকে সহযোগিতা করুন। আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দেন।

ছেলেটির সন্ধান পেতে সহযোগিতা করুননাম: নাজমুল ইসলাম ফাহাদবয়স: ১২ বছরপিতার নাম: নজরুল ইসলামঠিকানা: দক্ষিণ গিয়াসনগর, জয়চন্ড...
18/02/2026

ছেলেটির সন্ধান পেতে সহযোগিতা করুন

নাম: নাজমুল ইসলাম ফাহাদ
বয়স: ১২ বছর
পিতার নাম: নজরুল ইসলাম
ঠিকানা: দক্ষিণ গিয়াসনগর, জয়চন্ডী ইউনিয়ন, কুলাউড়া উপজেলা
নিখোঁজের তারিখ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি
নিখোঁজ হওয়ার সময়: সকাল আনুমানিক ৯:৩০ মিনিট
পরনে ছিল: পেস্ট কালারের হাফহাতা গেঞ্জি ও প্যান্ট
বিবরণ:
সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে এখনও ফেরেনি। পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
যোগাযোগ নম্বর: ০১৭৯৩-৩৪৮৩৭৫
যদি কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য জানা থাকে, অনুগ্রহ করে উক্ত নম্বরে যোগাযোগ করুন।

Address

সিলেট
সিলেট

Telephone

+8801865657094

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের কুলাউড়ার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category